Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

তৃতীয় দিনে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন হাসান

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ১৩: ২৮
তৃতীয় দিনে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন হাসান
প্রথম বাংলাদেশি পেসার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করেছেন হাসান মাহমুদ : বিসিবি

আফগানিস্তানের বিপক্ষে চলমান টেস্টে ইতিহাসের পাতায় নাম লেখালেন হাসান মাহমুদ। বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করার কীর্তি গড়েছেন ডানহাতি এই পেসার। আবুধাবিতে টেস্টের তৃতীয় দিনে সকালের সেশনে এই কীর্তি গড়েন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটেও এটি হাসানের প্রথম হ্যাটট্রিক।

Advertisement

বাংলাদেশের হয়ে এর আগে টেস্টে হ্যাটট্রিক করেছিলেন অলক কাপালি ও সোহাগ গাজী। দুজনই ছিলেন স্পিনার। এবার তাদের পাশে নিজের নাম লেখালেন হাসান। কাউন্টি ক্রিকেটে কেন্টের হয়ে দুর্দান্ত ফর্মে থেকে খেলতে এসে আফগানিস্তানের বিপক্ষে টেস্টেও সেই ছন্দ ধরে রেখেছেন।

Advertisement
Advertisement
Advertisement

৮৩তম ওভারে হ্যাটট্রিকের দেখা পান হাসান। ওভারের প্রথম বলে ইসমাত আলমকে ১ রানে বোল্ড করেন তিনি। পরের বলে কাইস আহমেদকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন। গোল্ডেন ডাকেই ফিরতে হয় কাইসকে। এরপর হ্যাটট্রিক বলটিতে জিয়াউর রহমানকে ডিআরএসের সহায়তায় লেগ বিফোরের ফাঁদে ফেলেন হাসান।

হ্যাটট্রিকের পাশাপাশি ওভারটি মেডেনও করেন বাংলাদেশের এই পেসার। তার এমন বিধ্বংসী বোলিংয়ে আফগানিস্তানের ব্যাটিংয়ে ধস নামে, আর ম্যাচেও ঘুরে দাঁড়ানোর সুযোগ পায় বাংলাদেশ।

খানিক বাদে ইয়ামিন আহমেদজাইকে ফিরিয়ে ৫ উইকেটও পূর্ণ করেছেন হাসান। এই প্রতিবেদন লেখার সময় আফহানিস্তানের স্কোর ৯ উইকেটে ২৩২, পিছিয়ে ১৩২ রানে।

এর আগে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের ম্যাচেও দুর্দান্ত বোলিং করেছিলেন হাসান। সেই ম্যাচেও পাঁচ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতেছিলেন তিনি।

বিষয়: টেস্ট সিরিজবাংলাদেশ ক্রিকেটটেস্ট ক্রিকেট
Advertisement
সর্বশেষ
  • ১

    জাপানের মারুবেনিকে তথ্যপ্রযুক্তি, সার ও জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

  • ২

    ‘যত দিন যাচ্ছে, আমলারা আরও শক্তিশালী হচ্ছে, বেপরোয়া হচ্ছে’

  • ৩

    সৌদির আকাশসীমা ব্যবহার না করার সতর্কতা হুতিদের

  • ৪

    সিজেপির আটক তিন নেতার মুক্তি

  • ৫

    ‘বাংলা একাডেমির যুক্তি ছিল–এখানে জাতির জনক নিয়ে কটাক্ষ ছিল’

সম্পর্কিত
  • জাপানের মারুবেনিকে তথ্যপ্রযুক্তি, সার ও জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

    জাপানের মারুবেনিকে তথ্যপ্রযুক্তি, সার ও জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

    বৈঠকে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (কাফকো) মারুবেনির বিদ্যমান বিনিয়োগ এবং বাংলাদেশে দ্বিতীয় কাফকো সার কারখানা স্থাপনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এ প্রস্তাবে আগ্রহ প্রকাশ করে জাপানি প্রতিষ্ঠানটি।

  • সৌদির আকাশসীমা ব্যবহার না করার সতর্কতা হুতিদের

    সৌদির আকাশসীমা ব্যবহার না করার সতর্কতা হুতিদের

    বিশ্বের সব বিমান সংস্থাকে সৌদি আরবের আকাশসীমা ও বিমানবন্দর ব্যবহার না করার সতর্কবার্তা দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। স্থানীয় সময় আজ রোববার হুতিরা এই সতর্কবার্তা দিয়েছে ব্রিটিশ সংবাদামাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

  • নেপালে আবার আকস্মিক বন্যা, সরিয়ে নেওয়া হচ্ছে গ্রামবাসীদের

    নেপালে আবার আকস্মিক বন্যা, সরিয়ে নেওয়া হচ্ছে গ্রামবাসীদের

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, উঁচু পাহাড়ের মধ্য দিয়ে প্রবাহিত ফুলেফেঁপে ওঠা নদীর স্রোতে ঘরবাড়ি ও ছোট ছোট ঘর ভেসে যাচ্ছে।

  • বিএনপির সংসদীয় দলের বৈঠক আজ সন্ধ্যায়

    বিএনপির সংসদীয় দলের বৈঠক আজ সন্ধ্যায়

    সাধারণত সংসদের অধিবেশন শুরুর এক বা দুই দিন আগে অথবা অধিবেশন চলাকালে সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। তবে এবার সংসদের পরবর্তী অধিবেশনের তারিখ নির্ধারণের আগেই বৈঠক ডাকা হয়েছে।