ওয়ান ব্যাংক পিএলসি নারায়ণগঞ্জ শাখার অধীনে নতুন উপশাখার উদ্বোধন করা হয়েছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (এনসিসি) এলাকার বিবি রোডের নগর ভবনের এই উপশাখাটি ব্যাংকের ৫১তম উপশাখা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ওয়ান ব্যাংক।
উপশাখাটির উদ্বোধন করেন এনসিসি প্রশাসক মো. সাখাওয়াত হোসেন খান এবং ওয়ান ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ও পাবলিক সেক্টর প্রধান কাজী জিয়াউল ইসলাম।
ওয়ান ব্যাংক পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অফ ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন খন্দকার রাশেদ আখতার জামান, অপারেশনস্ ডিভিশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ইনচার্জ মো. জাহিদুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হেড অফ ইস্ট্যাবলিশ্মেন্ট এন্ড সেন্ট্রাল সাপোর্ট ডিভিশন কাজী মোহাম্মদ ফোরকান।
অনুষ্ঠানে এলাকার গ্রাহক, ব্যবসায়ী ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।