Advertisement

সৃজন পাঠচক্রে সংখ্যায় বিভক্ত জীবন ও বিপ্লবের তাৎপর্য

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

সৃজন পাঠচক্রে সংখ্যায় বিভক্ত জীবন ও বিপ্লবের তাৎপর্য
ছবি: বিজ্ঞপ্তি

বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ একজন উর্দু সাহিত্যিক মোহাম্মদ জামিল আক্তার। তার গল্পগ্রন্থ 'সংখ্যায় বিভক্ত জীবন' বাংলায় অনুবাদ করছেন কবি ও কথাসাহিত্যিক হাইকেল হাশমী। বইটি সৃজন থেকে প্রকাশিত হয়েছে।

Advertisement

গত শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে বাংলা একাডেমিতে সৃজন পাঠচক্রে সংখ্যায় বিভক্ত জীবন গল্পগ্রন্থের পাঠ-পর্যালোচনা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন দেশের স্বনামধন্য কবি লেখক ও সাহিত্যপ্রেমীরা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সৃজন এই তথ্য জানিয়েছে।

আয়োজনটি ২টি পর্বে বিভক্ত ছিল। প্রথম পর্বে গল্পগ্রন্থের পাঠ-পর্যালোচনা এবং দ্বিতীয় পর্বে কবি রেজাউল করিম রনির 'জাতীয় জীবনে বিপ্লব–এর তাৎপর্য' বিষয়ে একক বক্তৃতা।

Advertisement

পাঠ-পর্যালোচনায় মোহাম্মদ জামিল আক্তারের গল্পগ্রন্থের অনুবাদক হাইকেল হাশমী বলেন, লেখকের গল্পের ব্যাপ্তি কোনো বিশেষ স্থানে সীমাবদ্ধ নয় বরং যেকোনো জায়গা এবং সমাজকে প্রতিনিধিত্ব করে। তিনি বাংলাদেশে উর্দু ভাষার অতীত ও বর্তমান নিয়ে কথা বলেছেন। তবে বাংলাদেশে উর্দুর ভবিষ্যৎ নিয়ে তিনি সন্দিহান।

অনুবাদককে তার কাজের জন্য ধন্যবাদ জানিয়ে গল্পকার ও প্রাবন্ধিক ড. আনোয়ারুল হক বলেন, বইটি পড়ে অভিভূত হয়েছি। প্রতিটি গল্প আমাদের যাপিত জীবনের বয়ান। জন্মনিবনন্ধন থেকে মৃত্যুর পর কবরেও যে-সংখ্যায় বিভক্ত জীবনকে লেখক যেভাবে উপলব্ধি করেছেন, তা এককথায় অভিনব। পাঠক বইটি পড়লে চমৎকৃত এবং বিস্মিত হবেন আমি নিশ্চিত।

কবি ও প্রাবন্ধিক ওয়াহিদ জামান অনুবাদের টার্মলজি নিয়ে কথা বলেন। উৎকৃষ্ট অনুবাদের শর্ত নিয়েও তিনি কথা বলেন। গল্পগুলো সম্পর্কে তিনি আরও বলেন, এই গল্প শুধু শিল্পগুণমানেই সীমাবদ্ধ না। এই লেখক জীবনকে দেখিয়েছেন। জীবনের মূল্যকেও উপস্থাপন করেছেন।

দ্বিতীয় পর্বের একক বক্তৃতায় রেজাউল করিম রনি বিপ্লবের ইতিহাস তুলে ধরেন। কোন দেশের কোন সময় বিপ্লব কোন কারণে সফল এবং ব্যর্থ হয়েছে তাও তিনি আলোচনা করেন।

ছবি: বিজ্ঞপ্তি
ছবি: বিজ্ঞপ্তি

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রফিক লিটন, তৌহিদ আহাম্মেদ লিখন, ফরিদুল ইসলাম নির্জন, খালিদা তালুকদার, আহমেদ বাসার, জুননু রাইন, সাকিব লোহানী, গাজী গিয়াস উদ্দিন, রেশম লতা, মেহেনাজ আক্তার, উম্মে সায়মা, সুমাইয়া আক্তার প্রিমা, ওয়াহিদ জামান, তনুশ্রী ঘোষ জবা, ফাহিমা আফরিন, পূজা ঘোষ, মাইশা ইসলাম, ফাতেমা আক্তার নিহা, সুদীপ্ত হান্নান, মনসুর আহমেদ খান, সাব্বির আহমেদ সুবীর, জহির আহমেদ, শ্মশান ঠাকুর, আহমেদ রিজভী, নহলী নাফিসা খান, শাবানা নাভেদ, ড. লিপন মুস্তাফিজ, মো. ইব্রাহিম আজাদ, জামিল হাসান, রুদ্র মুহাম্মদ আনারুল, সুরাইয়া জাহান, রাবিবুজ্জামান লিয়াদ, মো. মেহেদী হাসান, ফজজুল হক মাতাব্বর, মোস্তাফিজুর রহমান বাবু, জন এস জাহাঙ্গীর আলম, আহমেদ জুয়েল, আহমেদ বাবু, মো. হাছির বিশ্বাস, মো. জাহাঙ্গীর আলম ও সাদমান সজীব প্রমুখ।