চরচা ডেস্ক


লামিন ইয়ামাল সেদিন শুরু থেকে খেলেননি। স্পেনও কেপ ভার্দের সঙ্গে গোলশূন্য ড্রয়ের হতাশা নিয়ে ২০২৬ বিশ্বকাপ শুরু করেছে। এবারের বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেনের বিশ্বকাপ মিশন আজ সৌদি আরবের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগেই পড়েছে চাপের মুখে। আরেকবার পয়েন্ট খোয়ানো মানেই যে নকআউটের পথে জটিল সমীকরণে পড়ে যাওয়া!

সরকার গঠনের পর এই প্রথম রাষ্ট্রীয় সফরে বিদেশে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি মালয়েশিয়া হয়ে যাবেন চীনে। তারেক রহমানের প্রথম বিদেশ সফর নিয়ে এক ধরনের আগ্রহ ছিল সবার। তিনি ভারতে যাবেন, চীনে যাবেন, না কী অন্য কোনো দেশে যাবেন?—কৌতূহল ছিল এ নিয়েই। কিন্তু তিনি আগে কেন মালয়েশিয়া যাচ্ছেন?