Advertisement

বাটারফ্লাইয়ের পণ্যে আইএফআইসিয়ের গ্রাহকরা পাবেন বিশেষ সুবিধা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

বাটারফ্লাইয়ের পণ্যে আইএফআইসিয়ের গ্রাহকরা পাবেন বিশেষ সুবিধা

আইএফআইসি ব্যাংক পিএলসির গ্রাহকদের জন্য ইএমআই সুবিধা আরও সম্প্রসারণের লক্ষ্যে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স বিপণনকারী প্রতিষ্ঠান বাটারফ্লাই মার্কেটিং লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

Advertisement

গত বুধবার ঢাকার আইএফআইসি টাওয়ারে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই স্মারক স্বাক্ষরিত হয়।

উক্ত অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এবং প্রধান ক্রেডিট কর্মকর্তা জনাব মো. রফিকুল ইসলাম, ব্যবসা শাখার প্রধান এবং হেড অব অপারেশনস জনাব হেলাল আহমেদ, এবং হেড অব কার্ডস অ্যান্ড ডিজিটাল ব্যাংকিং জনাব মো. জাকির হোসেন।

অন্যদিকে, বাটারফ্লাই মার্কেটিং লিমিটেডের প্রতিনিধিত্ব করেন প্রতিষ্ঠানের হেড অব ট্রেজারি জনাব মো. শাহ নেওয়াজ এবং অফিসার (ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) জনাব মো. মোস্তাফিজুর রহমান। এছাড়া অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Advertisement

এই স্মারকের আওতায়, আইএফআইসি ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড থেকে পণ্য কেনার ক্ষেত্রে কোনো ধরনের সুদ ছাড়াই (০% ইন্টারেস্ট) সর্বোচ্চ ২৪ মাস পর্যন্ত কিস্তিতে মূল্য পরিশোধের বা ইএমআই সুবিধা উপভোগ করতে পারবেন।