
শিশুরা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ফলভোগী এবং একই সঙ্গে গিনিপিগও। সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড টেকনোলজি (সিডিটি) নামের একটি অলাভজনক প্রতিষ্ঠানের জরিপ অনুযায়ী, আমেরিকান তরুণরা তাদের বাবা-মায়ের তুলনায় বাড়িতে এআই ব্যবহার করে বেশি। স্কুলেও তারা এআই ব্যবহার করে তাদের বাবা-মায়ের চেয়ে বেশি।

বঙ্গমুলুকে শিক্ষার আরেক নাম শাস্তিও সম্ভবত। না হলে, আমরা কি আর সাধে বলি যে, এবার তাকে একটা শিক্ষা দিতে হবে। ভাবা যায়! কাউকে একহাত নেওয়া বা কাউকে সাজা দেওয়া অর্থে শিক্ষার এমন ব্যবহার আমাদের এখানে এমন প্রবলভাবে আছে যে, শিক্ষার পাশ ঘেঁষতেও একটু ভয় পেতে হয় বৈকি।

শিক্ষা গবেষক জানান, রাজ্যের ভর্তুকি পদ্ধতি নিয়ে অভিভাবকরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আলোচনা করছেন। যেখানে নেটফ্লিক্স সাবস্ক্রিপশন, ডিজনি ওয়ার্ল্ড পাস এবং হোম-জিমগুলোকে ‘শিক্ষামূলক উপকরণ’ হিসেবে অর্থ ফেরত পাওয়ার কথা বলছেন।