Advertisement

সিনিয়র সিটিজেন ফোরামের সভাপতি হলেন এনআরবি ব্যাংকের পরিচালক ফেরদৌস আরা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

সিনিয়র সিটিজেন ফোরামের সভাপতি হলেন এনআরবি ব্যাংকের পরিচালক ফেরদৌস আরা

এনআরবি ব্যাংক পিএলসি’র স্বতন্ত্র পরিচালক ফেরদৌস আরা বেগম ‘বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরাম’-এর ২০২৬-২৭ মেয়াদের নির্বাহী পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন।

Advertisement

সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ফেরদৌস আরা বেগম বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব, বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক এবং জাতিসংঘের সিডো কমিটির সাবেক সদস্য ছিলেন। এছাড়া দেশে জেন্ডার, নারী অধিকার ও নারীর ক্ষমতায়ন বিষয়ে একজন বিশেষজ্ঞ হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন।