
ফুটবল বিশ্বকাপ নিয়ে পুরো বিশ্ব যখন থাকবে ব্যস্ত, ঠিক সেই সময়ই অর্থাৎ জুন মাসে নির্ধারিত হল বাংলাদশ সফরে আসবে অস্ট্রেলিয়া। দীর্ঘ ১৫ বছর পর হচ্ছে বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজ। এতে থাকছে টি–টোয়েন্টি সিরিজও।

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। হাবিবুল বাশারের নেতৃত্ব নতুন নির্বাচক প্যানেল এই দলে রাখেনি কোনো চমক। পাকিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজের স্কোয়াডই রাখা হয়েছে অপরিবর্তিত।