
টিআইবির ট্রাস্টি বোর্ডে যোগ দিলেন সেলিম রায়হান
সেলিম রায়হান তিন বছরের জন্য ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
এনআরবি ব্যাংক পিএলসি তাদের গ্রাহক ও কর্মীদের উন্নত স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেডের সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি ঢাকার ইউনাইটেড সিটির মাদানি এভিনিউতে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারেক রিয়াজ খান এবং ইউনাইটেড হেলথকেয়ারের সিইও মোহাম্মদ ফয়জুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
ব্যাংকের সকল ডেবিট ও ক্রেডিট কার্ডধারী এবং কর্মকর্তা-কর্মচারীরা এই চুক্তির আওতায় বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা পাবেন। পাশাপাশি প্যাথলজিক্যাল টেস্ট, রেডিওলজি, ইমেজিং এবং বেড ও রুম ভাড়ার ওপর ৩০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় পাওয়া যাবে।
গ্রাহকরা ঘরে বসে নমুনা সংগ্রহ এবং সরাসরি হাসপাতালে এসে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিতে পারবেন। ইন্টারনাল মেডিসিন, নিউরোলজি, গাইনোকোলজি এবং পেডিয়াট্রিক্সসহ বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসকদের সেবা গ্রহণের সুযোগ থাকবে এই ব্যবস্থায়।
গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে একটি ডেডিকেটেড রিলেশনশিপ কন্টাক্ট এবং কল সেন্টার সুবিধা প্রদান করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনআরবি ব্যাংকের রিটেইল ব্যাংকিং প্রধান মো. তৌফিকুল আলম চৌধুরী, কার্ডস প্রধান খাজা ওয়াসিউল্লাহ এবং স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স প্রধান মো. শফিকুল হাসান। ইউনাইটেড হেলথকেয়ারের পক্ষ থেকে সিএফও আবু রায়হান আল বেরুনি এবং কাস্টমার রিলেশনস ও কর্পোরেট মার্কেটিং প্রধান তারেক সামি রহমানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সেলিম রায়হান তিন বছরের জন্য ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

দেশের নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালের প্রকাশক ও সম্পাদকদের সমন্বয়ে ‘অনলাইন এডিটরস ফোরাম’ নামে একটি সংগঠন গঠন করা হয়েছে।

বাংলাদেশে প্রতি বছর প্রায় ৩০ লাখ মেট্রিক টন ইলেকট্রনিক বর্জ্য (ই-বর্জ্য) উৎপন্ন হলেও এর ১০ শতাংশেরও কম পুনঃপ্রক্রিয়াজাত করা হয়। বিদ্যমান ই-বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১-এর বাস্তবায়নে ঘাটতির কারণে পরিবেশ ও জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা।

এই চুক্তির আওতায়, ২০২৬-২৭ অর্থবছরে অংশগ্রহণকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো পিকেএসএফের সহযোগী সংস্থা (পিও) এবং ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের (এমএফআই) মাধ্যমে মোট ২ হাজার ৮০০ কোটি টাকা পর্যন্ত গ্যারান্টিযুক্ত ঋণ প্রদান করতে পারবে।