Advertisement

এসএসএল কমার্জের সঙ্গে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চুক্তি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

এসএসএল কমার্জের সঙ্গে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চুক্তি

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা এখন থেকে সর্বোচ্চ তিন বছর মেয়াদ পর্যন্ত সহজ কিস্তি (ইএমআই) সুবিধা উপভোগ করতে পারবেন। এ লক্ষ্যে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও সফটওয়্যার শপ লিমিটেডের (এসএসএল কমার্জ) মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

Advertisement

আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক।

চুক্তির আওতায় বেঙ্গল ক্রেডিট কার্ডধারীরা এসএসএল কমার্জ নেটওয়ার্কের আওতাভুক্ত ১৫ হাজারেরও বেশি মার্চেন্টের যেকোনো পণ্য কেনার ক্ষেত্রে সর্বোচ্চ তিন বছর মেয়াদ পর্যন্ত ইএমআই সুবিধা গ্রহণ করতে পারবেন।

সম্প্রতি রাজধানীর গুলশানে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারিক মোর্শেদ এবং এসএসএল কমার্জের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখার আলম ইসহাক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

Advertisement

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ব্যবসা কর্মকর্তা (সিবিও) কে. এম. আওলাদ হোসেন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাসিম সিকান্দার এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।