
শেষ হলো তিন চিত্রশিল্পীর ‘লাইট অ্যান্ড শ্যাডো’
পেশাগত পরিচয়ের বাইরে নিজেদের শিল্পীসত্তাকে দর্শকদের সামনে তুলে ধরা এবং চিত্রকলার সঙ্গে শিল্পানুরাগীদের সংযোগ তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য বলে জানান আয়োজকেরা।
ঢাকা ব্যাংক পিএলসি-এর ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর নির্দেশনা মেনে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সভাটি পরিচালনা করা হয়।
সভায় ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছেন ব্যাংকের শেয়ারহোল্ডাররা। একই সঙ্গে সভায় ওই অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও আলোচনা করা হয়। শেয়ারহোল্ডাররা ব্যাংকের আর্থিক কার্যক্রম, সুশাসন চর্চা এবং সামগ্রিক ব্যবসায়িক কর্মকাণ্ডের ওপর মতামত ও পর্যবেক্ষণ তুলে ধরেন।
সভায় ব্যাংকের দীর্ঘমেয়াদি লক্ষ্য সাধনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ওসমান এরশাদ ফয়েজ।
ঢাকা ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল হাই সরকারের সভাপতিত্বে এই ভার্চুয়াল সভায় অংশ নেন প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান ও পরিচালক এ. টি. এম. হায়াতুজ্জামান খান, পরিচালক রেশাদুর রহমান, আফরোজা আব্বাস, রোকসানা জামান, মনোয়ারা খন্দকার, আসিফ হানিফ, মো. আমির উল্লাহ, আমান উল্লাহ সরকার, তাহিদুল হোসেন চৌধুরী, আবদুল্লাহ আল আহসান, মির্জা ইয়াসির আব্বাস, জসিম উদ্দিন, মনোয়ারা খন্দকার এবং আলতাফ হোসেন সরকার।

শেষ হলো তিন চিত্রশিল্পীর ‘লাইট অ্যান্ড শ্যাডো’
পেশাগত পরিচয়ের বাইরে নিজেদের শিল্পীসত্তাকে দর্শকদের সামনে তুলে ধরা এবং চিত্রকলার সঙ্গে শিল্পানুরাগীদের সংযোগ তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য বলে জানান আয়োজকেরা।

যুক্তরাজ্য-বাংলাদেশ ডিজিটাল বাণিজ্যে নিয়মিত লেনদেনের পর্যায়ে প্রাইম ব্যাংক
প্রাইম ব্যাংক পিএলসি, Lloyds এবং Enigio বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে একাধিক আন্তঃসীমান্ত ডকুমেন্টারি কালেকশন সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করেছে। সবকটি কালেকশনের কাগজপত্র প্রস্তুত করে Lloyds-এর কাছে ডিজিটালভাবে পাঠাতে প্রাইম ব্যাংকের সময় লেগেছে এক ঘণ্টারও কম।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ‘বিকাশ এক্সপেরিয়েন্স জোন’ চালু
ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘এক্সপেরিয়েন্স জোন’ চালু করেছে মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ জানিয়েছে, সম্প্রতি রাজধানীর বাড্ডায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ ফরহাত আনোয়ার ও বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসা

ডিআইইউর সঙ্গে প্রাইম ব্যাংকের সমঝোতা স্মারক স্বাক্ষর
শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বৃদ্ধি, পেশাজীবনের প্রস্তুতি এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ‘এমপাওয়ারিং ইয়ুথ’ শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধন করেন ডিআইইউর পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. মোহাম্মদ শাহ আলম চৌধুরী।