Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> এক্সপ্লেইনার

ইয়াকুতিয়া কেন বিশ্বের শীতলতম শহর

কেয়া সরকার

কেয়া সরকার

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ১১: ০৪
ইয়াকুতিয়া কেন বিশ্বের শীতলতম শহর

বর্তমানে বিশ্বের শীতলতম স্থান হলো রাশিয়ার ইয়াকুতিয়া। শীতে এই শহরের মানুষ এতটাই বিপর্যস্ত হয়ে যান যে, বাইরে বের হলে তাদের চোখের পাপড়ি এমনকি দাড়িও জমে যায় বরফে।

Advertisement

ভারতীয় গণমাধ্যম মানি কন্ট্রোল বলছে, সাইবেরিয়ার স্থলবেষ্টিত অববাহিকায় অবস্থিত এই ইয়াকুতিয়া শহর। শীতকালে এখানে বাতাস আটকে পড়ে, যা শক্তিশালী শীতকালীন চাপবলয় তৈরি করে। রাতের আকাশ পরিষ্কার থাকায় ভূমির তাপ দ্রুত মহাশূন্যে বেরিয়ে যায়। সেই সঙ্গে স্থায়ী বরফের স্তর বা পারমাফ্রস্ট মাটির ভেতরের তাপ উপরে বাধা দেয়। এসব কারণে ইয়াকুতিয়া তৈরি হয়েছে চরম শীতের এক ‘হিমায়িত ফাঁদে’।

ইয়াকুতিয়ায় ২০২৩ সালের জানুয়ারিতে গত দুই দশকের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় মাইনাস ৬২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর শহরটির ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৬৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা ১৮৯১ সালের ফেব্রুয়ারিতে রেকর্ড করা হয়েছিল। এই চরম শীতে শহরটির দৃশ্যমানতা নেমে আসে মাত্র কয়েক মিটারে। এ সময় ইয়াকুতিয়ায় দিনে চার ঘণ্টারও কম সূর্যালোক পাওয়া যায়।

এই তীব্র শীতে কীভাবে টিকে থাকেন ইয়াকুতিয়ার বাসিন্দারা?

Advertisement
Advertisement
Advertisement

ভারতীয় সংবাদমাধ্যম দ্য রিপাবলিক মিডিয়া নেটওয়ার্কের প্রতিবেদনে বলা হয়েছে, তাপমাত্রা মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে কর্তৃপক্ষ ও বিশ্ববিদ্যালয়গুলো বাসিন্দা ও শিক্ষার্থীদের ১০ থেকে ২০ মিনিটের বেশি সময় বাইরে না দাঁড়ানোর পরামর্শ দেন।

এই শহরে টিকে থাকতে হলে জীবনযাত্রায় ব্যাপক অভিযোজন প্রয়োজন। বাসিন্দারা পরেন কয়েক স্তর বিশিষ্ট বিশেষ ধরনের তাপরোধী পোশাক, মোটা ইনসুলেটেড বুট এবং ঐতিহ্যবাহী পশমাবৃত দস্তানা, যাতে প্রচণ্ড ঠান্ডা থেকে রক্ষা পাওয়া যায়।

যানবাহনের ইঞ্জিন অয়েল ও ব্যাটারি জমে যাওয়া ঠেকাতে অনেক গাড়ি উত্তপ্ত গ্যারেজে সারাক্ষণ চালু রাখা হয়। শীতকালে বহু মানুষই গণপরিবহনের ওপর নির্ভর করেন, কারণ খোলা জায়গায় গাড়ি বন্ধ হয়ে গেলে তা আর চালু নাও হতে পারে।

বর্তমানে বিশ্বের শীতলতম স্থান হলো রাশিয়ার ইয়াকুতিয়া। ছবি: ইয়াকুতিয়া
বর্তমানে বিশ্বের শীতলতম স্থান হলো রাশিয়ার ইয়াকুতিয়া। ছবি: ইয়াকুতিয়া

ইয়াকুতিয়ার বাড়িঘরও নির্মিত হয়েছে এই চরম আবহাওয়ার কথা মাথায় রেখে। ভবনগুলো মাটির ওপর সরাসরি না বসিয়ে খুঁটির ওপর দাঁড় করানো হয়, যাতে জমাট বাঁধা বরফের প্রভাব এড়ানো যায়। অ্যাপার্টমেন্টগুলোতে থাকে সার্বক্ষণিক হিটিং ব্যবস্থা এবং একাধিক ইনসুলেটেড দরজা, যা ভেতরের উষ্ণতা ধরে রাখতে সহায়তা করে।

সম্পদে ভরা ভূমিতে কষ্টের জীবন

প্রাইম এশিয়া নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইয়াকুতিয়ার সরকারি নাম ‘সাখা সিরে প্রজাতন্ত্র’ যার অর্থ ইয়াকুতদের ভূমি। স্থানীয়দের মধ্যে একটি প্রবাদ প্রচলিতে আছে যে “ঈশ্বর যখন এই ভূমিতে এসেছিলেন, তীব্র শীতে তার হাত জমে গিয়েছিল, আর সে কারণেই তিনি তার সব ধনরত্ন এখানে ফেলে গিয়েছিলেন।”

এই অঞ্চল সত্যিই হীরা, সোনা, অ্যান্টিমনি, টিন, তেল, কয়লা ও প্রাকৃতিক গ্যাসে ভরপুর।

তবে এই ঐশ্বর্যের উল্টো পিঠও আছে। খনিজ সম্পদের অতিরিক্ত উত্তোলনের ফলে নদী দূষিত হচ্ছে, বাতাস ভরে উঠছে শিল্পকারখানার ধুলায়। আদিবাসীদের ঐতিহ্যবাহী জীবিকা ও ভূমি ক্রমেই সংকুচিত হয়ে পড়ছে। বছরের অধিকাংশ সময় তাপমাত্রা শূন্যের নিচে থাকে, শীতে তা নেমে যায় মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। বৈশ্বিক উষ্ণতা এখানকার মানুষের দুর্ভোগ খুব একটা কমাতে পারেনি।

রাশিয়ার এই শহরটিতে ৩ লাখ ৫৫ হাজারেরও বেশি মানুষের বসবাস। পৃথিবীর সবচেয়ে তীব্র শীত নিয়মিতভাবেই সহ্য করে থাকেন তারা।

ইয়াকুতিয়ায় দিনে চার ঘণ্টারও কম সূর্যালোক পাওয়া যায়। ছবি: রয়টার্স
ইয়াকুতিয়ায় দিনে চার ঘণ্টারও কম সূর্যালোক পাওয়া যায়। ছবি: রয়টার্স

মানিকন্ট্রোলের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়াকুতিয়ার চরম শীত বিজ্ঞানীদের জন্য এক প্রাকৃতিক গবেষণাগার। আবহাওয়াবিদরা এখানে চাপবলয় ও আর্কটিক বাতাসের গতিপ্রকৃতি বিশ্লেষণ করেন। জলবায়ু বিজ্ঞানীরা নজর রাখেন পারমাফ্রস্ট গলে মিথেন নিঃসরণের ঝুঁকির দিকে।পাশাপাশি, স্থাপত্য ও প্রযুক্তিগত সমাধান থেকেও নেওয়া হচ্ছে গুরুত্বপূর্ণ শিক্ষা।

এই অঞ্চল গবেষকদের শেখায়-কীভাবে মানুষ কঠোর পরিবেশে টিকে থাকতে পারে। প্রকৌশল, জলবায়ু মডেলিং ও বেঁচে থাকার কৌশল উন্নয়নে ইয়াকুতিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তবে দ্রুত জলবায়ু পরিবর্তনের ফলে এই চরম ঠান্ডা পরিবেশেও পরিবর্তন আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। ইতোমধ্যে অনেক অঞ্চলে বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে পারমাফ্রস্ট গলে যাওয়ায় হুমকির মুখে পড়ছে পরিবেশ ও মানব অবকাঠামো।

ইয়াকুতিয়া নিয়ে গবেষণা ভবিষ্যতের জলবায়ু ও সমাজে এর প্রভাব বুঝতে সহায়তা করছে এবং দেখিয়ে দিচ্ছে চরম প্রাকৃতিক পরিবেশ ও মানুষের টিকে থাকার মধ্যে ভারসাম্য কতটা সূক্ষ্ম।

বিষয়: রাশিয়াজলবায়ু পরিবর্তনশীতজলবায়ুসাইবেরিয়ানশীতকাল
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

    নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

    বাংলাদেশ ও ভারতের মধ্যে ৫৪টি অভিন্ন নদী রয়েছে। তবে দুই দেশের মধ্যে পানি বণ্টন নিয়ে দ্বিপক্ষীয় চুক্তি রয়েছে কেবল গঙ্গা নদীকে ঘিরে। আগামী ১২ ডিসেম্বর গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। নতুন বা সংশোধিত চুক্তিতে শুষ্ক মৌসুমে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ধারা অন্তর্ভুক্ত করাকে

  • বিদেশি তারকাদের নিয়ে ঢাকায় কনসার্ট করা কেন কঠিন হয়ে যাচ্ছে?

    বিদেশি তারকাদের নিয়ে ঢাকায় কনসার্ট করা কেন কঠিন হয়ে যাচ্ছে?

    কয়েক বছর আগেও আন্তর্জাতিক ও আঞ্চলিক তারকা- বিশেষ করে ভারত ও পাকিস্তানের শীর্ষ সারির সুরকার ও শিল্পীদের পরিবেশনায় মুখরিত থাকত ঢাকার কনসার্ট অঙ্গন। তবে সাম্প্রতিক সময়ে বিদেশি শিল্পীদের নিয়ে আয়োজিত কনসার্টের টিকিট কেনা দর্শক-শ্রোতাদের জন্য যেন এক বড় ধরনের অনিশ্চয়তার নাম হয়ে দাঁড়িয়েছে।

  • ককরোচ পার্টির আন্দোলন সামনে রেখে কী চলছে দিল্লিতে?

    ককরোচ পার্টির আন্দোলন সামনে রেখে কী চলছে দিল্লিতে?

    ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত বিশেষ নিবিড় পুনর্নিরীক্ষণ (এসআইআর ) বাতিলের দাবিতে দেশটিতে বিক্ষোভ চলছে। এই বিক্ষোভঘিরে দিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

  • আফগানিস্তানকেও টেস্টে ‘ভয়’ পাচ্ছে বাংলাদেশ?

    আফগানিস্তানকেও টেস্টে ‘ভয়’ পাচ্ছে বাংলাদেশ?

    একদিন বাদেই বাংলাদেশের একটা টেস্ট ম্যাচ, তবে তার আগে নেই কোনো উত্তাপ। এমনকি অনেকেই জানেন না যে কাল আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে লাল বলের ক্রিকেট খেলবে নাজমুল হোসেনের দল। টেস্ট চ্যাম্পিয়নশিপের বাইরের এমন একটি ম্যাচে চলতি বছরই জিম্বাবুয়ের কাছে ভরাডুবি হয়েছিল বাংলাদেশ দলের। তা