
অর্থ আত্মসাতের অভিযোগ নাকচ করে সিটি ব্যাংকের প্রতিবাদ
সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত সিটি ব্যাংকের বন্ধকি সম্পত্তি নিলাম ও অর্থ আত্মসাতের অভিযোগ সংক্রান্ত সংবাদ প্রচারের প্রতিবাদ জানিয়েছে ব্যাংকটি।
চরচা ডেস্ক

এসবিএসি ব্যাংক পিএলসির বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ব্যাংকের প্রধান কার্যালয়ের ট্রেনিং ইনস্টিটিউটে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ব্যাংক সুপারভিশন বিভাগ-৫ এর পরিচালক মনোয়ার উদ্দিন আহমেদ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসবিএসি ব্যাংক জানিয়েছে, সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ব্যাংক সুপারভিশন বিভাগ-৫ এর অতিরিক্ত পরিচালক শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান রহমান এবং এসবিএসি ব্যাংকের পরিচালক ও ঝুঁকিব্যবস্থাপনা কমিটির সদস্য মেজর (অব.) আবু ফাতেহ মো. বশিরুর রহমান।
সম্মেলনে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের ব্যাংক সুপারভিশন বিভাগ-৫ এর যুগ্ম পরিচালক মো. আরিফুর রহমান এবং সুপারভাইজরি পলিসি অ্যান্ড কোঅর্ডিনেশন ডিপার্টমেন্টের (এসপিসিডি) যুগ্ম পরিচালক সাগুফতা ইকবাল। ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী।
সম্মেলনে এসবিএসি ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক ও উপশাখার ইনচার্জরা সরাসরি ও ভার্চ্যুয়ালি অংশ নেন।

অর্থ আত্মসাতের অভিযোগ নাকচ করে সিটি ব্যাংকের প্রতিবাদ
সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত সিটি ব্যাংকের বন্ধকি সম্পত্তি নিলাম ও অর্থ আত্মসাতের অভিযোগ সংক্রান্ত সংবাদ প্রচারের প্রতিবাদ জানিয়েছে ব্যাংকটি।

প্রাইম ব্যাংকের বার্ষিক ঝুঁকি সম্মেলন অনুষ্ঠিত
প্রাইম ব্যাংক পিএলসির বার্ষিক ঝুঁকি সম্মেলন- ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর নিকুঞ্জে প্রাইম টাওয়ারে ‘নেভিগেটিং রিস্ক, সিকিউরিং ভ্যালু’ প্রতিপাদ্যে সম্মেলনের উদ্বোধন করেন প্রাইম ব্যাংকের সিইও ফয়সাল রহমান।

রাজধানীতে ‘ফ্র্যাগমেন্টেড রিয়্যালিটি’ শুরু
রাজধানীর বারিধারার দেশ আর্ট গ্যালারিতে পাঁচ শিল্পীর যৌথ চিত্রপ্রদর্শনী ‘ফ্র্যাগমেন্টেড রিয়্যালিটি’ অনুষ্ঠিত হচ্ছে। আজ শনিবার বিকেল ৫টায় শুরু হওয়া সাত দিনব্যাপী এই প্রদর্শনী চলবে আগামী শুক্রবার পর্যন্ত। প্রতিদিন বেলা ১২টা থেকে রাত ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য এটি উন্মুক্ত থাকবে।

চট্টগ্রামে ব্র্যাক ব্যাংকের ট্রেজারি সামিট অনুষ্ঠিত
চট্টগ্রামে প্রথমবারের মতো কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর জন্য ‘ট্রেজারি সামিট’ আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। বিনিয়োগের নতুন সুযোগ অন্বেষণ ও মার্কেট রিস্ক মোকাবেলার কৌশল নিয়ে আলোচনার লক্ষ্যে গত ১২ নভেম্বর বন্দরনগরী চট্টগ্রামে এই আয়োজনে শীর্ষস্থানীয় বিভিন্ন কোম্পানির ঊর্ধ্বতন ট্রেজারি ও ফাইন্যান্স কর্মকর্তা