
২০২৪ সালের ৬ নভেম্বর পশ্চিম ধানমন্ডি এলাকা থেকে সাবেক মন্ত্রী আমুকে গ্রেপ্তার করা হয়। তিনি বর্তমানে কারাগারে আছেন।

তদন্তকালে ইনাম আহমেদের নামে অবৈধভাবে অর্জিত সম্পত্তি হস্তান্তর করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়। বিদেশে পালিয়ে গেলে তদন্ত কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। মামলার ইনাম আহমেদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন।

ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগীদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করছে সিআইডি।

অর্থ পাচার ও ক্ষমতার অপব্যবহারের দায়ে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সাম্প্রতিক কয়েক বছরে বাংলাদেশের প্রবৃদ্ধি অনেকটাই থমকে গেছে। সেইসঙ্গে ক্রমাগত অর্থপাচার দেশের আর্থিক খাতে ব্যাপক চাপ তৈরি করেছে। এ পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে- শক্তিশালী ও জবাবদিহিমূলক আর্থিক খাত ছাড়া কি বাংলাদেশ মধ্যম আয়ের দেশ থেকে উচ্চ-মধ্যম আয়ের দেশে উন্নীত হতে পারবে?

দেশে বিচারিক সক্ষমতা বাড়াতে ও অর্থ পাচার রোধে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয়ের সহযোগিতায় ‘মানি লন্ডারিং বেঞ্চ বুক’ উদ্বোধন করা হয়েছে।

চরচা সম্পাদক সোহরাব হাসানের সাথে এক বিশেষ স্বাক্ষাৎকারে গত এক বছরের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিয়ে দুর্নীতির অভিযোগসহ আগামী দিনের রাজনীতি নিয়েও কথা বলেছেন দুদক সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান।
