
টিআইবির ট্রাস্টি বোর্ডে যোগ দিলেন সেলিম রায়হান
সেলিম রায়হান তিন বছরের জন্য ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়ে গেল ব্যাংক এশিয়া পিএলসি'র ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় শেয়ারহোল্ডাররা ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য মোট ১৭ শতাংশ লভ্যাংশ (ডিভিডেন্ড) অনুমোদন করেছেন।
এই অনুমোদনের মধ্যে ৮ দশমিক ৫ শতাংশ নগদ (ক্যাশ) লভ্যাংশ এবং ৮ দশমিক ৫ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে।
ব্যাংকের চেয়ারম্যান রোমো রউফ চৌধুরীর সভাপতিত্বে এই সভাটি অনুষ্ঠিত হয়। সভায় গত ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী ও হিসাব প্রতিবেদন পেশ করা হলে শেয়ারহোল্ডাররা তা অনুমোদন করেন এবং ব্যাংকের সার্বিক ব্যবসায়িক অগ্রগতি ও কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।
ডিজিটাল প্ল্যাটফর্মের এই সভায় আরও যুক্ত ছিলেন ভাইস চেয়ারম্যান জাকিয়া রউফ চৌধুরী, পরিচালক ও বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যানরুমি এ হোসেন, পরিচালক ও বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান মো. আতাউর রহমান, এনডিসি।

সেলিম রায়হান তিন বছরের জন্য ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

দেশের নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালের প্রকাশক ও সম্পাদকদের সমন্বয়ে ‘অনলাইন এডিটরস ফোরাম’ নামে একটি সংগঠন গঠন করা হয়েছে।

বাংলাদেশে প্রতি বছর প্রায় ৩০ লাখ মেট্রিক টন ইলেকট্রনিক বর্জ্য (ই-বর্জ্য) উৎপন্ন হলেও এর ১০ শতাংশেরও কম পুনঃপ্রক্রিয়াজাত করা হয়। বিদ্যমান ই-বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১-এর বাস্তবায়নে ঘাটতির কারণে পরিবেশ ও জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা।

এই চুক্তির আওতায়, ২০২৬-২৭ অর্থবছরে অংশগ্রহণকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো পিকেএসএফের সহযোগী সংস্থা (পিও) এবং ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের (এমএফআই) মাধ্যমে মোট ২ হাজার ৮০০ কোটি টাকা পর্যন্ত গ্যারান্টিযুক্ত ঋণ প্রদান করতে পারবে।