Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> বিশ্লেষণ

আন্দোলনের চাপ বাড়ছেই, কী করবেন মোদি?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ১৮: ৩৯
আন্দোলনের চাপ বাড়ছেই, কী করবেন মোদি?

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আজ বুধবার দেশটির পার্লামেন্টের (লোকসভা) বাইরে বিক্ষোভ করেন বিরোধী দলের আইনপ্রণেতারা। পরে তারা সংসদ কক্ষে প্রবেশ করে প্রশ্নফাঁস ও শিক্ষার্থী আন্দোলনে পুলিশি সহিংসতা নিয়ে আলোচনার দাবি জানালে অধিবেশন সাময়িকভাবে মুলতবি করতে হয়।

Advertisement
Advertisement
Advertisement

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

গত মাসে প্রায় ২০ লাখ শিক্ষার্থী অংশ নেওয়া মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলন চলতি সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে তরুণদের সবচেয়ে বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে।

গত সোমবার নয়াদিল্লির রাস্তায় কয়েক হাজার তরুণ বিক্ষোভে অংশ নেয়। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস ও লাঠিচার্জ করে।

Advertisement
Advertisement
Advertisement

আজ বুধবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধী দলের সংসদ সদস্যরা সংসদ ভবনের বাইরে জড়ো হন। তাদের অনেকেই কালো পোশাক পরেছিলেন এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করে প্ল্যাকার্ড বহন করেন।

প্ল্যাকার্ডে লেখা ছিল, “আমাদের সন্তানদের ভবিষ্যৎ বিক্রির জন্য নয়” এবং “জীবন বাঁচান, নিট বন্ধ করুন”। তারা প্রধানমন্ত্রী মোদি ও শিক্ষামন্ত্রী প্রধানের বিরুদ্ধেও স্লোগান দেন।

সংসদে প্রবেশের পর বিরোধী আইনপ্রণেতারা শিক্ষার্থী বিক্ষোভে কথিত পুলিশি সহিংসতা এবং প্রশ্নফাঁস নিয়ে আলোচনা দাবি করেন। এতে অধিবেশন সাময়িকভাবে স্থগিত করা হয়। তবে মোদি ও ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, তারা এ বিষয়ে এবং শিক্ষা সংস্কার নিয়ে আলোচনায় রাজি।

এর আগে মঙ্গলবার রাহুল গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস মোদির সরকারি বাসভবনের প্রবেশপথের বাইরে অবস্থান কর্মসূচি পালন করে। বিক্ষোভ প্রত্যাহার না করায় পুলিশ রাহুল গান্ধী, তার বোন প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা এবং বিরোধী জোটের কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে আটক করে। পরে মঙ্গলবার রাতেই তাদের ছেড়ে দেওয়া হয়।

আজ বুধবার এক সংবাদ সম্মেলনে বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী বলেন, “আন্দোলনরত শিক্ষার্থীরা তিনটি প্রধান দাবি জানিয়েছে। প্রথমটি হলো শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে এ মুহূর্তে পদত্যাগ করতে হবে। দ্বিতীয়টি হলো— যারা শিক্ষার্থীদের দিকে আঙুল তুলেছে, যারা তাদের ওপর হামলার নির্দেশ দিয়েছে এবং হামলা চালিয়েছে তাদের উভয়কে কঠোর বিচারের মুখোমুখি করতে হবে।”

ভারতে বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে আন্দোলন

নিজেদের ‘ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ নামে পরিচয় দেওয়া আন্দোলনটি শুরু হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক ব্যঙ্গাত্মক উদ্যোগ হিসেবে। শুরুতে এতে মাত্র কয়েকশ তরুণ অংশ নিলেও এখন তা ব্যাপক আকার ধারণ করেছে।

আজ বুধবার দিল্লির যন্তর মন্তর বিক্ষোভস্থলে এক হাজারের বেশি আন্দোলনকারী জড়ো হন। তারা স্লোগান দেন, জাতীয় পতাকা বহন করেন এবং হালকা বৃষ্টির মধ্যেও অবস্থান কর্মসূচি চালিয়ে যান। সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সোমবারের পর সিজেপির নেতারা সরকারের একজন জ্যেষ্ঠ মন্ত্রীর সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকে বসার কথা রয়েছে।

এদিকে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দিল্লি মেট্রো রেল করপোরেশন জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজধানীর কেন্দ্রীয় এলাকার ১৬টি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে।

দিল্লির বাইরে মুম্বাই, বেঙ্গালুরু, কলকাতা, গোয়া, গুয়াহাটি, তিরুবনন্তপুরম, জম্মু ও আহমেদাবাদেও তরুণ ও বিরোধী দলগুলোর উদ্যোগে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর শাস্তি নিশ্চিত করার কথা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ করা শুধু সরকারের নয়, বরং পুরো জাতির দায়িত্ব।

বিষয়: প্রধানমন্ত্রীআন্দোলনপার্লামেন্টবিরোধী দলকংগ্রেসনরেন্দ্র মোদিশিক্ষার্থীসংসদ সদস্যসংসদভারত
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

    চলতি মাসে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ঢাকা থেকে চট্টগ্রাম যে লং মার্চ করেছে তাকে সরকারের জন্য ‘ওয়েক আপ কল’ বলে উল্লেখ করছেন জোটটির নেতারা। প্রায় ১ হাজার গাড়ি নিয়ে এই লং মার্চ করে জোটের পক্ষ থেকে সরকারকে ৬ দফা দাবি দেওয়া হয়েছে। জোট নেতারা ওই ৬ দফায় বিদ্যুৎ, গ্যাস সংকট

  • বিএনপি ক্ষমতায় সাত মাস : সরকার তো চলছে, দলের কী অবস্থা?

    বিএনপি ক্ষমতায় সাত মাস : সরকার তো চলছে, দলের কী অবস্থা?

    ১৭ বছরের বেশি সময় ক্ষমতার বাইরে থেকে আন্দোলন-সংগ্রাম, মামলা-গ্রেপ্তার আর রাজনৈতিক চাপ সামলে এখন সরকারে বিএনপি। গত ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর দলের শীর্ষ নেতাদের বড় একটি অংশ এখন সরকারের দায়িত্বে ব্যস্ত। মন্ত্রিসভা, সংসদ, প্রশাসন, অর্থনীতি ও আইনশৃঙ্

  • কমেডিও কাঠগড়ায়! চীনে বাকস্বাধীনতা কি ডিপ ফ্রিজে?

    কমেডিও কাঠগড়ায়! চীনে বাকস্বাধীনতা কি ডিপ ফ্রিজে?

    চীনের সরকার আসলে কী কী বন্ধ করে দেয় – শুধুই কি বিদেশি ওয়েবসাইট বন্ধ করে দেয়, নাকি দেশের ভেতরে থাকা সমালোচকদের ওপরও এই নিষেধাজ্ঞা আছে, এমন চিন্তাটা আসা খুবই স্বাভাবিক। তবে এখানে সরকারের লক্ষ্য এর চেয়েও বড়।

  • ইরান যুদ্ধ কি বদলে দিল বিশ্ব তেলের বাজার?

    ইরান যুদ্ধ কি বদলে দিল বিশ্ব তেলের বাজার?

    ইরান যুদ্ধের ছয় মাস পেরিয়েছে। এই যুদ্ধ শুরুর পর থেকে বিভিন্ন খাতে বিশেষ করে তেলের বাজার তীব্রভাবে প্রভাবিত হয়েছে। স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি প্রভাব পড়েছে আমেরিকানদের ওপর। গ্যাসের দাম কয়েক সপ্তাহ ধরে ৪ ডলারের বেশি। বন্ধকী ঋণের সুদের হারও বেড়ে প্রায় ৭ শতাংশের দিকে যাচ্ছে। আবার ডিজেলের রেকর্ড