Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> এক্সপ্লেইনার

২১০০ সালের মধ্যে বিলুপ্ত হতে পারে মানবজাতি, কীভাবে ?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ১৯: ৫৫
২১০০ সালের মধ্যে বিলুপ্ত হতে পারে মানবজাতি, কীভাবে ?
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি

পারমাণবিক যুদ্ধ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহারের কারণে ২১০০ সালের মধ্যে মানবজাতি বিলুপ্ত হতে পারে বলে সতর্ক বার্তা দিয়েছে আন্তর্জাতিক চিকিৎসাবিজ্ঞান সাময়িকী ‘দ্য ল্যানসেট’। সংস্থাটির নতুন এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। যদিও প্রতিবেদনে বলা হয়েছে এই সম্ভাবনার হার তুলনামূলকভাবে কম।

Advertisement

‘ল্যানসেট কমিশন অন টুয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি গ্লোবাল থ্রেটস টু হেলথ’ শীর্ষক এই প্রতিবেদনে আগামী ৭৫ বছরে মানব স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে এমন ১৭টি বড় হুমকির তালিকা প্রকাশ করা হয়েছে। গবেষণায় ৩৫ জন বিশেষজ্ঞ অংশ নেন, যার তথ্য-উপাত্ত জার্মানির বার্লিনে অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড হেলথ সামিট’-এ উপস্থাপন করা হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, পারমাণবিক যুদ্ধ, জৈবাস্ত্র তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার, জলবায়ু পরিবর্তন, বায়ুদূষণ, শৈশবকালের পুষ্টিহীনতা, স্থূলতা এবং আন্তর্জাতিক সাহায্য তহবিল হ্রাস মানব সভ্যতার জন্য অন্যতম প্রধান বাধা। এসব সংকট একে অপরের সাথে যুক্ত এবং এগুলো সামলাতে বিশ্বনেতাদের এখনই সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন।

কমিশনের সহ-সভাপতি ও ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর হেলথ ম্যাট্রিক্স অ্যান্ড ইভ্যালুয়েশনের পরিচালক অধ্যাপক ক্রিস্টোফার মারে বলেন, “আজকের বিশ্বনেতারা যেসব সিদ্ধান্ত নেবেন, তা আগামী প্রজন্মের স্বাস্থ্য ও কল্যাণ নির্ধারণ করবে। তিন বছর আগে যখন আমরা কাজ শুরু করি, তখন ভেবেছিলাম যুদ্ধ, জলবায়ু ও মহামারী—এই তিনটিই সবচেয়ে বড় হুমকি। কিন্তু প্রকৃতপক্ষে হুমকির ব্যাপ্তি অনেক বিশাল। বিশ্বজুড়ে সরকারগুলোর উচিত আগাম প্রস্তুতি ও প্রতিরোধের জন্য প্রয়োজনীয় অর্থ ও জনবল বরাদ্দ করা।”

Advertisement
Advertisement
Advertisement

প্রতিবেদনে বিশেষভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে তৈরি করা মারাত্মক জৈবাস্ত্র লাখ লাখ মানুষের প্রাণহানি ঘটাতে পারে, যা চরম পর্যায়ে মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে।

অন্যদিকে, পারমাণবিক যুদ্ধ শুরু হলে বায়ুমণ্ডলের ওপরের স্তরে যে বিপুল ধূলিকণা ছড়াবে, তা সূর্যের আলো আটকে দিয়ে বিশ্বজুড়ে মারাত্মক খাদ্যসংকট ও দুর্ভিক্ষের সৃষ্টি করবে।

গবেষকরা ‘অসুস্থতা বা অকালমৃত্যুর’ কারণে মানুষের সুস্থ জীবনের কত বছর নষ্ট হতে পারে, তা মাপার জন্য ‘ডিজেবিলিটি-অ্যাডজাস্টেড লাইফ ইয়ার্স’ (ডিএএলওয়াই) পদ্ধতি ব্যবহার করেছেন।

প্রতিবেদনে বলা হয়, জলবায়ু পরিবর্তনের ফলে বৈশ্বিক তাপমাত্রা যদি ৪.৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ে, তবে চরম দাবাদাহ, বন্যা, দুর্ভিক্ষ ও নতুন নতুন রোগের কারণে কোটি কোটি মানুষ অসুস্থ হবে ও মারা যাবে। কিন্তু বিশ্ব যদি তাপমাত্রা বৃদ্ধিকে ১.৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আটকে রাখতে পারে, তবে বিশ্বজুড়ে মানুষ রোগভোগ ও অকালমৃত্যু এড়িয়ে সব মিলিয়ে ১৮৯ কোটি বছর বেশি সুস্থভাবে বাঁচতে পারবে।

প্রতিবেদনটিতে বিশ্বব্যাপী অঞ্চলভেদে ঝুঁকির ভিন্নতার কথা তুলে ধরা হয়েছে। উন্নত বা উচ্চ আয়ের দেশগুলোতে স্থূলতা ও মানসিক স্বাস্থ্য অন্যতম প্রধান সমস্যা হিসেবে উঠে এসেছে, অন্যদিকে নিম্ন আয়ের দেশগুলোতে কম শিক্ষা ও পুষ্টিহীনতাই প্রধান স্বাস্থ্যঝুঁকি। মানুষের স্বাস্থ্য সুরক্ষায় বিশ্বজুড়ে সরকারগুলোকে আগাম প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়ে প্রতি বছর এই মূল্যায়ন নবায়ন করার ঘোষণা দিয়েছে কমিশন।

বিষয়: বিজ্ঞানগবেষণাপ্রতিবেদন
Advertisement
সর্বশেষ
  • ১

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

  • ২

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

  • ৩

    রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

  • ৪

    রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরু

  • ৫

    মহাত্মা গান্ধী গুডউইল অ্যাওয়ার্ড পেলেন কালের কণ্ঠের ফারুক মেহেদী

সম্পর্কিত
  • কীভাবে ‘অপহরণ’ করা হয় ধ্রুব রাঠিকে

    কীভাবে ‘অপহরণ’ করা হয় ধ্রুব রাঠিকে

    ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আজ রোববার অভিযোগ করেছেন যে, গতকাল শনিবার পুলিশ তাকে দিল্লির বাড়ি থেকে জোর করে নিয়ে যায় এবং প্রায় এক দিন আটক করে রাখে। এ সময় তাকে কোনো আইনজীবী বা নিজের ফোন ব্যবহারের সুযোগ দেওয়া হয়নি। তিনি এই ঘটনাকে ‘অপহরণ’ বলে অভিহিত করেন এবং দাবি করেন যে, এটি পুলিশের কোনো বৈধ

  • ‘নিষিদ্ধ’ রাশিয়ার তেলই কিনবে যুক্তরাষ্ট্র, কেন ও কীভাবে? লাভ হবে এই চুক্তিতে?

    ‘নিষিদ্ধ’ রাশিয়ার তেলই কিনবে যুক্তরাষ্ট্র, কেন ও কীভাবে? লাভ হবে এই চুক্তিতে?

    যে রাশিয়ার ওপর বছরের পর বছর ধরে নানান নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, গত মাসেই রাশিয়ার কাছ থেকে তেল কেনা দেশগুলোর ওপরই যেখানে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে, সেই রাশিয়ার কাছ থেকেই এবার ডিজেল সরবরাহের চুক্তি করেছে যুক্তরাষ্ট্র!

  • নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

    নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

    বাংলাদেশ ও ভারতের মধ্যে ৫৪টি অভিন্ন নদী রয়েছে। তবে দুই দেশের মধ্যে পানি বণ্টন নিয়ে দ্বিপক্ষীয় চুক্তি রয়েছে কেবল গঙ্গা নদীকে ঘিরে। আগামী ১২ ডিসেম্বর গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। নতুন বা সংশোধিত চুক্তিতে শুষ্ক মৌসুমে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ধারা অন্তর্ভুক্ত করাকে

  • বিদেশি তারকাদের নিয়ে ঢাকায় কনসার্ট করা কেন কঠিন হয়ে যাচ্ছে?

    বিদেশি তারকাদের নিয়ে ঢাকায় কনসার্ট করা কেন কঠিন হয়ে যাচ্ছে?

    কয়েক বছর আগেও আন্তর্জাতিক ও আঞ্চলিক তারকা- বিশেষ করে ভারত ও পাকিস্তানের শীর্ষ সারির সুরকার ও শিল্পীদের পরিবেশনায় মুখরিত থাকত ঢাকার কনসার্ট অঙ্গন। তবে সাম্প্রতিক সময়ে বিদেশি শিল্পীদের নিয়ে আয়োজিত কনসার্টের টিকিট কেনা দর্শক-শ্রোতাদের জন্য যেন এক বড় ধরনের অনিশ্চয়তার নাম হয়ে দাঁড়িয়েছে।