
তুরস্কের কুচকাওয়াজে কেন পশুর সাজ?
তুরস্কের বালিকেসিরে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে প্রতি বছর অংশ নেন তুলুতাবাকলাররা। কালো রং, পশুর চামড়া আর পশুর খুলি দিয়ে তারা তুলে ধরেন স্বাধীনতা যুদ্ধের সময়কার এক প্রতিরোধের গল্প। প্রায় এক শতাব্দী পরও এই আয়োজন হয়ে উঠেছে স্থানীয় ইতিহাস ও ঐতিহ্য স্মরণের অনন্য মাধ্যম।




