Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> এক্সপ্লেইনার

রাষ্ট্রপতি নির্বাচন হয় যেভাবে

তাসীন মল্লিক

তাসীন মল্লিক

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ১৮: ০৫
রাষ্ট্রপতি নির্বাচন হয় যেভাবে
বাংলাদেশের রাষ্ট্রপতির বাসভন ও কার্যালয় বঙ্গভবন। ছবি: বাসস

বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন ‘অসুস্থতাজনিত কারণ’ দেখিয়ে পদত্যাগ করার পর নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা শুরু হয়েছে। সংবিধান ও বিদ্যমান আইনে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া,সময়সীমা ও ধাপগুলো সম্পর্কে বলা হয়েছে। সেই বিধান অনুযায়ীই ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন শুরু নির্বাচন কমিশন (ইসি)।

Advertisement

ইসি এরই মধ্যে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট ভোট হবে। রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার সংসদ সদস্যরা। ভোটগ্রহণ চলবে ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৩ আগস্ট, যাচাই-বাছাই ১৬ আগস্ট এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট নির্ধারণ করা হয়েছে।

নির্বাচন আয়োজনের লক্ষ্যে পরামর্শ করতে গত ২৮ জুলাই জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে সাক্ষাৎ করে ইসি। ওই দিন ইসিকে ভোটার তালিকা সরবরাহ করার অনুরোধ জানানো হয়। পরে ইসির অনুরোধের পরিপ্রেক্ষিতে সংসদ সচিবালয় এই তালিকা সরবরাহ করে।

Advertisement
Advertisement
Advertisement
রাষ্ট্রপতি নিয়ে বিএনপির বৈঠকে ‘চমক’ কোথায়?BNP (1)

সাংবিধানিক সময়সীমা ও প্রেক্ষাপট

সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়। মো. সাহাবুদ্দিন ২৪ জুলাই পদত্যাগ করার পর এই সময়সীমা কার্যকর হয়েছে। এদিকে সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। মো. সাহাবুদ্দিন ২৪ জুলাই পদত্যাগ করার পর থেকেই সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। আর ডেপুটি স্পিকার কায়সার কামাল ভারপ্রাপ্ত স্পিকার হিসেবে দায়িত্বে আছেন।

নির্বাচন আয়োজনের দায়িত্ব

রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এই নির্বাচনের ‘নির্বাচনি কর্তা’ হিসেবে দায়িত্ব পালন করেন। নির্বাচন কমিশন ভোটার তালিকা প্রস্তুত করে এবং সরকারি গেজেটে প্রজ্ঞাপন জারি করে নির্বাচনের সময়সূচি ঘোষণা করে।

এই প্রজ্ঞাপনে মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই, প্রার্থিতা প্রত্যাহার এবং ভোটগ্রহণের দিন ও সময় নির্ধারণ করা হয়। সংসদ অধিবেশনে থাকলে স্পিকারের সঙ্গে আলোচনা করে এবং অধিবেশন না থাকলে প্রজ্ঞাপনের মাধ্যমে সংসদ সদস্যদের বৈঠক আহ্বান করা হয়।

ভোটার ও ভোটগ্রহণ পদ্ধতি

রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ১০ ধারা অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার হন সংসদ সদস্যরা। প্রত্যেক সংসদ সদস্যের একটি করে ভোট থাকে। সংসদ কক্ষে অনুষ্ঠিত বৈঠকে ভোটগ্রহণ করা হয়।

ব্যালট পেপারের ভোট হয়। ভোটগ্রহণ ও গণনা—দুটোই প্রকাশ্যে হয়। প্রয়োজন হলে সংসদ কক্ষে একাধিক ভোট কাউন্টার স্থাপন করতে পারে নির্বাচন কমিশন।

রাষ্ট্রপতির পেনশন কত? আর কী কী সুবিধা আছে?thumbnailbee_XCfY-Rbc7_U_hq

প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া

রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে হলে একজন সংসদ সদস্যকে প্রস্তাবক এবং আরেকজন সংসদ সদস্যকে সমর্থক হিসেবে মনোনয়নপত্রে স্বাক্ষর করতে হয়। একই সঙ্গে প্রার্থীর সম্মতিসূচক স্বাক্ষরযুক্ত বিবৃতিও জমা দিতে হয়।

একজন সংসদ সদস্য একাধিক প্রার্থীর প্রস্তাবক বা সমর্থক হতে পারেন না। নির্ধারিত দিনে নির্বাচন কমিশন মনোনয়নপত্র যাচাই-বাছাই করে বৈধ প্রার্থীদের তালিকা ঘোষণা করে।

যদি মনোনয়নপত্র যাচাইয়ের পর মাত্র একজন প্রার্থীর মনোনয়ন বৈধ থাকে, তাহলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। একইভাবে, একাধিক প্রার্থী থাকলেও প্রত্যাহারের শেষ দিনে অন্য সবাই সরে দাঁড়ালে অবশিষ্ট প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করা হয়।

ভারপ্রাপ্ত আর অস্থায়ী রাষ্ট্রপতির মধ্যে পার্থক্য কোথায়?acting president

প্রতিদ্বন্দ্বিতা হলে ভোটের নিয়ম

প্রার্থিতা প্রত্যাহারের পর যদি দুই বা ততোধিক প্রার্থী বহাল থাকেন, তাহলে নির্ধারিত দিনে সংসদ সদস্যদের বৈঠকে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

দুপুর ১২টার পর বৈঠকের শুরুতে প্রার্থীদের নাম ঘোষণা করা হয় এবং এরপর ব্যালটের মাধ্যমে ভোট নেওয়া হয়। ভোট শেষে নির্ধারিত সময়ের মধ্যে প্রকাশ্যে গণনা করা হয়।

দেশে সংসদীয় গণতন্ত্র চালুর পর ১৯৯১ সালে একাধিক প্রার্থী হওয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে ওই একবারই সংসদের কক্ষে ভোট হয়েছিল। এরপর প্রতিবারই ক্ষমতাসীন দল মনোনীত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সম্প্রতি ক্ষমতাসীন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন জন্য দলীয়প্রধান তারেক রহমানের হাতে ছেড়ে দিয়েছে।

ফলাফল নির্ধারণ

রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ১১ ধারা অনুযায়ী, যে প্রার্থী সর্বোচ্চ ভোট পান, তাকে নির্বাচিত ঘোষণা করা হয়। যদি একাধিক প্রার্থী সমান সংখ্যক ভোট পান, তাহলে লটারির মাধ্যমে ফল নির্ধারণ করা হয়। রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল সম্পর্কে নির্বাচন কমিশনারের ঘোষণাই চূড়ান্ত হিসেবে গণ্য হয়।

বিষয়: নির্বাচননির্বাচন কমিশনবঙ্গভবনরাষ্ট্রপতি
Advertisement
সর্বশেষ
  • ১

    দেশে রিকসিলিয়েশনের প্রধান দায়িত্ব কার?

  • ২

    ‘মক্কা চুক্তি সৌদি আরবকে সুরক্ষা দিতে পারছে না’

  • ৩

    শোবার ঘর থেকে খালি পায়ে তুলে নেওয়া হয় ধ্রুব রাঠিকে

  • ৪

    ২১০০ সালের মধ্যে বিলুপ্ত হতে পারে মানবজাতি, কীভাবে?

  • ৫

    দেশেও সম্ভব, তবু কেন প্রযুক্তিতে ব্যাংকের চোখ বিদেশেই?

সম্পর্কিত
  • বাংলাদেশের অর্থনীতি কোন অবস্থায়?

    বাংলাদেশের অর্থনীতি কোন অবস্থায়?

    ২০২৩ সাল থেকেই ধীরগতি বাংলাদেশের অর্থনীতির। এমনটা বলা হয়েছে, বিশ্বব্যাংকের গত ৬ অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদনে।

  • শিগগিরই চরম সংকটে পড়তে পারে বিশ্ব অর্থনীতি: আইএমএফ

    শিগগিরই চরম সংকটে পড়তে পারে বিশ্ব অর্থনীতি: আইএমএফ

    আইএমএফ বলেছে, গত ছয় মাসে মধ্যপ্রাচ্যের সংঘাতের মধ্যেও বিশ্ব অর্থনীতি আশঙ্কার চেয়ে ভালোভাবে প্রবৃদ্ধি ধরে রাখতে পেরেছে। হরমুজ প্রণালি এড়িয়ে বিকল্প পথে তেল সরবরাহ করা এবং জরুরি প্রয়োজনে মজুত রাখা জ্বালানি বাজারে ছাড়ার কারণে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের প্রভাব তেলের দামের ওপর সীমিত রাখা সম্ভব হয়েছে।

  • হুতিদের নিশানায় কেন সৌদির বিমানবন্দর?

    হুতিদের নিশানায় কেন সৌদির বিমানবন্দর?

    গত কয়েকদিন ধরে সৌদি আরবের ভেতরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। সেপ্টেম্বরে সৌদি আরবের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান শুরুর পর থেকে রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে একাধিকবার হামলা চালিয়েছে হুতিরা

  • একাডেমিক গবেষণায় সরকারি অনুদান দেয় কারা?

    একাডেমিক গবেষণায় সরকারি অনুদান দেয় কারা?

    মানবসমাজের অগ্রগতির অন্যতম মূল ভিত্তি গবেষণা। নিত্য নতুন উদ্ভাবন, চলমান সমস্যার সমাধানে দেশে নানা রকম গবেষণা হয়ে আসছে। আর এই গবেষণার অর্থায়ন করে দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের একাডেমিক গবেষণায় অনুদান দেয় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান। স্নাতকোত্তর, পিএইচডি, এ