Advertisement

বিশ্বের সবচেয়ে কম জনসংখ্যার ১০ দেশ-অঞ্চল

বিডিজেন ডেস্ক

বিশ্বের সবচেয়ে কম জনসংখ্যার ১০ দেশ-অঞ্চল

আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে কম জনসংখ্যার দেশ ও অঞ্চল কোনগুলো? যদি না জেনে থাকেন তাহলে চলুন জেনে নিই।

Advertisement

স্বাধীন অলাভজনক সংস্থা ‘ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ’ নিজেদের ওয়েবসাইটে বিশ্বের জনসংখ্যার তথ্য প্রচার-প্রকাশ করে। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের ২০২৪ সালের তথ্য অনুসারে, বিশ্বের সবচেয়ে কম জনসংখ্যার ১০ দেশ-অঞ্চলের তালিকা দেওয়া হলো—

১. ভ্যাটিকান সিটি

ভ্যাটিকান সিটির জনসংখ্যা সবচেয়ে কম। এই সংখ্যা ৪৯৬।

Advertisement

২. নিউ

দক্ষিণ প্রশান্ত মহাসাগরের স্বশাসিত দ্বীপরাষ্ট্র নিউ। জনসংখ্যা ১ হাজার ৮১৯ জন।

৩. টোকেলাউ

দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় নির্ভরশীল অঞ্চল টোকেলাউ। জনসংখ্যা ২ হাজার ৫০৬ জন।

৪. ফকল্যান্ড দ্বীপপুঞ্জ

ফকল্যান্ড দ্বীপপুঞ্জের জনসংখ্যা ৩ হাজার ৪৭০ জন।

৫. মন্টসের্রাট

ক্যারিবীয় এলাকায় অবস্থিত মন্টসের্রাটের জনসংখ্যা ৪ হাজার ৩৮৯ জন।

৬. সাঁ পিয়ের ও মিক‌লোঁ

উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত একটি দ্বীপপুঞ্জসেন্ট সাঁ পিয়ের ও মিক‌লোঁর জনসংখ্যা ৫ হাজার ৬২৮ জন।

৭. টুভালু

পশ্চিম প্রশান্ত মহাসাগরের ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র টুভালুর জনসংখ্যা ৯ হাজার ৬৪৬ জন।

৮. সেন্ট বার্থেলেমি

ক্যারিবিয়ান দ্বীপ সেন্ট বার্থেলেমির জনসংখ্যা ১১ হাজার ২৫৮ জন।

৯. ওয়ালিস ও ফুটুনা

এটি একটি ফ্রান্স শাসিত দ্বীপ যা দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত। এর জনসংখ্যা ১১ হাজার ২৭৭ জন।

১০. নাউরু

অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বে অবস্থিত দ্বীপরাষ্ট্র নাউরুর জনসংখ্যা ১১ হাজার ৯৪৭ জন।