
টিআইবির ট্রাস্টি বোর্ডে যোগ দিলেন সেলিম রায়হান
সেলিম রায়হান তিন বছরের জন্য ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এর নতুন ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান মি. রাশেদ আহমেদ চৌধুরী এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান মি. শরীফ জহির।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ মঙ্গলবার বিএবি’র ২৩০তম নির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে তারা এই পদে নির্বাচিত হন।
বর্তমান মেয়াদের অবশিষ্ট সময়ের জন্য অর্থাৎ ৩১ ডিসেম্বর, ২০২৬ পর্যন্ত তারা এই দায়িত্ব পালন করবেন।
বিএবি এবং ঢাকা ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান মি. আবদুল হাই সরকার উক্ত সভায় সভাপতিত্ব করেন । সভায় ব্যাংকিং খাতের বর্তমান পরিস্থিতি এবং অ্যাসোসিয়েশনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
নবনির্বাচিত দুই ভাইস চেয়ারম্যান দেশের ব্যাংকিং খাতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাদের এই অন্তর্ভুক্তি বিএবি-র সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।

সেলিম রায়হান তিন বছরের জন্য ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

দেশের নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালের প্রকাশক ও সম্পাদকদের সমন্বয়ে ‘অনলাইন এডিটরস ফোরাম’ নামে একটি সংগঠন গঠন করা হয়েছে।

বাংলাদেশে প্রতি বছর প্রায় ৩০ লাখ মেট্রিক টন ইলেকট্রনিক বর্জ্য (ই-বর্জ্য) উৎপন্ন হলেও এর ১০ শতাংশেরও কম পুনঃপ্রক্রিয়াজাত করা হয়। বিদ্যমান ই-বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১-এর বাস্তবায়নে ঘাটতির কারণে পরিবেশ ও জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা।

এই চুক্তির আওতায়, ২০২৬-২৭ অর্থবছরে অংশগ্রহণকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো পিকেএসএফের সহযোগী সংস্থা (পিও) এবং ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের (এমএফআই) মাধ্যমে মোট ২ হাজার ৮০০ কোটি টাকা পর্যন্ত গ্যারান্টিযুক্ত ঋণ প্রদান করতে পারবে।