
টিআইবির ট্রাস্টি বোর্ডে যোগ দিলেন সেলিম রায়হান
সেলিম রায়হান তিন বছরের জন্য ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

ব্র্যাক ব্যাংকের ইস্যু করা দেশের প্রথম সোশ্যাল বন্ডে ৫০ কোটি টাকা বিনিয়োগ করেছে জীবন বীমা প্রতিষ্ঠান মেটলাইফ বাংলাদেশ । এই বিনিয়োগের মাধ্যমে উভয় প্রতিষ্ঠান ইতিবাচক সামাজিক প্রভাব সৃষ্টিতে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ।
এই সোশ্যাল বন্ড থেকে প্রাপ্ত অর্থ দেশের বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক কর্মকাণ্ডে ব্যয় করা হবে । এর মধ্যে উল্লেখযোগ্য খাতগুলো হলো, নারী উদ্যোক্তাদের ক্ষুদ্র, ছোট ও মাঝারি ব্যবসা (এমএসএমই), সাশ্রয়ী আবাসন নিশ্চিতকরণ, স্বাস্থ্যসেবা ও কৃষি খাতের উন্নয়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও সহনশীলতা কার্যক্রম।
বিনিয়োগ প্রসঙ্গে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, “এই বিনিয়োগ বাংলাদেশের টেকসই উন্নয়নের অংশীদার হওয়ার ক্ষেত্রে আমাদের অঙ্গীকারের প্রতিফলন। ব্র্যাক ব্যাংকের সাথে এই ঐতিহাসিক সোশ্যাল বন্ডে বিনিয়োগের মাধ্যমে আমরা মানুষের আর্থিক উন্নয়ন, অন্তর্ভুক্তি ত্বরান্বিত করতে এবং একটি নিরাপদ ভবিষ্যৎ গঠনে অবদান রাখতে চাই”।
ব্র্যাক ব্যাংক দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এবং আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থাগুলো থেকে সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত । এছাড়া, ইএসজি (পরিবেশগত, সামাজিক ও সুশাসন) উৎকর্ষের জন্য 'ব্লুমবার্গ ইএসজি রেটিংস'-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর মধ্যে ব্যাংকটি শীর্ষস্থান অর্জন করেছে ।
অন্যদিকে, মেটলাইফ বাংলাদেশ প্রায় ১৯ হাজার কোটি টাকার বিনিয়োগ পোর্টফোলিও নিয়ে দেশের বীমা খাতে নেতৃত্ব দিচ্ছে । সরকারি বন্ডে বড় বিনিয়োগের পাশাপাশি এখন সুরক্ষিত কর্পোরেট বন্ডে বিনিয়োগের মাধ্যমে তারা স্থানীয় করপোরেট খাতে টেকসই অর্থায়ন এবং গ্রাহকদের বীমা পলিসিতে উন্নত রিটার্ন নিশ্চিত করছে ।

সেলিম রায়হান তিন বছরের জন্য ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

দেশের নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালের প্রকাশক ও সম্পাদকদের সমন্বয়ে ‘অনলাইন এডিটরস ফোরাম’ নামে একটি সংগঠন গঠন করা হয়েছে।

বাংলাদেশে প্রতি বছর প্রায় ৩০ লাখ মেট্রিক টন ইলেকট্রনিক বর্জ্য (ই-বর্জ্য) উৎপন্ন হলেও এর ১০ শতাংশেরও কম পুনঃপ্রক্রিয়াজাত করা হয়। বিদ্যমান ই-বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১-এর বাস্তবায়নে ঘাটতির কারণে পরিবেশ ও জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা।

এই চুক্তির আওতায়, ২০২৬-২৭ অর্থবছরে অংশগ্রহণকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো পিকেএসএফের সহযোগী সংস্থা (পিও) এবং ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের (এমএফআই) মাধ্যমে মোট ২ হাজার ৮০০ কোটি টাকা পর্যন্ত গ্যারান্টিযুক্ত ঋণ প্রদান করতে পারবে।