চট্টগ্রামের সাউদার্ন ইউনিভার্সিটিতে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি করেছে এনআরবি ব্যাংক পিএলসি। গত বুধবারের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক মাহবুবুল আলম।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার্থী, শিক্ষকসহ সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি, নগদবিহীন লেনদেন এবং বাংলা কিউআর পেমেন্ট ব্যবস্থা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।
কর্মসূচিতে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সহজলভ্যতা, নিরাপত্তা, কার্যকারিতা ও আধুনিক সুবিধাগুলো তুলে ধরা হয়। বিশেষ করে তরুণ প্রজন্মকে প্রচলিত নগদ লেনদেনের বিকল্প হিসেবে সহজ, নিরাপদ ও সুবিধাজনক বাংলা কিউআর পেমেন্ট ব্যবস্থায় অভ্যস্ত করে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান।
অনুষ্ঠানে এনআরবি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিরা শিক্ষার্থী, শিক্ষক এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।