Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে
এএলআরডি’র গবেষণা

বাণিজ্যিকীকরণ, স্বজনপ্রীতি ও স্বীকৃতির অভাবে কৃষিতে কমছে নারীর অংশগ্রহণ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ১৬: ৪২
বাণিজ্যিকীকরণ, স্বজনপ্রীতি ও স্বীকৃতির অভাবে কৃষিতে কমছে নারীর অংশগ্রহণ
‘ভূমি ও কৃষিতে নারী কৃষকের অধিকার এবং খাদ্য নিরাপত্তা: আমাদের করণীয়’ শীর্ষক সেমিনার। ছবি: চরচা

বাণিজ্যিকীকরণ, নগরায়ণ, কৃষি কার্ড বিতরণে স্বজনপ্রীতি ও অন্য পেশায় স্থানান্তরসহ মোট ১১টি প্রধান কারণে দেশের কৃষি খাতে নারীদের অংশগ্রহণ আশঙ্কাজনকভাবে কমেছে। অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি)-এর এক সাম্প্রতিক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

Advertisement

আজ রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ভূমি ও কৃষিতে নারী কৃষকের অধিকার এবং খাদ্য নিরাপত্তা: আমাদের করণীয়’ শীর্ষক এক সেমিনারে গবেষণাটির ফলাফল ও বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়। সেমিনারে বক্তারা কৃষিতে নারীদের অবদান, তাদের স্বাস্থ্যঝুঁকি, মজুরি বৈষম্য এবং সহিংসতা ও নিরাপত্তার নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সেমিনারে কৃষি ও খাদ্য নিরাপত্তায় নারীর ভূমিকা তুলে ধরে মানবাধিকার কর্মী ও সমাজসেবী খুশী কবির বলেন, ‘‘ফসল উৎপাদন থেকে শুরু করে খাদ্য প্রক্রিয়াজাতকরণ পর্যন্ত সব ক্ষেত্রেই নারীর অনন্য অবদান রয়েছে। তবে কৃষিতে তাদের কতটুকু অধিকার দেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন থেকে যায়। পরিবার, সমাজ ও পুরুষদের অনুধাবন করতে হবে যে নারীর সঠিক স্বীকৃতি ও সমতা ছাড়া সমাজ কখনোই এগোতে পারে না।’’

রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশের সহকারী পরিচালক সুরাইয়া বেগম বলেন, সামাজিক কাঠামোগত বৈষম্যের কারণে নারীরা প্রতিনিয়ত অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। ভূমিতে নারীদের একক স্বত্ব নেই, এমনকি সরকারি খাস জমিও তাদের একক নামে দেওয়া হয় না। এছাড়া জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্টি হওয়া প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন নারী কৃষকরাই। তিনি অবিলম্বে কৃষিমজুরদের ‘কৃষক’ হিসেবে পূর্ণ স্বীকৃতি দেওয়া, কৃষির নীতি নির্ধারণে নারীদের অন্তর্ভুক্ত করা এবং করপোরেট কোম্পানিগুলোর আগ্রাসী খাদ্য রাজনীতি বন্ধের দাবি জানান।

Advertisement
Advertisement
Advertisement

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের গবেষক ড. নাজিম উদ্দিন জানান, দেশের নারীরা প্রতিদিন গড়ে ৬ ঘণ্টা কৃষিতে অবৈতনিক শ্রম দিচ্ছেন এবং জাতীয় জিডিপিতে তাদের অবদান প্রায় এক-পঞ্চমাংশ। অথচ সমাজে তাদের সঠিক স্বীকৃতি নেই। আজ নারীরা আর কেবল ‘সহায়ক কৃষক’ হিসেবে সীমিত থাকতে চান না, তারা পূর্ণাঙ্গ কৃষকের মর্যাদা চান।

সেমিনারে বক্তারা জানান, বাণিজ্যিকীকরণ ও নগরায়ণ, প্রবাসী আয়ের প্রভাব, দুর্গম এলাকায় কৃষি কর্মকর্তাদের সেবাদানে অনিহা, সুবিধাভোগীদের তালিকা থেকে বাদ পড়া, অন্য পেশায় স্থানান্তর, স্বীকৃতি না পাওয়া, বাজারের ন্যায্য মূল্যের অভাব, সীমান্ত এলাকায় মাদকের বিস্তার, কৃষি কার্ড বিতরণে স্বজনপ্রীতি, কৃষি উপকরণের চড়া দাম এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব—এই ১১টি প্রধান কারণে মূলত কৃষিতে নারীদের সম্পৃক্ততা কমছে।

সেমিনার থেকে সরকারি খাস জমি উদ্ধার করে ভূমিহীনদের মধ্যে সমতার ভিত্তিতে নারী কৃষকদের বরাদ্দ দেওয়া, লিঙ্গভিত্তিক মজুরি বৈষম্য দূর করা এবং নারী কৃষকদের আধুনিক প্রযুক্তিগত ব্যবহারে দক্ষ করে তোলার জোর দাবি জানানো হয়।

বিষয়: কৃষিনারীগবেষকগবেষণাসেমিনার
Advertisement
সর্বশেষ
  • ১

    রিয়াদে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে চারজন

  • ২

    ইয়েমেনের হুতিদের সতর্কতা, সৌদির বিমানবন্দর ব্যবহার না করার আহ্বান

  • ৩

    বাণিজ্যিকীকরণ, স্বজনপ্রীতি ও স্বীকৃতির অভাবে কৃষিতে কমছে নারীর অংশগ্রহণ

  • ৪

    সোবহানার রেকর্ড গড়া সেঞ্চুরির পরও সিরিজ হার বাংলাদেশের

  • ৫

    দিল্লির জেনজি আন্দোলনে টালমাটাল মোদির গদি!

সম্পর্কিত
  • রিয়াদে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে চারজন

    রিয়াদে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে চারজন

    সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন এবং আরও চারজন আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

  • ইয়েমেনের হুতিদের সতর্কতা, সৌদির বিমানবন্দর ব্যবহার না করার আহ্বান

    ইয়েমেনের হুতিদের সতর্কতা, সৌদির বিমানবন্দর ব্যবহার না করার আহ্বান

    ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বিমানবন্দরগুলো ব্যবহার না করতে যাত্রীদের সতর্ক করেছে। আজ রোববার হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই সতর্কবার্তা দেন।

  • সোবহানার রেকর্ড গড়া সেঞ্চুরির পরও সিরিজ হার বাংলাদেশের

    সোবহানার রেকর্ড গড়া সেঞ্চুরির পরও সিরিজ হার বাংলাদেশের

    ব্যাটসম্যানদের ব্যর্থতায় প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে উড়ে গিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ব্যাটসম্যানরা কিছুটা লড়াইয়ের আভাস দিলেন। সেঞ্চুরি করলেন সোবহানা মোস্তারি। তার ব্যাটে ভর করে লড়াকু সংগ্রহও পেয়েছিল বাংলাদেশ।

  • পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি

    পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি

    পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরুরি অবস্থা ও গভর্নরের শাসন জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। আজ রোববার পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিসভার সুপারিশে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি অনুমোদন দেওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।