মার্কেট

‘পার্টস দেখেই বলে দিতে পারি কোন কোম্পানির গাড়ির পার্টস’
গাড়ির পুরনো পার্টস ও যন্ত্রাংশ বিক্রি হয় পুরান ঢাকার ধোলাইখালের টং মার্কেটে। আমদানি করা নানা যন্ত্রপাতিও পাওয়া যায় এখানে। কোনো যন্ত্রাংশ পাওয়া না গেলে তা বানিয়ে দেন এই মার্কেটের কারিগররা

‘কোয়ালিটির কাজে ইক্টু সময় বেশি লাগে’
গত ২০ বছর ধরে কাগজের খাম বানিয়ে জীবিকা নির্বাহ করছেন মো. ফারুক হোসেন। নীলক্ষেতের গাউসুল আজম মার্কেটের দোতালায় তার ছোট্ট একটি দোকান। সারাদিনে সাত থেকে আট হাজার খাম বানান বলে জানান তিনি। ভিডিও: তারিক সজীব।

সামনে নির্বাচন, তবুও ‘সাউন্ড সিস্টেমের ব্যবসায় মন্দা’
রাজধানীর জাতীয় স্টেডিয়াম মার্কেটে সাউন্ড সিস্টেমের ব্যবসা করেন মো. সুমন হোসেন। ভারতসহ বিভিন্ন দেশ থেকে আনা ইলেকট্রনিক পণ্য পাইকারি দামে বিক্রি করেন তিনি। তিনি বলছেন, নির্বাচন এগিয়ে আসছে ঠিকই, কিন্তু এবার বিক্রি অস্বাভাবিকভাবে কম। তার শঙ্কা, ব্যবসা টিকিয়ে রাখা যাবে কিনা।

‘কোনো দিন পাই, কোনো দিন পাই না, হুদাই দাঁড়াইয়া থাইকা যাইগা’
ওপেন মার্কেট সেলের (ওএমএস) মাধ্যমে বিভিন্ন খাদ্যপণ্য বিক্রি করছে। ওএমএস নিয়ে স্বল্প আয়ের মানুষের অনেক অভিযোগ রয়েছে। গত ৩০ সেপ্টেম্বর (২০২৫) রাজধানীর মোহাম্মদপুর ও জাতীয় প্রেসক্লাব এলাকা ঘুরে ভিডিও করেছেন মাহিন আরাফাত।

দাবি আদায় করেই সড়ক ছাড়ার ঘোষণা মোবাইল ব্যবসায়ীদের
আগামী ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর বাস্তবায়নের কথা রয়েছে বিটিআরসির। একইসঙ্গে বৈধ পথে মোবাইল আমদানির ওপর শুল্কহার কমানো এবং প্রবাসীদের ফোন আনার ক্ষেত্রে বিশেষ সুবিধার কথা ঘোষণা করা হয়।

গুলিস্তানে ফিরোজ মিয়ার পসরা
রাজধানীর গুলিস্তানে স্টেডিয়াম মার্কেট ঘেষা ফুটপাতে অনেকের মতো ফিরোজ মিয়াও নিজের জিনিসপত্রের পসরা সাজিয়ে বসেন। তিনি বিক্রি করেন পুরোনো সব জিনিসপাতি, ঘর সাজাতে অনেকে কম দামে এখান থেকে কেনেন নানা শো-পিস।

‘পাতার চেয়ে পাখি বেশি’
রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ মার্কেটের কাছে একটি কাঁঠাল গাছে অসংখ্য পাখি এসে বসে। গোধূলি হলেই পাখি সব এখানে জড়ো করে রব।



