Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ | স্বত্ব © চরচা
> বিশ্লেষণ

‘জাতীয় মর্যাদা’য় অনড় বাংলাদেশ, জয় শাহ এখন কী করবেন

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ১৪: ৪৩
‘জাতীয় মর্যাদা’য় অনড় বাংলাদেশ, জয় শাহ এখন কী করবেন

বাংলাদেশকে নিয়ে কঠিন সমস্যায় পড়েছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পুত্র তিনি। মোস্তাফিজুর রহমান ইস্যুতে ভারতের মাটিতে টি–টোয়েন্টি বিশ্বকাপ না খেলার ব্যাপারে অনড় বাংলাদেশ। এ নিয়ে আইসিসিকে দ্বিতীয় দফায় চিঠি দিয়েছে বিসিবি।

Advertisement

বিশ্বকাপের একমাসেরও কম সময় বাকি থাকতে বাংলাদেশের খেলাগুলো শ্রীলঙ্কায় স্থানান্তর করাটা মুখের কথা নয়। কিন্তু স্থানান্তরিত না করা হলে আবার বাংলাদেশ বিশ্বকাপ বয়কটই করে বসতে পারে। এমন একটা পরিস্থিতিতে জয় শাহ কঠিন পরীক্ষার মুখে পড়েছেন, এমনটাই বলছে ভারতীয় গণমাধ্যম।

বিষয়টি নিয়ে আজ রোববার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্মকর্তাদের সঙ্গে একটা বৈঠকের কথা আছে জয় শাহর। কাল ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি নিয়ে দ্রুত কোনো সমাধান বের করা খুবই কঠিন একটা কাজ।

মোস্তাফিজকে নিয়ে চাপে ভারতীয় বোর্ড?ricky ponting mustafiz

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের মাটিতে না খেলার ব্যাপারে বিসিবি আইসিসিকে দ্বিতীয় দফায় যে চিঠি দিয়েছে, তারপর পরিস্থিতি অনেকটাই বদলে গেছে। চিঠিতে বলা হয়েছে, এটা শুধু নিরাপত্তার বিষয় না। এর সঙ্গে বাংলাদেশের জাতীয় মর্যাদাও জড়িত। হিন্দুত্ববাদীদের হুমকির মুখেই আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দিতে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) নির্দেশ দেয় বিসিসিআই।

Advertisement
Advertisement
Advertisement
জয় শাহ। ছবি: ফেসবুক
জয় শাহ। ছবি: ফেসবুক

বাংলাদেশ এর প্রতিক্রিয়া হিসেবেই ফেব্রুয়ারির ৭ তারিখ থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের ম্যাচগুলো কলকাতা ও মুম্বাই থেকে সরিয়ে শ্রীলঙ্কার মাটিতে নেওয়ার অনুরোধ জানিয়ে আইসিসিকে চিঠি দেয়। আইসিসি ও বিসিসিআই থেকে এরপর পূর্ণ নিরাপত্তার আশ্বাস দেওয়া হলেও বাংলাদেশ এখন ‘ম্যান টু ম্যান’ নিরাপত্তা বা দলের সব খেলোয়াড়, স্টাফ, কর্মকর্তাদের ব্যক্তিগত নিরাপত্তা চায়। আইসিসিকে পাঠানো দ্বিতীয় চিঠিতে বিসিবি সাফ জানিয়ে দিয়েছে, এটা শুধু নিরাপত্তার প্রশ্ন নয়, এটি এখন বাংলাদেশের জাতীয় মর্যাদার ব্যাপার। জয় শাহর চ্যালেঞ্জ এখন এটিই।

মোস্তাফিজকে বাদ দেওয়া কি বিজেপির ভোটের রাজনীতি?mustafizur

আইসিসি এখনো বিসিবির দ্বিতীয় চিঠির জবাব দেয়নি। তবে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ কী নিজেদের উপেক্ষিত মনে করেছে? বাংলাদেশের প্রথম আবেদনের যে জবাব আইসিসি দিয়েছে, সেটিতে সহমর্মিতার ঘাটতি ছিল কি না, জয় শাহকে এসব খতিয়ে দেখতে হবে।

মূল চ্যালেঞ্জটা হলো, জয় শাহ বাংলাদেশকে আর কী আশ্বাস দেবেন, সেটি খুঁজে বের করা। তাকে এমন কোনো সিদ্ধান্ত দিতে হবে, যেটি বাংলাদেশ সানন্দে গ্রহণ করে। বাংলাদেশ যেন কোনোভাবেই মনে না করে, আইসিসি কোনো কিছু চাপিয়ে দিতে চাচ্ছে। এদিকে, এমন কোনো সিদ্ধান্ত নেওয়াটাও সহজ নয়, বিশ্বকাপের কাঠামো ও বিশ্বাসযোগ্যতা অক্ষুণ্ন রেখেই এসব করতে হবে।

একটা বিষয় স্পষ্ট, যেটি এনডিটিভি তুলে ধরেছে—বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্বকাপ আয়োজনের কোনো সুযোগ নেই। বাংলাদেশ যোগ্যতা অর্জন করেই বিশ্বকাপ খেলতে এসেছে। বাংলাদেশকে বাদ দিতে চাইলে আইসিসিকে আইনি জটিলতায় পড়তে হতে পারে। আইসিসির যেকোনো সিদ্ধান্ত বাস্তবায়নে ভোটের প্রয়োজন হবে, সেক্ষেত্রে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থায় বিভক্তি দেখা দিতে পারে। এ বিষয়টি এশিয়ান ক্রিকেট কাউন্সিলকেও অস্থিতিশীল করে তুলতে পারে। পুরোটাই ভবিষ্যতের জন্য বিপজ্জনক উদাহরণ হয়ে যেতে পারে—এমনটাই মনে করছে ভারতীয় গণমাধ্যমটি।

এনডিটিভি যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সমালোচনাও করেছে। তাদের মতে, উপদেষ্টাই পরিস্থিতি জটিল করে তুলেছেন। তিনি বর্তমান পরিকল্পনার ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছেন। আসিফ নজরুল বলেছেন, এই পরিস্থিতিতে ভারতে খেলতে যাওয়া বাংলাদেশের জাতীয় মর্যাদায আঘাত লাগার মতো বিষয়। এনডিটিভি মনে করে, এই ‘জাতীয় মর্যাদা’র বিষয়টি এসেই সবকিছু জটিল হয়ে গেছে।

ভারতে ক্ষমতাসীন বিজেপির অন্যতম শীর্ষ নেতার পুত্র হিসেবেই ক্রিকেট প্রশাসনে এসেছেন জয় শাহ। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব হিসেবে কাজ করেই তিনি আইসিসির চেয়ারম্যান হয়েছেন। আইসিসির চেয়ারম্যান হিসেবে খুব সম্ভবত তার প্রশাসনিক জীবনের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জটাই তাকে নিতে হচ্ছে।

বিষয়: বাংলাদেশক্রিকেটারটি টোয়েন্টি বিশ্বকাপক্রিকেটভারতমোস্তাফিজুর রহমান
Advertisement
সর্বশেষ
  • ১

    স্থানান্তরিত করা হলো এবি ব্যাংকের অষ্টগ্রাম শাখা

  • ২

    শ্রমিক অসন্তোষে দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা

  • ৩

    জার্মানিতে জেন-জি বিক্ষোভে সহিংসতা-লুটপাট, নেপথ্যে কী?

  • ৪

    যুক্তরাষ্ট্রে চ্যালেঞ্জের মুখে প্রচলিত সাংবাদিকতা

  • ৫

    পোশাকশিল্পের অস্থিরতা নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী

সম্পর্কিত
  • সৌদিতে হামলা চালাতে রাশিয়ার স্যাটেলাইটের তথ্য নিচ্ছে হুতিরা?

    সৌদিতে হামলা চালাতে রাশিয়ার স্যাটেলাইটের তথ্য নিচ্ছে হুতিরা?

    ইয়েমেনের সৌদি সমর্থিত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সঙ্গে গত জুলাই থেকেই হুতিদের সংঘর্ষ চলছে। সেপ্টেম্বরে এই সংঘাত আরও বেড়ে যায়। ওই সময় হুতিরা ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পুরো এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয়।

  • ইরান যুদ্ধ: বেরিয়ে আসার পথ খুঁজছে উপসাগরীয় দেশগুলো

    ইরান যুদ্ধ: বেরিয়ে আসার পথ খুঁজছে উপসাগরীয় দেশগুলো

    ইরানকে ঘিরে চলমান সংঘাত উপসাগরীয় দেশগুলোর জন্য এক কঠিন বাস্তবতা তৈরি করেছে। সামরিক শক্তি বৃদ্ধি, কূটনৈতিক তৎপরতা কিংবা হরমুজ প্রণালির বিকল্প জ্বালানি পরিবহন ব্যবস্থা গড়ে তোলা—কোনো উদ্যোগই এখন পর্যন্ত তাদের দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি

  • এইচএসসির ফলাফলে বিপর্যয়, দায় কি শুধু শিক্ষার্থীর, নাকি রাষ্ট্রেরও?

    এইচএসসির ফলাফলে বিপর্যয়, দায় কি শুধু শিক্ষার্থীর, নাকি রাষ্ট্রেরও?

    গত ২২ বছরের মধ্যে চলতি বছর এইচএসসি পরীক্ষার ফলাফলে সবচেয়ে বড় বিপর্যয়ের জন্য প্রচলিত মূল্যায়ন ব্যবস্থা, রাজনৈতিক অস্থিরতা ও শিক্ষকদের প্রশিক্ষণের অভাবকে দায়ী করছেন শিক্ষাবিদরা। তারা বলছেন, শিক্ষাদানের দুর্বলতার পাশাপাশি উত্তরপত্র মূল্যায়নের প্রথাগত পদ্ধতিও এই ফলাফলের জন্য দায়ী।

  • রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে পশ্চিম ইউরোপ

    রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে পশ্চিম ইউরোপ

    পশ্চিম ইউরোপের দেশগুলো দীর্ঘস্থায়ী রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ফ্রান্স, স্পেন ও পর্তুগালের মতো দেশে সরকারবিরোধী বিক্ষোভ, তরুণ প্রজন্মের অসন্তোষ, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং প্রচলিত রাজনৈতিক নেতৃত্বের প্রতি আস্থাহীনতা ইউরোপের বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থার দুর্বলতা প্রকাশ