Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৭ অক্টোবর, ২০২৬
১৭ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৭ অক্টোবর, ২০২৬
১৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> বিশ্লেষণ
আল জাজিরার বিশ্লেষণ

বিএনপির জয়ে নতুন মোড়ে বাংলাদেশ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১: ১৬
বিএনপির জয়ে নতুন মোড়ে বাংলাদেশ

সংসদ নির্বাচনের পরদিন বিকেলে রিকশাচালক আনোয়ার পাগলা যখন ঢাকার গুলশানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কার্যালয়ের দিকে যাচ্ছিলেন, তখন সেখানে শোরগোল পড়ে গেল। তার রিকশার হুডের একদিকে বাংলাদেশের পতাকা এবং অন্যদিকে বিএনপির পতাকা লাগানো ছিল। আনোয়ার এই দলের একজন একনিষ্ঠ সমর্থক।

Advertisement

তিনি আল জাজিরাকে বলেন, ‘‘সবাই আমাকে পাগল বলে কারণ আমি এই দলটিকে আমার জীবনের সবকিছু মনে করি। কিন্তু তাতে কিছু যায় আসে না। আমরা জিতেছি এবং বাংলাদেশ এখন আরও ভালো হবে।’’

বিগত প্রায় দুই দশক ক্ষমতার বাইরে থাকার পর, গত বৃহস্পতিবারের সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের মধ্য দিয়ে আবারও ক্ষমতায় ফিরল বিএনপি। গতকাল শনিবার নির্বাচন কমিশন নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে, যা নির্বাচনী প্রক্রিয়ার চূড়ান্ত আনুষ্ঠানিক সিলমোহর। বিএনপির নেতৃত্বাধীন জোট ৩০০টি আসনের মধ্যে ২১২টি আসন লাভ করেছে। অন্যদিকে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী এবং দেশের বৃহত্তম ধর্মভিত্তিক দল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট পেয়েছে ৭৭টি আসন।

বিএনপির ‘বসন্ত’ যেন ফেব্রুয়ারিতেইElection_2026_Sudeepto Salam (28)

দেশব্যাপী এক গণআন্দোলনের দেড় বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হলো। ওই আন্দোলনে রাজপথে প্রায় ১৪ শ মানুষ নিহত হয়েছিলেন এবং যার ফলে সাবেক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়। দমন-পীড়নের নেতৃত্ব দেওয়া শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশ একটি অন্তর্বর্তী সরকারের অধীনে পরিচালিত হচ্ছিল।

Advertisement
Advertisement
Advertisement

বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাওয়া বিএনপির তারেক রহমান শুক্রবার সমর্থকদের উদ্দেশে বলেন, তারা যে ভালোবাসা তাকে দেখিয়েছেন তার জন্য তিনি কৃতজ্ঞ। নির্বাচনী প্রচারের পুরোটা সময় তিনি বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছেন।

লাইন ধরে ভোট দিচ্ছেন নারীরা। ছবি: সুদীপ্ত সালাম
লাইন ধরে ভোট দিচ্ছেন নারীরা। ছবি: সুদীপ্ত সালাম

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন বলেন, তারেক রহমান প্রতিশ্রুতি দিয়েছেন যে প্রধানমন্ত্রী হিসেবে তিনি নাগরিকদের অধিকার ও স্বাধীনতা রক্ষা করবেন।

বৃহস্পতিবারের ভোট গ্রহণ মূলত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ভোট গণনায় অসঙ্গতি ও কারচুপির অভিযোগ তুললেও গতকাল শনিবার জামায়াতে ইসলামী নির্বাচনের ফলাফল মেনে নিয়েছে।

বিএনপি সম্প্রতি তাদের সাবেক চেয়ারপারসন খালেদা জিয়াকে হারিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও তারেক রহমানের মা খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর মারা যান।

খালেদা জিয়ার নেতৃত্বে ১৯৯১ এবং ২০০১ সালে বিএনপি ক্ষমতায় গিয়েছিল। দুই দশক পর তার ছেলে আবারও বিএনপিকে সরকারে ফিরিয়ে আনলেন।

গত শুক্রবার বিকেলে গুলশান কার্যালয়ে উল্লসিত জনতার ভিড়ে দাঁড়িয়ে ছিলেন বিএনপি কর্মী কামাল হোসেন। বছরের পর বছর ধরে চলা দমন-পীড়নের কথা ভেবে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, ‘‘দীর্ঘদিন আমার মনে হতো শেখ হাসিনার শাসনকাল কখনো শেষ হবে না। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের কথা উল্লেখ করে তিনি যোগ করেন, এখন জনগণ আমাদের এই ম্যান্ডেট দিয়েছে। আমরা বাংলাদেশকে ফিরে পেয়েছি।’’

কামাল হোসেনের মতে, নতুন সরকারের তাৎক্ষণিক অগ্রাধিকার হওয়া উচিত কর্মসংস্থান সৃষ্টি এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা। তিনি বলেন, ‘‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আমাদের কষ্ট দিচ্ছে এবং অনেক তরুণ বেকার। সরকারকে অবিলম্বে এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে।’’

এদিকে শুক্রবার বাংলাদেশের রাজধানী ঢাকা ছিল অস্বাভাবিক শান্ত। এটি মূলত পূর্বপরিকল্পিত। কারণ বিএনপি বিজয় মিছিল না করার সিদ্ধান্ত নিয়েছিল।

শুক্রবার রাজধানীর মগবাজারে জামায়াতের প্রধান কার্যালয়টিও ছিল নিরুত্তাপ। কার্যালয়ের আশপাশে থাকা কিছু সমর্থক তাদের হতাশা ব্যক্ত করেন। আব্দুস সালাম নামে এক সমর্থক বলেন, ‘‘গণনা প্রক্রিয়ায় কারচুপি হয়েছে এবং মিডিয়া জামায়াত জোটের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট ছিল।’’ তার মতে, সুষ্ঠু প্রক্রিয়া হলে তারা আরও বেশি আসন পেতেন।

অন্যদিকে জার্মানিতে বসবাসরত জামায়াত সমর্থক মুয়াজ আবদুল্লাহর মতে, জামায়াতের পরাজয় ছিল সাংগঠনিক ব্যর্থতা। তিনি বলেন, ‘‘অনেক আসনে জামায়াত ভালো প্রচার চালায়নি। এমনকি বেশ কিছু জায়গায় তাদের যথাযথ পোলিং এজেন্টও ছিল না।’’

জুলাই আন্দোলনে পতন হয় শেখ হাসিনা সরকারের। ছবি: রয়টার্স
জুলাই আন্দোলনে পতন হয় শেখ হাসিনা সরকারের। ছবি: রয়টার্স

দীর্ঘদিন বিএনপি ও জামায়াত মিত্র থাকলেও এই নির্বাচনে তারা একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়াই করেছে। নির্বাচনী প্রচারের সময় দল দুটির মধ্যে বিক্ষিপ্ত সহিংসতা এবং কয়েক মাস ধরে অনলাইনে তীব্র বিভাজন দেখা গেছে।

দলের কার্যালয়ের বাইরে বিএনপি কর্মী সুজন মিয়া বলেন, ‘‘আমরা কোনো শত্রুতা চাই না। আমাদের দেশ গড়ার দিকে মনোনিবেশ করা উচিত।’’

‘জবান’ নামে বাংলাদেশের একটি সাময়িকীর সম্পাদক ও রাজনৈতিক বিশ্লেষক রেজাউল করিম রনি বলেন, এ নির্বাচনে বিএনপির জয় বাংলাদেশের ডানপন্থার দিকে ঝুঁকে পড়ার আশঙ্কা কমাতে সাহায্য করবে। তার ভাষায়, ‘‘এই নির্বাচনের মাধ্যমে জনগণ এক অর্থে দেশের রাজনীতিকে সেই ঝুঁকি থেকে মুক্ত করেছে।’’

তবে রনি সতর্ক করে দিয়ে বলেন, আসল পরীক্ষা এখনই শুরু। তিনি বলেন, ‘‘সুশাসন, আইনশৃঙ্খলা এবং জননিরাপত্তা নিশ্চিত করা এবং একটি অধিকারভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করাই এখন বড় চ্যালেঞ্জ, যা ২০২৪ সালের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার মূল কেন্দ্রবিন্দু ছিল।’’

বাংলাদেশে কি পরিবর্তন আনতে পারবেন তারেক?tarek-rahman-press-breif

মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ফেলো মাইকেল কুগেলম্যানের মতে, বিএনপির জয় ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর থেকে বাংলাদেশে তৈরি হওয়া পরিবর্তনের রাজনীতির ধারণার জন্য একটি ধাক্কা হতে পারে।

কুগেলম্যান বিষয়টি ব্যাখ্যা করে বলেন, ‘বিএনপি পরিবারতান্ত্রিক ও দীর্ঘদিন ধরে দুর্নীতির অভিযোগে জর্জরিত। দলটির মধ্যে সেসব নীতির প্রতিফলন রয়েছে, যা জেন-জি আন্দোলনকারীরা প্রত্যাখ্যান করেছেন।’

কুগেলম্যান আরও যোগ করেন যে, সরকার এখন পুরনো রাজনৈতিক অভ্যাস থেকে বেরিয়ে আসার জন্য জনগণ এবং বিরোধী দল উভয়ের কাছ থেকেই চাপের মুখে পড়বে। তিনি বলেন, ‘‘নতুন সরকার যদি আবারও দমনমূলক বা প্রতিশোধমূলক রাজনীতিতে ফিরে যায়, তবে সংস্কারপন্থীরা হতাশ হবেন এবং গণতন্ত্রায়নের প্রচেষ্টা পিছিয়ে যাবে।’’

বাংলাদেশের এবারের নির্বাচনের ফলাফল সামগ্রিকভাবে পুরো অঞ্চলের জন্য তুলনামূলকভাবে কম টানাপোড়েন সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে।

পাকিস্তান সম্ভবত জামায়াতের জয় বেশি পছন্দ করত। কারণ, ইসলামাবাদের সঙ্গে দলটির ঐতিহাসিক সংযোগ রয়েছে। তবে কুগেলম্যানের মতে, পাকিস্তান ও চীন উভয়ে বিএনপির সঙ্গে সুসম্পর্ক রাখে। তবে ভারত বিএনপিকে জামায়াতের চেয়ে অনেক বেশি পছন্দ করে।

ঢাকার বিএনপি কার্যালয়ে ভূ-রাজনীতির এসব সমীকরণ যেন অনেক দূরের বিষয় বলে মনে হচ্ছিল। দলের নেতা শামসুদ দোহা তার দুই নাতি-নাতনিকে নিয়ে এসেছেন এই মুহূর্তটি ভাগ করে নিতে। তিনি বলেন, ‘‘এই অনুভূতির কোনো তুলনা হয় না। স্বৈরাচারী শাসনে আমরা অনেক কষ্ট পেয়েছি। এখন আমাদের দেশ গড়ার সময়।’’

বিষয়: বিএনপিরাজনীতিবিদনির্বাচনভোটরাজনীতি
Advertisement
সর্বশেষ
  • ১

    ঢাকা উত্তর বিএনপির নতুন কমিটি: পুরনো নেতৃত্ব, নাকি নতুন মুখ?

  • ২

    নির্ভয়ে ধর্মীয় অনুষ্ঠান পালন নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

  • ৩

    উড়ন্ত গাড়ি উন্মোচন করল টেসলা

  • ৪

    মোদির দমন-পীড়ন: চ্যালেঞ্জের মুখে ভারতের গণতন্ত্র

  • ৫

    নিশ্চিন্তে উৎসব করুন: হিন্দু সম্প্রদায়ের প্রতি প্রধানমন্ত্রী

সম্পর্কিত
  • ঢাকা উত্তর বিএনপির নতুন কমিটি: পুরনো নেতৃত্ব, নাকি নতুন মুখ?

    ঢাকা উত্তর বিএনপির নতুন কমিটি: পুরনো নেতৃত্ব, নাকি নতুন মুখ?

    ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি ঘিরে দলের ভেতরে আলোচনা এখন তুঙ্গে। আহ্বায়ক বা সভাপতি পদে সাবেক ও বর্তমান নেতৃত্বের একাধিক নেতার নাম যেমন আলোচনায় আছে, তেমনি সদস্য সচিব বা সাধারণ সম্পাদক পদেও তৈরি হয়েছে প্রতিদ্বন্দ্বিতার সমীকরণ। সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক আমিনুল হককে আবার নেতৃত্বে ফিরিয়ে আনার

  • মোদির দমন-পীড়ন: চ্যালেঞ্জের মুখে ভারতের গণতন্ত্র

    মোদির দমন-পীড়ন: চ্যালেঞ্জের মুখে ভারতের গণতন্ত্র

    ভারতের রাজধানী নয়াদিল্লিতে ভোটার তালিকা সংশোধনের প্রতিবাদে আন্দোলন দমনে ব্যাপক ধরপাকড়, পুলিশি সহিংসতা এবং আধাসামরিক বাহিনীর বিপুল উপস্থিতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের জন্য নতুন রাজনৈতিক সংকট তৈরি করেছে। যে সরকার দীর্ঘদিন ধরে শক্তিশালী নেতৃত্ব, রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক অগ্রগতির

  • মানুষ ঝুঁকছে ডিজিটাল ব্যাংকিংয়ে, সাইবার ঝুঁকি ঠেকানোর কী প্রস্তুতি ব্যাংকগুলোর?

    মানুষ ঝুঁকছে ডিজিটাল ব্যাংকিংয়ে, সাইবার ঝুঁকি ঠেকানোর কী প্রস্তুতি ব্যাংকগুলোর?

    দেশের ব্যাংক খাতে প্রযুক্তিনির্ভর সেবা দ্রুত বাড়লেও সেই তুলনায় সাইবার নিরাপত্তা ও প্রযুক্তি ব্যবস্থাপনায় বিনিয়োগ বাড়ছে না। ব্যাংকের তথ্যপ্রযুক্তি (আইটি) বাজেটের বড় অংশ যাচ্ছে ভৌত অবকাঠামো ও সফটওয়্যারে। এর বিপরীতে সাইবার নিরাপত্তা, আইটি অডিট ও কর্মীদের প্রশিক্ষণে বরাদ্দ তুলনামূলকভাবে কম।

  • মক্কা চুক্তি ইসরায়েলকে বাইরে রেখে মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দিচ্ছে

    মক্কা চুক্তি ইসরায়েলকে বাইরে রেখে মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দিচ্ছে

    মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও ভূরাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি। ইয়েমেন থেকে সৌদি আরবের ওপর ধারাবাহিক হামলার মুখে রিয়াদ এই চুক্তির সামরিক কার্যকারিতা সক্রিয় করেছে।