
টিআইবির ট্রাস্টি বোর্ডে যোগ দিলেন সেলিম রায়হান
সেলিম রায়হান তিন বছরের জন্য ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

চার দিনব্যাপী ‘৪র্থ প্রাইম ব্যাংক নিউ ইয়ার কাপ গলফ টুর্নামেন্ট–২০২৫’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
গত ২৪ ডিসেম্বর শুরু হওয়া এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় গতকাল শুক্রবার ঢাকার আর্মি গলফ ক্লাবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল খান ফিরোজ আহমেদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন–প্রাইম ব্যাংকের সিইও হাসান ও. রশীদ; আর্মি গলফ ক্লাবের প্রধান নির্বাহী অফিসার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহমেদ আলী, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আখতার শহীদ, আর্মি গলফ ক্লাবের গলফ ক্যাপ্টেন কার্নেল মুহাম্মদ শরীফুল ইসলাম, সদস্য সচিব লে. কর্নেল সাইফুল ইসলাম, পরিচালক (অপারেশনস অ্যান্ড স্পোর্টস) লে. কর্নেল মো. গোলাম মনজুর সিদ্দিকী (অব.), পরিচালক (অ্যাডমিন অ্যান্ড ম্যানেজমেন্ট) লে. কর্নেল এ কে এম সাইফুল বাহার (অব.) এবং ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যরা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অ্যামেচার গলফারদের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টে পাঁচটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্যাটাগরিগুলো হলো–রেগুলার, ভেটারান, সিনিয়র, লেডিস ও জুনিয়র।
আয়োজকদের মতে, এবারের টুর্নামেন্টে দেশি-বিদেশি মিলিয়ে প্রায় ৮৫০ জন গলফার অংশগ্রহণ করছেন।
আগামী ৩১ ডিসেম্বর বুধবার রাত ৮টায় পুরষ্কার বিতরের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে আয়োজন শেষ হবে।

সেলিম রায়হান তিন বছরের জন্য ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

দেশের নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালের প্রকাশক ও সম্পাদকদের সমন্বয়ে ‘অনলাইন এডিটরস ফোরাম’ নামে একটি সংগঠন গঠন করা হয়েছে।

বাংলাদেশে প্রতি বছর প্রায় ৩০ লাখ মেট্রিক টন ইলেকট্রনিক বর্জ্য (ই-বর্জ্য) উৎপন্ন হলেও এর ১০ শতাংশেরও কম পুনঃপ্রক্রিয়াজাত করা হয়। বিদ্যমান ই-বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১-এর বাস্তবায়নে ঘাটতির কারণে পরিবেশ ও জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা।

এই চুক্তির আওতায়, ২০২৬-২৭ অর্থবছরে অংশগ্রহণকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো পিকেএসএফের সহযোগী সংস্থা (পিও) এবং ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের (এমএফআই) মাধ্যমে মোট ২ হাজার ৮০০ কোটি টাকা পর্যন্ত গ্যারান্টিযুক্ত ঋণ প্রদান করতে পারবে।