Advertisement

একটি মহল গণভোটকে বিভ্রান্তিকরভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছে: তথ্যমন্ত্রী

বরিশাল প্রতিনিধি

বরিশাল প্রতিনিধি

একটি মহল গণভোটকে বিভ্রান্তিকরভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছে: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি: সংগৃহীত

একটি মহল গণভোটকে বিভ্রান্তিকরভাবে ব্যাখ্যা করা চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ বুধবার জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বরিশালের জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এর আগে তিনি আমতলা মোড় এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্বে পুষ্পস্তবক অর্পণ করেন।

Advertisement

আলোচনা সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, “একটি মহল গণভোটকে বিভ্রান্তিকরভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেন। আমি বিনীতভাবে গণতন্ত্রের পক্ষের সকল শক্তিকে আহ্বান জানাচ্ছি ,জনগণ ভোট দিয়ে যে পার্লামেন্ট তৈরি করেছে এবং আমাদের সংবিধান অনুযায়ী সেই পার্লামেন্টই হচ্ছে সর্বোত্তম সিদ্ধান্তের জায়গা।”

মন্ত্রী আরও বলেন, “জনগণের সকল ক্ষমতা এই পার্লামেন্টের মাধ্যমেই চর্চা হবে। আমাদের দেশের সংবিধান,রাষ্ট্র,রাজনীতি, বিজ্ঞান কোন কিছুতেই নির্বাচিত একটি পার্লামেন্টের চাইতে অন্য কোন ক্ষমতাবান কর্তৃপক্ষ জনগণ বরদাস্ত করে না। অতএব এর পরও যদি কোন বিতর্ক থেকে থাকে তাহলে তার মিমাংসার একমাত্র জায়গা হচ্ছে পার্লামেন্ট,পার্লামেন্ট এবং পার্লামেন্ট।”

তথ্যমন্ত্রী জানান বর্তমান সরকার ‘উত্তরাধিকার’ সূত্রে একটি দেউলিয়া অর্থনীতি ও বিধ্বস্ত সমাজ পেয়েছে। তিনি গর্বিত যে এমন পরিস্থিতি মোকাবিলা করার জন্য জনগণ তাদের ওপর আস্থা রেখেছে।

Advertisement

মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, “উত্তরাধিকার সূত্রে একটা ফ্যাসিবাদের অপকর্মের সমস্ত জঞ্জাল সব এখন আমাদের ঘাড়ে এসে পড়েছে। আমরা গর্বিত জনগণ এই জঞ্জাল সরানোর দায়িত্বের জন্য আমাদের উপর আস্থা রেখেছে। আমরা গর্বিত এই বিধ্বস্ত পঙ্গু অর্থনীতিকে আবার দাড় করানোর জন্য তারেক রহমানকে তারা তাদের সঠিক নেতা মনে করেছে। এবং আমরা বিনীতিভাবে বলতে চাই জনগণের দেয়া দায়িত্ব আমরা অবশ্যই পালন করবো। আর এই দায়িত্ব পালনের ক্ষেত্রে কোন বাধাই আমাদের বরদাস্ত করতে হবে না।”