Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> এক্সপ্লেইনার

ভূমিকম্প যেসব কারণে হয়

বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীর একেবারে বাইরের অংশটি প্রায় ১৫টি বড় খণ্ডে বিভক্ত, যেগুলোকে টেকটোনিক প্লেট বলা হয়। এই প্লেটগুলো মিলেই লিথোস্ফিয়ার তৈরি হয়।

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ১৩: ০০
ভূমিকম্প যেসব কারণে হয়

ভূমিকম্প হচ্ছে ভূমির কম্পন। বিভিন্ন কারণে ভূ অভ্যন্তরে আলোড়ন সৃষ্টি হলে তা যখন পৃথিবীপৃষ্ঠের অংশবিশেষের হঠাৎ অবস্থান পরিবর্তন বা কম্পন ঘটায় সেটিই ভূমিকম্প।

Advertisement

আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী।

অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৭ । রাজধানী থেকে মাত্র ১৩ কিমি দূরে নরসিংদীর মাধবদী উপজেলায় এর উৎপত্তিস্থল। ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিমি গভীরে এর উৎপত্তি বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংস্থাটি।

Advertisement
Advertisement
Advertisement
ভূমিকম্পে কাঁপল দেশ, কেন্দ্র নরসিংদীEarthquake

ভূমিকম্প কেন হয়

বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীর একেবারে বাইরের অংশটি প্রায় ১৫টি বড় খণ্ডে বিভক্ত, যেগুলোকে টেকটোনিক প্লেট বলা হয়। এই প্লেটগুলো মিলেই লিথোস্ফিয়ার তৈরি হয়। আমাদের পরিচিত ভূ-পৃষ্ঠের মহাদেশ ও সমুদ্রের তলদেশের ভূত্বক এবং তার নিচের ম্যান্টলের ওপরের স্তর দিয়ে লিথোস্ফিয়ার গঠিত হয়।

এই বিশাল টেকটোনিক প্লেটগুলো স্থির নয়; বরং তারা ম্যান্টলের ওপর ধীরে ধীরে চলাচল করে, যার ফলে ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এবং পর্বতমালা তৈরি হয়।

আমাদের পরিচিত ভূ-পৃষ্ঠের মহাদেশ ও সমুদ্রের তলদেশের ভূত্বক এবং তার নিচের ম্যান্টলের ওপরের স্তর দিয়ে লিথোস্ফিয়ার গঠিত হয়। ছবি: বিজিএস
আমাদের পরিচিত ভূ-পৃষ্ঠের মহাদেশ ও সমুদ্রের তলদেশের ভূত্বক এবং তার নিচের ম্যান্টলের ওপরের স্তর দিয়ে লিথোস্ফিয়ার গঠিত হয়। ছবি: বিজিএস

গবেষকদের তথ্যমতে, টেকটোনিক প্লেটগুলো একে–অপরের সঙ্গে পাশাপাশি লেগে থাকে। কোনো কারণে এগুলোর নিজেদের মধ্যে সংঘর্ষ হলেই তৈরি হয় শক্তি। এই শক্তি সিসমিক তরঙ্গ আকারে ছড়িয়ে পড়ে। যদি তরঙ্গ শক্তিশালী হয়, তাহলে সেটি পৃথিবীর উপরিতলে এসে পৌঁছায়। আর তখনো যদি যথেষ্ট শক্তি থাকে, তাহলে সেটা ভূত্বককে কাঁপিয়ে তোলে। এই কাঁপুনিই মূলত ভূমিকম্প।

ব্রিটিশ জিওলজিক্যাল সার্ভের (বিজিএস) তথ্যমতে, প্লেটগুলো নড়ার পেছনে কয়েকটি প্রধান কারণ রয়েছে।

প্রথমত, ম্যান্টলের সঞ্চালন প্রবাহ-পৃথিবীর অভ্যন্তরে উষ্ণ ম্যান্টলের যে প্রবাহ তৈরি হয়, তা প্লেটগুলোকে কনভেয়ার বেল্টের মতো ঠেলে এগিয়ে নেয়।

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্পrepresentative earthquake

দ্বিতীয়ত, রিজ পুশ-মহাসাগরের মাঝের রিজ এলাকায় নতুন প্লেট তৈরি হয় এবং এগুলো তুলনামূলকভাবে উষ্ণ ও উঁচু থাকে। তাই মাধ্যাকর্ষণ শক্তি উঁচু প্লেটগুলোকে নিচের দিকে ঠেলে দেয় এবং তা দূরের ঠান্ডা প্লেটগুলোকে সরিয়ে দেয়।

তৃতীয়ত, স্ল্যাব পুল-পুরোনো ও ঠান্ডা প্লেটগুলো সাবডাকশন জোনে ম্যান্টলের ভেতরে ডুবে যায়। ডোবার সময় প্লেটের ডুবন্ত অংশটি বাকি পুরো প্লেটকে টেনে নিয়ে যায়।

গবেষকদের মতে, প্লেট চলাচলের সবচেয়ে বড় কারণ হলো স্ল্যাব পুল। ছবি: বিজিএস
গবেষকদের মতে, প্লেট চলাচলের সবচেয়ে বড় কারণ হলো স্ল্যাব পুল। ছবি: বিজিএস

গবেষকদের মতে, প্লেট চলাচলের সবচেয়ে বড় কারণ হলো স্ল্যাব পুল, কারণ যেসব প্লেটের বড় অংশ নিচে ডুবে যাচ্ছে, সেগুলোই সবচেয়ে দ্রুতগতিতে নড়ে। তবে সাম্প্রতিক গবেষণায় রিজ পুশকেও প্লেট চলাচলের একটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া, কোনো স্থানে ভূকম্পনের জন্য ফল্ট লাইনের বড় ভূমিকা রয়েছে। ভূত্বকের বিশাল খণ্ডকে টেকটোনিক ফল্ট বলা হয়। আর দুটি টেকটোনিক প্লেটের মধ্যে থাকা ফাটলকে ফল্ট লাইন বলা হয়।

আফগানিস্তানে ভূমিকম্প: কী ঘটল, কেন দেশটি এত ঝুঁকিপূর্ণafghanistan

বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীর ভেতরে থাকা ফাটল বা ফল্ট বরাবর হঠাৎ সরে যাওয়ার কারণে ভূমিকম্প ঘটে। এই সময়ে জমে থাকা শক্তি মুক্ত হয়ে ভূকম্পীয় তরঙ্গ তৈরি করে, যা মাটিতে কাঁপুনি সৃষ্টি করে। সাধারণত ফল্ট বরাবর এই ধরনের সঞ্চালন দীর্ঘসময় ধরে জমা হওয়া চাপের কারণে ঘটে।

ভূমিকম্পের আগে ফল্টের দুই পাশে চাপ জমে যায় এবং পাথরগুলো ধীরে ধীরে বিকৃত হয়। যখন এই চাপ আরও বেশি হয়, তখন ফল্ট বরাবর হঠাৎ পাথরগুলো সরতে থাকে। এতে জমে থাকা চাপ মুক্ত হয় এবং পাথরগুলো তাদের আগের অবস্থায় ফিরে আসে, তবে ফল্ট বরাবর কিছুটা সরে যায়। এটি ইলাস্টিক রিবাউন্ড তত্ত্ব নামে পরিচিত।

এই তত্ত্ব প্রথম প্রস্তাব করেন ভূতত্ত্ববিদ হেনরি ফিল্ডিং রেইড ১৯০৬ সালের সান ফ্রান্সিসকো ভূমিকম্পের পর। এটি বোঝাতে সাহায্য করে যে, ভূমিকম্পের সময় পাথরগুলো কেমনভাবে কেঁপে ওঠে।

বিষয়: ভূমিকম্পবাংলাদেশপৃথিবীঢাকা
Advertisement
সর্বশেষ
  • ১

    দেশীয় ব্যবস্থাপনায় লাভজনক এনসিটি, তবু কেন ডিপি ওয়ার্ল্ডকে ইজারা?

  • ২

    ব্যাংক থেকে ঋণ পেতে কী লাগে? ৫টি যোগ্যতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?

  • ৩

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

  • ৪

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

  • ৫

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

সম্পর্কিত
  • নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

    নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

    বাংলাদেশ ও ভারতের মধ্যে ৫৪টি অভিন্ন নদী রয়েছে। তবে দুই দেশের মধ্যে পানি বণ্টন নিয়ে দ্বিপক্ষীয় চুক্তি রয়েছে কেবল গঙ্গা নদীকে ঘিরে। আগামী ১২ ডিসেম্বর গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। নতুন বা সংশোধিত চুক্তিতে শুষ্ক মৌসুমে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ধারা অন্তর্ভুক্ত করাকে

  • বিদেশি তারকাদের নিয়ে ঢাকায় কনসার্ট করা কেন কঠিন হয়ে যাচ্ছে?

    বিদেশি তারকাদের নিয়ে ঢাকায় কনসার্ট করা কেন কঠিন হয়ে যাচ্ছে?

    কয়েক বছর আগেও আন্তর্জাতিক ও আঞ্চলিক তারকা- বিশেষ করে ভারত ও পাকিস্তানের শীর্ষ সারির সুরকার ও শিল্পীদের পরিবেশনায় মুখরিত থাকত ঢাকার কনসার্ট অঙ্গন। তবে সাম্প্রতিক সময়ে বিদেশি শিল্পীদের নিয়ে আয়োজিত কনসার্টের টিকিট কেনা দর্শক-শ্রোতাদের জন্য যেন এক বড় ধরনের অনিশ্চয়তার নাম হয়ে দাঁড়িয়েছে।

  • ককরোচ পার্টির আন্দোলন সামনে রেখে কী চলছে দিল্লিতে?

    ককরোচ পার্টির আন্দোলন সামনে রেখে কী চলছে দিল্লিতে?

    ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত বিশেষ নিবিড় পুনর্নিরীক্ষণ (এসআইআর ) বাতিলের দাবিতে দেশটিতে বিক্ষোভ চলছে। এই বিক্ষোভঘিরে দিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

  • আফগানিস্তানকেও টেস্টে ‘ভয়’ পাচ্ছে বাংলাদেশ?

    আফগানিস্তানকেও টেস্টে ‘ভয়’ পাচ্ছে বাংলাদেশ?

    একদিন বাদেই বাংলাদেশের একটা টেস্ট ম্যাচ, তবে তার আগে নেই কোনো উত্তাপ। এমনকি অনেকেই জানেন না যে কাল আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে লাল বলের ক্রিকেট খেলবে নাজমুল হোসেনের দল। টেস্ট চ্যাম্পিয়নশিপের বাইরের এমন একটি ম্যাচে চলতি বছরই জিম্বাবুয়ের কাছে ভরাডুবি হয়েছিল বাংলাদেশ দলের। তা