Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২০ অক্টোবর, ২০২৬
২০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২০ অক্টোবর, ২০২৬
২০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

জিম্বাবুয়ের হারে খুলে গেল বাংলাদেশের ফাইনালের সমীকরণ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ০৯: ৩৯
জিম্বাবুয়ের হারে খুলে গেল বাংলাদেশের ফাইনালের সমীকরণ
ছবি : বিসিবি

সচরাচর বৈশ্বিক প্রতিযোগিতাগুলোতে বাংলাদেশ দলকে টুর্নামেন্টে টিকে থাকার জন্য প্রায়ই তাকিয়ে থাকতে হয় নানা সমীকরণের দিকে। একই চিত্র এবার চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজেও। নিজেদের দ্বিতীয় ও শেষ গ্রুপ ম্যাচের আগে ফাইনালে ওঠার কঠিন সমীকরণের মুখে দাঁড়িয়ে বাংলাদেশ, যেখানে আফগানিস্তানকে শুধু হারালেই তা যথেষ্ট হবে না।

Advertisement

টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে আফগানিস্তানের কাছে ১৫৮ রানে হেরে গেছে জিম্বাবুয়ে। আর তাতেই ফাইনালে যাওয়ার সম্ভাবনা বেঁচে আছে বাংলাদেশের। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৯৯ রানে হারিয়ে বেশ ভালো অবস্থানে ছিল জিম্বাবুয়ে। কিন্তু আফগানিস্তানের কাছে বড় ব্যবধানে হেরে যাওয়ায় ফাইনালের পথ কিছুটা কঠিন হয়ে গেছে আফ্রিকার দলটির।

প্রথম ম্যাচে বড় জয় পাওয়ায় আফগানিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের ম্যাচটির সমীকরণ ছিল বেশ পরিষ্কার। ২৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অন্তত ১৯৬ রান করতে পারলেই হেরে গেলেও ফাইনা নিশ্চিত হয়ে যেত তাদের। কিন্তু সেই লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে জিম্বাবুয়ে। আর তাতেই টিকে গেছে বাংলাদেশের ফাইনালে যাওয়ার সম্ভাবনা।

জিম্বাবুয়ে ৩-১ বাংলাদেশ, ওয়ানডেতে কেন এই পতন? bd-cricket 2

দুই ম্যাচ শেষে ২ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা জিম্বাবুয়ের নেট রান-রেট -০.৫৯। আর বাংলাদেশের -১.৯৮। তাই নাজমুল-তাসকিনদের ফাইনালে যেতে হলে শুধু জয় পেলেই চলবে না, হিসাব মেলাতে হবে নেট রান রেটেরও। জিম্বাবুয়েকে পেছনে ফেলে আফগানিস্তানের সঙ্গে ফাইনাল খেলতে হলে নিজেদের শেষ ম্যাচে আফগানদের বিপক্ষে নির্দিষ্ট ব্যবধানে জিততেই হবে বাংলাদেশকে।

Advertisement
Advertisement
Advertisement

আগামী বুধবার আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ আগে ব্যাটিং করলে কমপক্ষে ৪১ রানের ব্যবধানে জিততে হবে। আর রান তাড়া করতে নামলে প্রতিপক্ষের দেওয়া লক্ষ্যের ওপর নির্ভর করবে জয়ের সমীকরণ।

যেমন, আফগানিস্তান যদি বাংলাদেশকে ২৫০ রানের লক্ষ্য দেয়, তাহলে সেই রান ৪১.৩ ওভারের মধ্যে তাড়া করতে হবে বাংলাদেশকে। তাহলেই নেট রান রেটে জিম্বাবুয়েকে পেছনে ফেলে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নেওয়ার সুযোগ তৈরি হবে।

সব মিলিয়ে আফগানিস্তান ও বাংলাদেশের গ্রুপ পর্বের শেষ ম্যাচটি পরিণত হয়েছে অলিখিত সেমিফাইনালে। বাংলাদেশকে জিততে হবে, পাশাপাশি নজর রাখতে হবে রান রেটের দিকেও। অন্যদিকে, আফগানিস্তানের জন্য ম্যাচটি অনেকটাই নিয়মরক্ষার। জিতলে তো বটেই, এমনকি ২১৬ রানের কম ব্যবধানে হারলেও ফাইনাল খেলবে তারা।

বিষয়: ওয়ানডে সিরিজজিম্বাবুয়ে ক্রিকেটক্রিকেটবাংলাদেশ ক্রিকেটওয়ানডে ক্রিকেট
Advertisement
সর্বশেষ
  • ১

    ‘সৌদি আরব বাংলাদেশকে খুব ছোট চোখেই দেখে, মূল্যায়ন করে না’

  • ২

    প্যাসিভ ইনকাম: ঘুমিয়েও আয় করার ৫টি উপায়!

  • ৩

    রাজশাহীতে মাদ্রাসা মাঠের পুকুর থেকে অজ্ঞাত যুবকের গলিত মরদেহ উদ্ধার

  • ৪

    পূজামন্ডপ পরিদর্শনে একদিনে তিন বিভাগে সফর, রংপুরের পথে প্রধানমন্ত্রী

  • ৫

    অল্পেই পার পেয়ে গেলেন রোনালদো

সম্পর্কিত
  • রাজশাহীতে মাদ্রাসা মাঠের পুকুর থেকে অজ্ঞাত যুবকের গলিত মরদেহ উদ্ধার

    রাজশাহীতে মাদ্রাসা মাঠের পুকুর থেকে অজ্ঞাত যুবকের গলিত মরদেহ উদ্ধার

    এদিকে আজ দুপুরে ঐতিহাসিক এই মাদ্রাসা মাঠে রাজশাহী মহানগর ও জেলা বিএনপি আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।

  • পূজামন্ডপ পরিদর্শনে একদিনে তিন বিভাগে সফর, রংপুরের পথে প্রধানমন্ত্রী

    পূজামন্ডপ পরিদর্শনে একদিনে তিন বিভাগে সফর, রংপুরের পথে প্রধানমন্ত্রী

    শারদীয়া দুর্গা পূজার মহানবমীতে প্রধানমন্ত্রী রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের পূজা মন্ডপসমূহ পরিদর্শন করবেন।

  • অল্পেই পার পেয়ে গেলেন রোনালদো

    অল্পেই পার পেয়ে গেলেন রোনালদো

    নিজেদের দেশের ইতিহাসের সবচেয়ে বড় তারকাকে কঠিন শাস্তি দেওয়া থেকে বিরতই থাকল পর্তুগাল ফুটবল ফেডারেশন। সবশেষ আন্তর্জাতিক বিরতিতে পর্তুগাল জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়ার কারণে ক্রিস্তিয়ানো রোনালদোকে অল্প শাস্তি দিয়েছে খোলা রেখেছে জাতীয় দলে ফেরার দরজা।

  • নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ১৩

    নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ১৩

    আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয়, নাটোর ও রাজশাহীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। আহত ব্যক্তিদের মধ্যে এক শিশুর মৃত্যু হয় নাটোর সদর হাসপাতালে। অন্য হাসপাতালে আরও তিনজনের মৃত্যু হয়।