
টিআইবির ট্রাস্টি বোর্ডে যোগ দিলেন সেলিম রায়হান
সেলিম রায়হান তিন বছরের জন্য ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
চরচা ডেস্ক

দেশের কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) শিল্প উদ্যোক্তাদের আর্থিক সহায়তা আরও জোরদার করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে দুটি চুক্তি স্বাক্ষর করেছে এনসিসি ব্যাংক। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই চুক্তির আওতায় উদ্যোক্তারা মাত্র ৭ শতাংশ সুদে ঋণ সুবিধা পাবেন।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার।
একটি চুক্তির অধীনে, এনসিসি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের ৩ হাজার কোটি টাকার ‘ক্লাস্টার ফাইন্যান্স রিফাইন্যান্স স্কিম’-এর আওতায় বিভিন্ন শিল্প ক্লাস্টারের উদ্যোক্তাদের মেয়াদি ঋণ এবং চলতি মূলধন অর্থায়ন করবে।
অন্য চুক্তির আওতায়, এনসিসি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের ১ হাজার ৫০০ কোটি টাকার ‘ফাইন্যান্সিয়াল সেক্টর ফান্ড ফর দ্য ডেভেলপমেন্ট অব মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস’ তহবিলের অধীনে অংশগ্রহণ করবে।
চুক্তিতে এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক নওশাদ মুস্তফা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা, এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান এবং এসভিপি ও এসএমই ডিভিশনের প্রধান শরীফ মোহাম্মদ মহসিনসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।

সেলিম রায়হান তিন বছরের জন্য ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

দেশের নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালের প্রকাশক ও সম্পাদকদের সমন্বয়ে ‘অনলাইন এডিটরস ফোরাম’ নামে একটি সংগঠন গঠন করা হয়েছে।

বাংলাদেশে প্রতি বছর প্রায় ৩০ লাখ মেট্রিক টন ইলেকট্রনিক বর্জ্য (ই-বর্জ্য) উৎপন্ন হলেও এর ১০ শতাংশেরও কম পুনঃপ্রক্রিয়াজাত করা হয়। বিদ্যমান ই-বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১-এর বাস্তবায়নে ঘাটতির কারণে পরিবেশ ও জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা।

এই চুক্তির আওতায়, ২০২৬-২৭ অর্থবছরে অংশগ্রহণকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো পিকেএসএফের সহযোগী সংস্থা (পিও) এবং ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের (এমএফআই) মাধ্যমে মোট ২ হাজার ৮০০ কোটি টাকা পর্যন্ত গ্যারান্টিযুক্ত ঋণ প্রদান করতে পারবে।