Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২০ সেপ্টেম্বর, ২০২৬
২০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২০ সেপ্টেম্বর, ২০২৬
২০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

যুক্তরাষ্ট্রের কাছে অস্ত্রের ‘বিপুল মজুত’ রয়েছে: ট্রাম্প

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ১৮: ১৬
যুক্তরাষ্ট্রের কাছে অস্ত্রের ‘বিপুল মজুত’ রয়েছে: ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

মার্কিন সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ অস্ত্রাগার ফাঁকা হয়ে যাওয়ার বিষয়ে সংবাদমাধ্যমে খবরের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের কাছে ‘বিপুল পরিমাণ’ গোলাবারুদের মজুত রয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

পেন্টাগনের গোলাবারুদের মজুত আশঙ্কাজনকভাবে কমে গেছে বলে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের সতর্কবার্তার তথ্য সিএনএন প্রকাশ করার পর ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় তিনি এই দাবি জানান। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরের দিকে ট্রাম্প এই পোস্ট করেন।

Advertisement
Advertisement
Advertisement

গভীর রাতে দেওয়া বার্তায় ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের কাছে প্রচুর পরিমাণ গোলাবারুদ রয়েছে, বিশেষ করে সুনির্দিষ্ট কিছু ক্যাটাগরিতে। এছাড়া প্রয়োজন অনুযায়ী বড় ধরনের অস্ত্রের চালান তৈরি করে দেশে আনা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। তবে কোন নির্দিষ্ট ধরনের গোলাবারুদের কথা তিনি বলছেন, তা পরিষ্কার করেননি। প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো দেশের ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক নতুন কারখানা নির্মাণ করছে বলেও তিনি জানান।

এর আগে সিএনএন একাধিক সূত্রের বরাতে জানায়, মার্কিন সামরিক বাহিনী তাদের অন্যতম প্রধান ‘থাড’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রায় ৮০ শতাংশ ব্যবহার করে ফেলেছে। পেন্টাগনের অস্ত্র মজুত বিপজ্জনক মাত্রায় কমে আসার বিষয়ে সতর্ক করার কথা ওই প্রতিবেদনে উঠে আসে।

যুক্তরাষ্ট্রের আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ও প্রিসিশন স্ট্রাইক মিসাইলের অবশিষ্ট মজুতের সুনির্দিষ্ট পরিমাণ আগে কখনো প্রকাশ পায়নি। প্রতিটি ১০ লাখ ডলারের বেশি মূল্যের এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো নিরাপদে প্রতিপক্ষের ওপর আঘাত হানার জন্য অত্যন্ত কার্যকরী।

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ভেতরের লক্ষ্যবস্তুতে হামলায় আর্মি ট্যাকটিক্যাল মিসাইল ব্যবহৃত হয়েছে, যা পর্যায়ক্রমে সরিয়ে তুলনামূলক আধুনিক প্রিসিশন স্ট্রাইক মিসাইল চালুর পরিকল্পনা রয়েছে।

এ ধরনের মিসাইল ফুরিয়ে এলে ট্রাম্প যদি পুনরায় ইরানের ওপর বড় আকারের হামলা চালাতে চান, তবে তাকে পাইলট চালিত বোমারু বিমানের ওপর নির্ভর করতে হতে পারে, যা অনেক বেশি ঝুঁকিপূর্ণ। মার্কিন অস্ত্রাগারে বর্তমানে ঠিক কতটি ক্ষেপণাস্ত্র বাকি রয়েছে, সে তথ্য দিতে সংশ্লিষ্ট সূত্রগুলো অপরাগতা প্রকাশ করেছে।

বিষয়: মার্কিন প্রেসিডেন্টডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্রইরানঅস্ত্রক্ষেপণাস্ত্রমিসাইলপেন্টাগন
সর্বশেষ
  • ১

    একেকটি ঘটনা একেকটি বেদনার গল্প

  • ২

    প্রথমবারের মতো তদন্তে এসআরবি

  • ৩

    গবেষণাভিত্তিক একাডেমিক সংস্কৃতি গড়তে আইএসইউতে কর্মশালা

  • ৪

    চিরনিদ্রায় অপ্রতিম: অনেক প্রশ্নের জবাব মেলেনি

  • ৫

    এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

সম্পর্কিত
  • প্রথমবারের মতো তদন্তে এসআরবি

    প্রথমবারের মতো তদন্তে এসআরবি

    রাজধানীর মিরপুরে বাড়ি দখল, মারধর ও চাঁদা দাবির অভিযোগে তিন আসামির বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়ের হয়েছে। মামলাটিতে প্রথমবারের মতো স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নকে (এসআরবি) তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

  • এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সন্ধ্যায় তার মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।

  • সাতকানিয়ায় ট্রেনের ধাক্কায় নিহত ২

    সাতকানিয়ায় ট্রেনের ধাক্কায় নিহত ২

    চট্টগ্রাম-কক্সবাজার রেল লাইনের সাতকানিয়ায় ট্রেনের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশার দুই আরোহী নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের পূর্ব কাটগড় রেল গেটে এ দুর্ঘটনা ঘটে।

  • ডেঙ্গুতে আরও ৬ জনের প্রাণহানি

    ডেঙ্গুতে আরও ৬ জনের প্রাণহানি

    সারা দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ৫৯৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।