
বাংলাদেশে রয়্যাল এনফিল্ডের নতুন সংস্করণ উন্মোচন
রয়্যাল এনফিল্ড বাংলাদেশ হান্টার ৩৫০-এর আটটি আকর্ষণীয় মডেল এবং ক্ল্যাসিক ৩৫০-এর তিনটি নতুন মডেল বাজারে নিয়ে এসেছে। গতকাল শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
গ্রাহকদের লেনদেনে সাশ্রয় এবং আর্থিক স্বাচ্ছন্দ্য বাড়াতে ভিসা ক্যাশব্যাক ক্রেডিট কার্ড চালু করেছে ব্র্যাক ব্যাংক। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৭ ফেব্রুয়ারি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারেক রেফাত উল্লাহ খান এই কার্ডের উদ্বোধন করেন।
নতুন এই ক্যাশব্যাক কার্ডে রিটেইল, গ্রোসারি, হেলথকেয়ার এবং ওয়ালেট-সংক্রান্ত লেনদেনে বছরে সর্বোচ্চ ৮,৪০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা পাবে।
প্রাইমারি কার্ডহোল্ডাররা পিকাবু, আর্টিসান, গ্যাজেট অ্যান্ড গিয়ার এবং চালডালের মতো ব্র্যান্ড থেকে বিশেষ ওয়েলকাম ভাউচার পাবেন। কার্ড ইস্যুর প্রথম তিন মাসে পিওএস, কিউআর ও ই-কম ট্রানজ্যাকশনে মাসিক সর্বোচ্চ ৩০০ টাকা ক্যাশব্যাকও উপভোগ করা যাবে।
এই কার্ডের মাধ্যমে বিকাশ ওয়ালেট ট্রান্সফারের প্রসেসিং ফিতে ১% ক্যাশব্যাক সুবিধা থাকবে।
স্বপ্ন, মীনা বাজার, আগোরা ও ইউনিমার্টে কেনাকাটায় মাসিক ১০% ক্যাশব্যাক এবং লাজ ফার্মা, তামান্না ফার্মেসি ও আরোগ্য-তে স্বাস্থ্যসেবায় একই হারে ক্যাশব্যাক সুবিধা পাওয়া যাবে।
দেশি–বিদেশি কেনাকাটায় ব্র্যাক ব্যাংকের ডিজিটাল অ্যাপ ‘আস্থা’ ব্যবহার করে ৬ থেকে ২৪ মাস পর্যন্ত ইএমআই সুবিধা নেওয়া যাবে। পাশাপাশি দেশব্যাপী ১,৭০০–এরও বেশি পার্টনার মার্চেন্টে সর্বোচ্চ ৩৬ মাস পর্যন্ত ইএমআই সুবিধা পাওয়া যাবে।
কার্ডে লেনদেনের বিপরীতে গ্রাহকরা রিওয়ার্ড পয়েন্ট অর্জন করবেন, যা দিয়ে নির্দিষ্ট কেনাকাটার বিল বা কার্ডের বার্ষিক ফি মওকুফ করা সম্ভব।
এছাড়া ক্রেডিট শিল্ড ইনস্যুরেন্স সুবিধা যুক্ত থাকায় গ্রাহকরা হাসপাতালে ভর্তি ব্যয়, মৃত্যু, স্থায়ী অক্ষমতা ও জটিল রোগের ক্ষেত্রে অতিরিক্ত সুরক্ষা পাবেন।
অনুষ্ঠানে ভিসার কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ এবং ব্যাংকের ডিএমডি ও হেড অব রিটেইল ব্যাংকিং মাহীয়ুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশে রয়্যাল এনফিল্ডের নতুন সংস্করণ উন্মোচন
রয়্যাল এনফিল্ড বাংলাদেশ হান্টার ৩৫০-এর আটটি আকর্ষণীয় মডেল এবং ক্ল্যাসিক ৩৫০-এর তিনটি নতুন মডেল বাজারে নিয়ে এসেছে। গতকাল শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সাউথইস্ট ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে (এসইইউ) ‘১২তম আইইইই ইন্টারন্যাশনাল উইমেন ইন ইঞ্জিনিয়ারিং (ডব্লিউআইই) কনফারেন্স অন ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ও আজ শনিবার আইইইই বাংলাদেশ সেকশন এবং আইইইই উইমেন ইন ইঞ্জিনিয়ারিং (ডব্লিউআইই) অ্যাফিনিটি গ্রুপ, বাংলাদেশ সেকশন

ওয়ালটন প্লাজার ক্রেতাদের কিস্তির নগদ অর্থ উত্তোলনের সুবিধা
কিস্তি ক্রেতাদের জরুরি আর্থিক প্রয়োজনে নগদ অর্থ উত্তোলনের নতুন সুবিধা চালু করেছে ওয়ালটন প্লাজা। নতুন এ সুবিধার আওতায় ‘কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ডধারী’ গ্রাহকেরা জরুরি প্রয়োজনে সর্বোচ্চ এক কিস্তির সমপরিমাণ নগদ অর্থ উত্তোলন করতে পারবেন।

প্রাইম ব্যাংক ও ইনডিটেকস সফটওয়্যারের মধ্যে চুক্তি স্বাক্ষর
প্রাইম ব্যাংক পিএলসি থেকে সমন্বিত পে-রোল ব্যাংকিং সেবা গ্রহণ করবে ইনডিটেকস সফটওয়্যার লিমিটেড। সম্প্রতি ব্যাংকের কর্পোরেট অফিসে এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করে।