Advertisement

ঈদে ‘রিয়া’ থেকে বিকাশে রেমিট্যান্স গ্রহণে থাকছে ২০০ টাকা ক্যাশব্যাক

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

ঈদে ‘রিয়া’ থেকে বিকাশে রেমিট্যান্স গ্রহণে থাকছে ২০০ টাকা ক্যাশব্যাক

ঈদুল আজহা উপলক্ষে প্রবাসী আয়ে নতুন প্রণোদনা নিয়ে এসেছে রিয়া মানি ট্রান্সফার ও বিকাশ। বিশ্বের যেকোনো দেশ থেকে রিয়ার মাধ্যমে পাঠানো রেমিট্যান্স বিকাশ অ্যাকাউন্টে গ্রহণ করলেই মিলছে ২০০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। সরকারি ২ দশমিক ৫ শতাংশ প্রণোদনা ছাড়াও ন্যূনতম ২০ হাজার টাকা বিকাশে গ্রহণ করলে এই সুবিধা পাওয়া যাচ্ছে। তবে অফার চলাকালীন একজন গ্রাহক একবারই এই ক্যাশব্যাক পাবেন।

Advertisement

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শুক্রবার থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে ২৫ মে ২০২৬ পর্যন্ত।

মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, ইতালি, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা রিয়া মানি ট্রান্সফার বা এর অ্যাপের মাধ্যমে সহজেই দেশে টাকা পাঠাতে পারছেন। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী একবারে সর্বোচ্চ ২ লাখ ৫০ হাজার টাকা পাঠানো সম্ভব।

এই উদ্যোগের লক্ষ্য হলো বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের উৎসাহিত করা। রিয়া থেকে পাঠানো রেমিটেন্সের উপর হাজারে ২৫ টাকা সরকারি প্রণোদনাসহ পুরো অর্থ ব্যাংকিং চ্যানেল হয়ে নিজেদের বিকাশ অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছেন প্রবাসীর স্বজনরা।

Advertisement

দেশের ১৯টি ব্যাংকের প্রায় ২,৫০০ এটিএম বুথ থেকে বিকাশ অ্যাপ বা *২৪৭# ডায়াল করে হাজারে মাত্র ৭ টাকা চার্জে টাকা তোলা যাচ্ছে।

ক্যাশ আউট ছাড়াও বিকাশের মাধ্যমে বিল পরিশোধ, মোবাইল রিচার্জ, টাকা পাঠানো, শিক্ষা ফি প্রদানসহ নানা সেবা ঘরে বসেই গ্রহণ করা যাচ্ছে।