চরচা ডেস্ক

আর্জেন্টিনার বিপক্ষে মিশরের ম্যাচ নিয়ে বিতর্কের শেষ নেই। তবে মেসির আর্জেন্টিনাকে নিয়ে বিতর্ক নতুন নয়, সেই ২০২২ বিশ্বকাপ থেকেই পেনাল্টি পাওয়া নিয়ে বিতর্ক ছিল, এবার ফাইনালের পথে সহজ রাস্তা পাওয়া নিয়েও কথা হচ্ছে। আর্জেন্টিনাকে নিয়েই কেন বারবার বিতর্ক বাঁধে? মেসি কি আসলেই ফিফার কাছ থেকে সাহায্য পান?
আর্জেন্টিনার বিপক্ষে মিশরের ম্যাচ নিয়ে বিতর্কের শেষ নেই। ব্রাজিল নরওয়ের বিপক্ষে হেরে যাওয়ায় দুটি পেনাল্টি নিয়ে আলোচনা হচ্ছে না। পর্তুগালের ক্ষেত্রেও ক্রোয়েশিয়ার গোল বাতিল নিয়ে আলোচনা চলেছে। কিন্তু ভিএআর থাকার পরও কেন এত বিতর্ক? বিশ্বকাপে ২০১৮ থেকেই ভিএআর চলছে, কিন্তু তাতে বিতর্ক যেন কমছেই না।