Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> এক্সপ্লেইনার

এশিয়ান কাপ ঋতুপর্নাদের জন্য কতটা কঠিন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ২০: ৫৯
এশিয়ান কাপ ঋতুপর্নাদের জন্য কতটা কঠিন

অগ্নিপরীক্ষার সামনে বাংলাদেশ নারী ফুটবল দল। এশিয়ার শীর্ষ ১২ দলের একটি হয়ে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে নাম লেখানো বাংলাদেশকে খেলতে হবে শক্তিশালী সব প্রতিপক্ষের বিপক্ষে। নিজেদের গ্রুপে চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান আফঈদা, ঋতু, মনিকা, রুপনাদের সামনে বড় চ্যালেঞ্জ হয়েই দেখা দেবে। দক্ষিণ এশীয় গণ্ডিতে টানা দুইবার নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা বাংলাদেশ নারী দলের জন্য মহাদেশীয় প্রতিপক্ষ মানেই মাঠে টিকে থাকার লড়াই। ২০২৩ সালে হাংজু এশিয়ান গেমসে নারী দলের অভিজ্ঞতা হয়েছিল জাপান ও ভিয়েতনামের মতো প্রতিপক্ষের সঙ্গে মাঠে নামার। সেবারই বোঝা গিয়েছিল, দক্ষিণ এশিয়ার মান আর মহাদেশীয় মানের পার্থক্যটা। জাপানের বিপক্ষে ৮–০ আর ভিয়েতনামের বিপক্ষে ৬–১ গোলে হেরেছিল বাংলাদেশ। এবার প্রথমবারের মতো এশিয়ান কাপের চূড়ান্তপর্বে খেলার গৌরব আর রোমাঞ্চের মধ্যেই চীন, উত্তর কোরিয়া আর উজবেকিস্তানের মতো প্রতিপক্ষ নিয়ে দুশ্চিন্তা করতেই হচ্ছে পিটার বাটলারের দলকে। পাঠক, আসুন দেখে নেওয়া যাক, এশিয়ান কাপে তিন প্রতিপক্ষ আসলেই কতটা কঠিন পরীক্ষা ঋতুপর্নাদের জন্য।

Advertisement

চীন

এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে চীনের বিপক্ষে ম্যাচ দিয়েই অভিষেক হবে বাংলাদেশ নারী ফুটবল দলের। মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ২টায় সিডনিতে অনুষ্ঠিত হবে খেলাটি। ফিফা র‍্যাঙ্কিংয়ে ১৭ নম্বর স্থানে থাকা চীন এশিয়ান কাপের বর্তমান চ্যাম্পিয়ন। এখনো পর্যন্ত মেয়েদের এশিয়ান কাপে সবচেয়ে বেশি ৯ বার শিরোপা জিতেছে তারা। চীনের সঙ্গে বাংলাদেশের শক্তির পার্থক্য কতটা, সেটা সহজেই বোঝা যায়।

মেয়েদের ক্লাব ফুটবলের মহাদেশীয় প্রতিযোগিতা উইমেন্স চ্যাম্পিয়নস লিগের সর্বশেষ শিরোপা জিতেছে চীনের ক্লাব উহান জিয়াংদা উইমেন্স এফসি। দলটির দায়িত্বে আছেন অস্ট্রেলিয়ার সাবেক কোচ আন্তে মিলিতিচ।

Advertisement
Advertisement
Advertisement
মঙ্গলবার এশিয়ান চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ছবি: এএফসি
মঙ্গলবার এশিয়ান চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ছবি: এএফসি

উত্তর কোরিয়া

নারী ফুটবলের ফিফা র‍্যাঙ্কিংয়ে ৯ নম্বর স্থানে আছে উত্তর কোরিয়া। মেয়েদের ফুটবলে দুর্দান্ত শক্তিশালী দল উত্তর কোরিয়া। নারী এশিয়ান কাপের তিনবারের চ্যাম্পিয়ন। সবশেষ শিরোপাটা অবশ্য জিতেছিল ১৮ বছর আগে—২০০৮ সালে। এবার উত্তর কোরিয়া এশিয়ান কাপে এসেছে বাছাইপর্ব খেলে। বাছাইপর্বের ফলে পরিস্কার হয়ে যায় দলটির শক্তিমত্তা। ফিলিপাইন ও তাজিকিস্তানকে ১০–০ গোলে উড়িয়ে দিয়েছিল তারা। মালয়েশিয়াকে হারিয়েছিল ৬–০ গোলে। উত্তর কোরিয়ার বিপক্ষে বাংলাদেশ মাঠে নামবে ৬ মার্চ, সিডনিতে। বাংলাদেশ সময় সকাল ৮টায় অনুষ্ঠিত হবে খেলাটি।

উজবেকিস্তান

র‍্যাঙ্কিংয়ে ৪৯তম স্থানে থাকা উজবেকিস্তানের বিপক্ষেই যা একটু লড়াইয়ের সম্ভাবনা আছে বাংলাদেশের। এশিয়ান কাপের চূড়ান্তপর্বে এ নিয়ে পঞ্চমবারের মতো খেলছে উত্তর এশিয়ার দেশটি। ২০০৩ সালে খেলেছে সবশেষ। গ্রুপপর্ব পেরোনো হয়নি তাদের কখনোই।

বাছাইপর্বে কঠিন পথই পাড়ি দিতে হয়েছে মধ্য এশিয়ার দেশটিকে। গ্রুপে শীর্ষ স্থানের জন্য নেপালের সঙ্গে রীতিমতো ‘যুদ্ধজয়’ করতে হয়েছে তাদের। দুই দলই সমান ৭ পয়েন্ট, একই গোল ব্যবধান এবং এমনকি গোল করা (২০টি) ও গোল খাওয়ার (৩টি) সংখ্যাতেও সমান অবস্থানে গ্রুপ পর্ব শেষ করে। যে কারণে শেষ পর্যন্ত এশিয়ান কাপের টিকিট নির্ধারিত হয় পেনাল্টি শুটআউটের মাধ্যমে। সেই শুটআউটে স্নায়ুচাপ ধরে রেখে ৪–২ ব্যবধানে জিতে অস্ট্রেলিয়ার টিকিট কাটে উজবেকিস্তান। বাংলাদেশ আগামী ৯ মার্চ পার্থে উজবেকদের বিপক্ষে মাঠে নামবে। খেলাটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বেলা ৩টায়।

বিষয়: প্রতিযোগিতাফুটবলবাংলাদেশনারী
Advertisement
সর্বশেষ
  • ১

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

  • ২

    দেশীয় ব্যবস্থাপনায় লাভজনক এনসিটি, তবু কেন ডিপি ওয়ার্ল্ডকে ইজারা?

  • ৩

    ব্যাংক থেকে ঋণ পেতে কী লাগে? ৫টি যোগ্যতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?

  • ৪

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

  • ৫

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

সম্পর্কিত
  • নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

    নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

    বাংলাদেশ ও ভারতের মধ্যে ৫৪টি অভিন্ন নদী রয়েছে। তবে দুই দেশের মধ্যে পানি বণ্টন নিয়ে দ্বিপক্ষীয় চুক্তি রয়েছে কেবল গঙ্গা নদীকে ঘিরে। আগামী ১২ ডিসেম্বর গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। নতুন বা সংশোধিত চুক্তিতে শুষ্ক মৌসুমে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ধারা অন্তর্ভুক্ত করাকে

  • বিদেশি তারকাদের নিয়ে ঢাকায় কনসার্ট করা কেন কঠিন হয়ে যাচ্ছে?

    বিদেশি তারকাদের নিয়ে ঢাকায় কনসার্ট করা কেন কঠিন হয়ে যাচ্ছে?

    কয়েক বছর আগেও আন্তর্জাতিক ও আঞ্চলিক তারকা- বিশেষ করে ভারত ও পাকিস্তানের শীর্ষ সারির সুরকার ও শিল্পীদের পরিবেশনায় মুখরিত থাকত ঢাকার কনসার্ট অঙ্গন। তবে সাম্প্রতিক সময়ে বিদেশি শিল্পীদের নিয়ে আয়োজিত কনসার্টের টিকিট কেনা দর্শক-শ্রোতাদের জন্য যেন এক বড় ধরনের অনিশ্চয়তার নাম হয়ে দাঁড়িয়েছে।

  • ককরোচ পার্টির আন্দোলন সামনে রেখে কী চলছে দিল্লিতে?

    ককরোচ পার্টির আন্দোলন সামনে রেখে কী চলছে দিল্লিতে?

    ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত বিশেষ নিবিড় পুনর্নিরীক্ষণ (এসআইআর ) বাতিলের দাবিতে দেশটিতে বিক্ষোভ চলছে। এই বিক্ষোভঘিরে দিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

  • আফগানিস্তানকেও টেস্টে ‘ভয়’ পাচ্ছে বাংলাদেশ?

    আফগানিস্তানকেও টেস্টে ‘ভয়’ পাচ্ছে বাংলাদেশ?

    একদিন বাদেই বাংলাদেশের একটা টেস্ট ম্যাচ, তবে তার আগে নেই কোনো উত্তাপ। এমনকি অনেকেই জানেন না যে কাল আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে লাল বলের ক্রিকেট খেলবে নাজমুল হোসেনের দল। টেস্ট চ্যাম্পিয়নশিপের বাইরের এমন একটি ম্যাচে চলতি বছরই জিম্বাবুয়ের কাছে ভরাডুবি হয়েছিল বাংলাদেশ দলের। তা