Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

সোবহানার রেকর্ড গড়া সেঞ্চুরির পরও সিরিজ হার বাংলাদেশের

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ১৬: ৩৫
সোবহানার রেকর্ড গড়া সেঞ্চুরির পরও সিরিজ হার বাংলাদেশের
সোবহানার রেকর্ড গড়া সেঞ্চুরির পরও সিরিজ হার বাংলাদেশের

ব্যাটসম্যানদের ব্যর্থতায় প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে উড়ে গিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ব্যাটসম্যানরা কিছুটা লড়াইয়ের আভাস দিলেন। সেঞ্চুরি করলেন সোবহানা মোস্তারি। তার ব্যাটে ভর করে লড়াকু সংগ্রহও পেয়েছিল বাংলাদেশ। তবে বোলাররা কোনো লড়াই জমাতে পারলেন না। অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের কাছে পাত্তাই পাননি বাংলাদেশের মেয়েরা। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হারতে হয়েছে নিগার সুলতানাদের।

Advertisement

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়ার কাছে ৯ উইকেটে হেরেছে বাংলাদেশ। ২২১ রানের লক্ষ্য অস্ট্রেলিয়ার মেয়েরা পেরিয়ে গেছে মাত্র ২৮.১ ওভারেই।অথচ এই ম্যাচে শুরুর ধাক্কা সামলে বাংলাদেশকে বেশ ভালো অবস্থানে নিয়ে গিয়েছিলেন ব্যাটসম্যানরা। দলীয় ৮ রানের মধ্যে তিন উইকেট হারিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে সোবহানা ও অধিনায়ক নিগার গড়েন ১৯৫ রানের জুটি। এই জুটি গড়ার পথেই সেঞ্চুরি পূর্ণ করেন সোবহানা। অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম নারী ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে শতকের গৌরব অর্জন করেন তিনি। আর সব মিলিয়ে নারী ক্রিকেটে ওয়ানডে এটি বাংলাদেশের তৃতীয় সেঞ্চুরি।

তৃতীয় দিনে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন হাসান bangladesh cricket afg

সোবহানার ১৩৪ বলে ১১৮ রানের ইনিংসটি নারী ক্রিকেটে ওয়ানডেতে এখন বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। শেষ পর্যন্ত ৪৯তম ওভারে মেগান স্কটের বলে বোল্ড হয়ে থামে সোবহানার ইনিংস।

Advertisement
Advertisement
Advertisement

তবে নিগার শেষ পর্যন্ত অপরাজিত থাকলেও তার ১১৪ বলে ৭৪ রানের ইনিংসটি বাংলাদেশের আড়াইশ রানের কাছাকাছি যাওয়ার সম্ভাবনা শেষ করে দেয়। ডেথ ওভারে গিয়েও স্ট্রাইক রোটেট করতে পারেননি নিগার। বড় শট খেলার চেষ্টাও ছিল না সেভাবে তার ইনিংসে। বড় শটের চেষ্টা না করে কেবল সিঙ্গেলস-ডাবলসে সন্তুষ্ট থেকেছেন এই তারকা ব্যাটার।

অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে ২২১ রানের পুঁজি নিয়ে জিততে হলে বোলারদের করতে হতো বিশেষ কিছু। কিন্তু সেটার ধারেকাছেও যেতে পারেননি তারা। টানা দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার দুই ওপেনার জর্জিয়া ভল ও ফোবি লিচফিল্ড বাংলাদেশের বোলারদের রীতিমতো গুড়িয়ে দেন। ওপেনিং জুটিতে মাত্র ১৯.৫ ওভারে দুজন যোগ করেন ১৬২ রান।

এই জুটি ভাঙেন স্বর্ণা আক্তার। তবে ততক্ষণে বাংলাদেশের বড় পরাজয় নিশ্চিত হয়ে যায়। লিচফিল্ড মাত্র ৫১ বলে ১১টি চার ও এক ছক্কায় করেন ৭০ রান। অন্য প্রান্তে দুর্দান্ত ব্যাটিংয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন জর্জিয়া ১২০ রানে অপরাজিত থাকেন তিনি। তাঁর সঙ্গে অপরাজিত ছিলেন অ্যালিসা পেরি (১৯)।

বিষয়: ওয়ানডে সিরিজসেঞ্চুরিক্রিকেটক্রিকেটারবাংলাদেশ
Advertisement
সর্বশেষ
  • ১

    রিয়াদে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে চারজন

  • ২

    ইয়েমেনের হুতিদের সতর্কতা, সৌদির বিমানবন্দর ব্যবহার না করার আহ্বান

  • ৩

    বাণিজ্যিকীকরণ, স্বজনপ্রীতি ও স্বীকৃতির অভাবে কৃষিতে কমছে নারীর অংশগ্রহণ

  • ৪

    সোবহানার রেকর্ড গড়া সেঞ্চুরির পরও সিরিজ হার বাংলাদেশের

  • ৫

    দিল্লির জেনজি আন্দোলনে টালমাটাল মোদির গদি!

সম্পর্কিত
  • রিয়াদে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে চারজন

    রিয়াদে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে চারজন

    সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন এবং আরও চারজন আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

  • ইয়েমেনের হুতিদের সতর্কতা, সৌদির বিমানবন্দর ব্যবহার না করার আহ্বান

    ইয়েমেনের হুতিদের সতর্কতা, সৌদির বিমানবন্দর ব্যবহার না করার আহ্বান

    ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বিমানবন্দরগুলো ব্যবহার না করতে যাত্রীদের সতর্ক করেছে। আজ রোববার হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই সতর্কবার্তা দেন।

  • 
বাণিজ্যিকীকরণ, স্বজনপ্রীতি ও স্বীকৃতির অভাবে কৃষিতে কমছে নারীর অংশগ্রহণ

    বাণিজ্যিকীকরণ, স্বজনপ্রীতি ও স্বীকৃতির অভাবে কৃষিতে কমছে নারীর অংশগ্রহণ

    বাণিজ্যিকীকরণ, নগরায়ণ, কৃষি কার্ড বিতরণে স্বজনপ্রীতি ও অন্য পেশায় স্থানান্তরসহ মোট ১১টি প্রধান কারণে দেশের কৃষি খাতে নারীদের অংশগ্রহণ আশঙ্কাজনকভাবে কমেছে। অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি)-এর এক সাম্প্রতিক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

  • পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি

    পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি

    পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরুরি অবস্থা ও গভর্নরের শাসন জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। আজ রোববার পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিসভার সুপারিশে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি অনুমোদন দেওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।