Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> এক্সপ্লেইনার

বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের এমন দল কেন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ১৬: ৫৫
বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের এমন দল কেন

নিউজিল্যান্ড দলের বাংলাদেশ সফরের সময় যখন নির্ধারিত হয়েছিল, তখনই আগ্রহ তৈরি হয়েছিল নিউজিল্যান্ড দলটির চেহারা কেমন হবে তা নিয়ে। কারণ, এ মাসেই তারা বাংলাদেশে আসবে সাদা বলের সিরিজ খেলতে। কিউইরা যখন বাংলাদেশ সফর করবে, তখন আইপিএল আর পিএসএল চলবে পুরোদমেই। তাই নিউজিল্যান্ডের তারকা খেলোয়াড়দের অনেকেই যে বাংলাদেশ সিরিজে থাকবেন না, এটা একরকম নিশ্চিতই ছিল। এরপরও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড যে দুটি স্কোয়াড দিয়েছে, তা বাংলাদেশের ক্রিকেট মহলে কিছুটা প্রতিক্রিয়ারই জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, বাংলাদেশের বিপক্ষে সিরিজটি গুরুত্বের সঙ্গে নিচ্ছে না নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। তাই তারা পাঠাচ্ছে তৃতীয় সারির দল।

Advertisement

তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। প্রথমত ‘আইপিএল উইন্ডো’ নামে ক্রিকেটে এখন অলিখিত যে সূচি আছে, সেখানে টেস্ট খেলা দেশগুলো দ্বিপাক্ষিক সিরিজ প্রায় খেলেই না। ব্যতিক্রম হিসেবে দুটি দেশ এই সময়ে নিয়মিত খেলে আসছিল, তারা হল বাংলাদেশ এবং পাকিস্তান। তবে গত বছর থেকে পাকিস্তানও ‘আইপিএল উইন্ডো’তেই পিএসএল আয়োজন করায় তারাও দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না। বাংলাদেশই যেহেতু এই সময় খেলছে, তাই বিসিবির পক্ষে প্রতিপক্ষের সংখ্যা খুবই সীমিত।

অন্যদিকে আইসিসির এফটিপির বাইরে গিয়ে বাংলাদেশ দ্বিপাক্ষিক সিরিজ খেলতে চাইলে প্রতিপক্ষ হিসেবে জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড বা সহযোগী দেশের বাইরে যাওয়া বেশ কঠিন। এফটিপি অনুযায়ী যেহেতু এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের এই সিরিজ আগেই নির্ধারিত ছিল, তাই নিউজিল্যান্ড ক্রিকেটের নীতি মেনে নেওয়া ছাড়া বিকল্প ছিল না বাংলাদেশের সামনে।

নিউজিল্যান্ড ক্রিকেটের এই নীতিটা কি? আর্থিক দিক থেকে বেশ পিছিয়ে থাকা বোর্ড হওয়ায় তারা কেন্দ্রীয় চুক্তিটা সাজায় এমনভাবে, যেখানে ক্রিকেটারদের উন্মুক্ত করে দেওয়া হয় নির্দিষ্ট সিরিজ খেলার জন্য। মূলত শীর্ষ ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ করে দিতেই তাদের এমন সিদ্ধান্ত। এই কারণেই নিউজিল্যান্ডের ক্রিকেটাররা এখনও ওয়েস্ট ইন্ডিজের মত ‘ফ্রিল্যান্সার’ হয়ে যাননি।

Advertisement
Advertisement
Advertisement
নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়। ছবি: বিসিবি
নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়। ছবি: বিসিবি

এটি নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের এক ধরনের দূরদর্শিতাও। খুবই ছোট একটি দেশ হওয়ায় ক্রিকেট প্রতিভার বিকাশের জন্য প্রতিনিয়ত কাজ করতে হয় তাদের। ব্যাপারটি মাথায় রেখেই প্রায়ই দ্বিপাক্ষিক সিরিজগুলোতে নিউজিল্যান্ডের নির্বাচকেরা দলে একেবারে নতুন কিছু খেলোয়াড়কে দলে নেন। এর মধ্য দিয়ে তারকা ক্রিকেটারদের বিশ্রামও দেওয়া যায়, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও সুযোগ করে দেওয়া যায়, আবার নতুনদেরও বাজিয়ে দেখা যায়। এমন করেই অনেক নতুন খেলোয়াড় নিজেদের প্রমাণ করে ফেলেন। রাচিন রবীন্দ্র এর একটা বড় উদাহরণ।

ভারত–পাকিস্তানের দ্বৈরথ এখন ‘খামাখা’ ক্রিকেট!India-Pakistan AI

২০২১ সালে বাংলাদেশ সফরের দলে তাকে দেখে অনেকেই অবাক হয়েছিলেন। পাঁচ বছর পর এখন তিনি নিউজিল্যান্ড ক্রিকেটের অন্যতম বড় বিজ্ঞাপন। এভাবেই দেশটি তাদের ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করছে।

বাংলাদেশের ক্রিকেটে অবশ্য এখনও এমন সংস্কৃতি নেই। জিম্বাবুয়ে, আয়ারল্যান্ডের মত দলের বিপক্ষেও বাংলাদেশ দল খেলেছে তারকায় ঠাসা দল নিয়ে। অনায়াসেই যে সিরিজগুলোতে তরুণ ও নতুনদের সুযোগ দেওয়া যেত, সেখানেও দেখা গেছে সব বড় বড় নাম। আর এই কারণেই সাকিব, তামিম, মাশরাফি, মুশফিক, মাহমুদউল্লাহ পরবর্তী যুগে বাংলাদেশ দলকে যেতে হচ্ছে সংগ্রামের মধ্য দিয়ে।

বাংলাদেশের বিপক্ষে সিরিজের এই সময় নিউজিল্যান্ড তাদের সব সেরা খেলোয়াড়দের আইপিএল এবং পিএসএলের জন্য ছেড়ে দিয়েছে। এর মধ্য দেশটির শীর্ষ ক্রিকেটাররা একদিকে খেলার মধ্যে থাকবেন, অন্যদিকে অনভিজ্ঞ ক্রিকেটাররা পাবেন আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ।

নতুন ক্রিকেটারদের পাঠিয়ে বাংলাদেশের বিপক্ষে সিরিজটিকে নিউজিল্যান্ড গুরুত্ব দিচ্ছে না এমনটা ভাবার কোনো কারণ নেই। বরং বাংলাদেশের উচিত হবে দুই সংস্করণেই সেরা ক্রিকেট খেলে সিরিজ জেতাটা নিশ্চিত করা। তবে এর মধ্যেই টি–টোয়েন্টি সিরিজে যদি নির্বাচকেরা নতুন ও সম্ভাবনাময় কোনো ক্রিকেটারকে সুযোগ করে দেয়, তাহলে তা হতে পারে এ দেশের ক্রিকেটের জন্য নেওয়া দারুণ এক পদক্ষেপ। তবে সে পথে হাঁটার সম্ভাবনা যে আপাতত কম, সেটা বলে দেওয়াই যায়।

বিষয়: বিসিবিবাংলাদেশ–নিউজিল্যান্ড সিরিজনিউজিল্যান্ড ক্রিকেটবাংলাদেশ ক্রিকেটক্রিকেট
Advertisement
সর্বশেষ
  • ১

    বরিশালের ৬ জেলায় ঝুঁকিপূর্ণ ৮৭৩ স্কুলভবন, দুর্ঘটনার শঙ্কায় শিশুরা

  • ২

    ঢাকায় দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার

  • ৩

    ইউপি নির্বাচনের সময় নির্ধারণে বৈঠকে ইসি

  • ৪

    অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় সফলতা কি?

  • ৫

    পাকিস্তানের রাজনীতিতে চীনের প্রভাব কী?

সম্পর্কিত
  • ২১০০ সালের মধ্যে বিলুপ্ত হতে পারে মানবজাতি, কীভাবে ?

    ২১০০ সালের মধ্যে বিলুপ্ত হতে পারে মানবজাতি, কীভাবে ?

    পারমাণবিক যুদ্ধ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহারের কারণে ২১০০ সালের মধ্যে মানবজাতি বিলুপ্ত হতে পারে বলে সতর্ক বার্তা দিয়েছে আন্তর্জাতিক চিকিৎসাবিজ্ঞান সাময়িকী ‘দ্য ল্যানসেট’। সংস্থাটির নতুন এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। যদিও প্রতিবেদনে বলা হয়েছে এই সম্ভাবনার হার তুলনামূলকভাবে কম।

  • কীভাবে ‘অপহরণ’ করা হয় ধ্রুব রাঠিকে

    কীভাবে ‘অপহরণ’ করা হয় ধ্রুব রাঠিকে

    ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আজ রোববার অভিযোগ করেছেন যে, গতকাল শনিবার পুলিশ তাকে দিল্লির বাড়ি থেকে জোর করে নিয়ে যায় এবং প্রায় এক দিন আটক করে রাখে। এ সময় তাকে কোনো আইনজীবী বা নিজের ফোন ব্যবহারের সুযোগ দেওয়া হয়নি। তিনি এই ঘটনাকে ‘অপহরণ’ বলে অভিহিত করেন এবং দাবি করেন যে, এটি পুলিশের কোনো বৈধ

  • ‘নিষিদ্ধ’ রাশিয়ার তেলই কিনবে যুক্তরাষ্ট্র, কেন ও কীভাবে? লাভ হবে এই চুক্তিতে?

    ‘নিষিদ্ধ’ রাশিয়ার তেলই কিনবে যুক্তরাষ্ট্র, কেন ও কীভাবে? লাভ হবে এই চুক্তিতে?

    যে রাশিয়ার ওপর বছরের পর বছর ধরে নানান নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, গত মাসেই রাশিয়ার কাছ থেকে তেল কেনা দেশগুলোর ওপরই যেখানে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে, সেই রাশিয়ার কাছ থেকেই এবার ডিজেল সরবরাহের চুক্তি করেছে যুক্তরাষ্ট্র!

  • নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

    নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

    বাংলাদেশ ও ভারতের মধ্যে ৫৪টি অভিন্ন নদী রয়েছে। তবে দুই দেশের মধ্যে পানি বণ্টন নিয়ে দ্বিপক্ষীয় চুক্তি রয়েছে কেবল গঙ্গা নদীকে ঘিরে। আগামী ১২ ডিসেম্বর গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। নতুন বা সংশোধিত চুক্তিতে শুষ্ক মৌসুমে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ধারা অন্তর্ভুক্ত করাকে