Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> এক্সপ্লেইনার

তথ্যচিত্র নিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে আসলে কী ঘটেছে

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ১৫: ১৭
তথ্যচিত্র নিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে আসলে কী ঘটেছে
জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা। ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে ভিডিও তথ্যচিত্র প্রদর্শনকে কেন্দ্র করে হট্টগোলের ঘটনা ঘটেছে। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Advertisement

আজ বুধবার দুপুরে আগারগাঁওয়ে চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জুলাই আন্দোলন নিয়ে একটি তথ্যচিত্র দেখানো হয়। প্রদর্শনী শেষ হওয়ার পর দর্শক সারিতে থাকা গণঅভ্যুত্থানে আহত ব্যক্তি ও শহীদ পরিবারের সদস্যদের একাংশ ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিয়ে প্রতিবাদ জানান।

প্রতিবাদকারীদের অভিযোগ, তথ্যচিত্রে আন্দোলনের গুরুত্বপূর্ণ কিছু ঘটনা উপেক্ষিত হয়েছে এবং এতে অসংগতি রয়েছে। বিশেষ করে ৩ আগস্টের ঘটনাপ্রবাহ অনুপস্থিত থাকায় তারা ক্ষোভ প্রকাশ করেন।

Advertisement
Advertisement
Advertisement

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মঞ্চ থেকে বারবার আহ্বান জানানো হয়। একপর্যায়ে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন উপস্থিতদের উদ্দেশে বলেন, “আপনারা এখানে নিজেকে জাহির করতে আসছেন।” এ মন্তব্যের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে মঞ্চে আসেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। তিনি উপস্থিতদের শান্ত হওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য দেন। তবে তার আহ্বানের পরও উত্তেজনা কমেনি এবং প্রতিবাদ অব্যাহত থাকে। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন মঞ্চে এসে উপস্থিতদের শান্ত করার চেষ্টা করেন।

আখতার হোসেন বলেন, “তথ্যচিত্রে অনেক অসংগতি রয়েছে। আমরা মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে এসবের জবাবদিহি নিশ্চিত করব। শহীদ পরিবারের সম্মানে আপনারা শান্ত থাকুন।”

এরপর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, “তথ্যচিত্রের অসংগতিগুলো খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় সংশোধন আনা হবে। এতে কেউ কষ্ট পেয়ে থাকলে আমি দুঃখিত।” মন্ত্রীর আশ্বাসের পর পরিস্থিতি শান্ত হলে অনুষ্ঠান পুনরায় শুরু হয়।

পরে রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ তার বক্তব্যে বলেন, “যা দেখলাম এটি অভিপ্রেত ছিল না। জাতীয় অনুষ্ঠানে আমরা তো জাতীয় ঐক্যের কোন বহিঃপ্রকাশ দেখাতে পারলাম না। ভুল তো মানুষ করেই। নিশ্চয়ই এখানে ডকুমেন্টারিতে অনেক ভুল আছে। প্রথম ভুল আমি যেখানে দেখেছি সেখানে তো আবু সাঈদের ছবিই নাই। আবু সাঈদ এই বিপ্লবের প্রতিচ্ছবি।”

রাষ্ট্রপতি বলেন, “প্রতীক তার ছবি না থাকলে এটা কোন ডকুমেন্টারি হলো না। সেখানে আরও নাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবিও তো নাই এ ধরনের একটা জাতীয় অনুষ্ঠানে। এটাকে পুষে সংসদের মত একটা ওয়াকআউট এটি বাঞ্ছনীয় নয়।” এদিকে, এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার ফেসবুকে দেওয়া এক পোস্টে দাবি করেন, তথ্যচিত্রের প্রতিবাদ করায় তার ওপর হামলা হয়েছে। তিনি পোস্টে তথ্যচিত্রের বিষয়বস্তুরও সমালোচনা করেন।

facebook mahin

ফেসবুক পোস্টে মাহিন লেখেন, ‘‘আজকে প্রধানমন্ত্রীর কুকুর বাহিনী আমার উপর ঝাঁপিয়ে পড়েছে, কারণ আমি আজকের জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রদর্শিত ডকুমেন্টারির প্রতিবাদ করেছি। রাষ্ট্রপতির সামনে আমাকে হামলা করা হয়েছে এবং আমি এটি নিয়ে গর্বিত। ওই ডকুমেন্টারিতে একদফার ঘোষক বানানো হয়েছে তারেক রহমানকে। যে নাহিদ ইসলাম নিজের মৃত্যুপরওনায় সাইন করে এক দফার ঘোষণা দিলেন তিনি বিএনপির ইতিহাসে নেই, যেই Asif Mahmud মৃত্যু নিশ্চিত জেনেও লং মার্চ টু ঢাকা ঘোষণা করলেন তিনি ইতিহাসে নেই। জুলাইয়ের পরে বেঁচে থাকাটাই আমাদের অপরাধ। গণঅভ্যুত্থানে আমার নেতা নাহিদ ইসলাম আর আসিফ মাহমুদ, তাদের পদসেবা করা আমার পরম সৌভাগ্য। যেখানে তারা নেই সেখানে আমিও নেই। বিএনপির মুখে থুথু মারি।’’

বিষয়: বিএনপিজামায়াতরাজধানীঅভ্যুত্থানরাষ্ট্রপতি
Advertisement
সর্বশেষ
  • ১

    মহাকাশে অস্ত্রের বিস্তার, জিপিএস থেকে ব্যাংকিং—ঝুঁকিতে যে সেবাগুলো

  • ২

    ‘৫ আগস্টের পর মন্দির, গির্জা, প্যাগোডা পাহারা দিয়েছে দাড়ি-টুপিঅলা লোকগুলো’

  • ৩

    ‘অনুঘটক না থাকলে আমি অভিনয় করতে চাই না’

  • ৪

    ‘আলেম-ওলামাদের সম্পর্কে বলা হয়- আরে ওরা তো দাওয়াত খাইয়া বেড়াবে’

  • ৫

    ব্রাজিলেও সরকার বদলাতে চায় আমেরিকা?

সম্পর্কিত
  • বিদেশি তারকাদের নিয়ে ঢাকায় কনসার্ট করা কেন কঠিন হয়ে যাচ্ছে?

    বিদেশি তারকাদের নিয়ে ঢাকায় কনসার্ট করা কেন কঠিন হয়ে যাচ্ছে?

    কয়েক বছর আগেও আন্তর্জাতিক ও আঞ্চলিক তারকা- বিশেষ করে ভারত ও পাকিস্তানের শীর্ষ সারির সুরকার ও শিল্পীদের পরিবেশনায় মুখরিত থাকত ঢাকার কনসার্ট অঙ্গন। তবে সাম্প্রতিক সময়ে বিদেশি শিল্পীদের নিয়ে আয়োজিত কনসার্টের টিকিট কেনা দর্শক-শ্রোতাদের জন্য যেন এক বড় ধরনের অনিশ্চয়তার নাম হয়ে দাঁড়িয়েছে।

  • ককরোচ পার্টির আন্দোলন সামনে রেখে কী চলছে দিল্লিতে?

    ককরোচ পার্টির আন্দোলন সামনে রেখে কী চলছে দিল্লিতে?

    ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত বিশেষ নিবিড় পুনর্নিরীক্ষণ (এসআইআর ) বাতিলের দাবিতে দেশটিতে বিক্ষোভ চলছে। এই বিক্ষোভঘিরে দিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

  • আফগানিস্তানকেও টেস্টে ‘ভয়’ পাচ্ছে বাংলাদেশ?

    আফগানিস্তানকেও টেস্টে ‘ভয়’ পাচ্ছে বাংলাদেশ?

    একদিন বাদেই বাংলাদেশের একটা টেস্ট ম্যাচ, তবে তার আগে নেই কোনো উত্তাপ। এমনকি অনেকেই জানেন না যে কাল আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে লাল বলের ক্রিকেট খেলবে নাজমুল হোসেনের দল। টেস্ট চ্যাম্পিয়নশিপের বাইরের এমন একটি ম্যাচে চলতি বছরই জিম্বাবুয়ের কাছে ভরাডুবি হয়েছিল বাংলাদেশ দলের। তা

  • রাশিয়ায় প্লেগ আতঙ্ক: আসলে কী ঘটেছে?

    রাশিয়ায় প্লেগ আতঙ্ক: আসলে কী ঘটেছে?

    সাইবেরিয়ার একটি অ্যান্টি-প্লেগ গবেষণাগারে কাজ করা এক তরুণীর মৃত্যুকে কেন্দ্র করে বিশ্বজুড়ে উদ্বেগ কমানোর চেষ্টা করছে রাশিয়ার কর্তৃপক্ষ। তবে ওই তরুণীর সংস্পর্শে আসা ব্যক্তিদের আলাদা করে রাখা এবং স্থানীয় হাসপাতালগুলোতে নতুন রোগ নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করায় মানুষের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।