Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২১ সেপ্টেম্বর, ২০২৬
২১ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২১ সেপ্টেম্বর, ২০২৬
২১ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

এমটিএফই প্রতারণা: পাচার হওয়া ৪৪ কোটি টাকা উদ্ধার করেছে সিআইডি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ১৪: ০১
এমটিএফই প্রতারণা: পাচার হওয়া ৪৪ কোটি টাকা উদ্ধার করেছে সিআইডি

অনলাইনে প্রতারণার মাধ্যমে মেটাভার্স ফরেন এক্সচেঞ্জ (এমটিএফই) গ্রুপের বাংলাদেশ থেকে পাচার করা প্রায় ৩৬ লাখ ২২ হাজার মার্কিন ডলার উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ৪৪ কোটি ৪৫ লাখ টাকা।

Advertisement
Advertisement
Advertisement

আজ সোমবার রাজধানীর মালিবাগে সিআইডির সদরদপ্তরে সংবাদ সম্মেলনে সিআইডির ডিআইজি মো. আবুল বাশার তালুকদার এ তথ্য জানান।

ডিআইজি বলেন, ২০২৩ সালের আগস্টে এমটিএফই পনজি স্কিমের মাধ্যমে প্রতারিত হওয়ার অভিযোগে এক ভুক্তভোগী খিলগাঁও থানায় মামলা করেন। তিনি এজাহারে উল্লেখ করেন, ‘মেটাভার্স ফরেন এক্সচেঞ্জ’ নামের একটি বিনিয়োগ অ্যাপে প্রায় দুই লাখ টাকা বিনিয়োগ করে প্রতারণার শিকার হয়েছেন।

সিআইডির তদন্তে দেখা যায়, এই প্ল্যাটফর্মের মাধ্যমে অসংখ্য বিনিয়োগকারী কোটি কোটি টাকা হারিয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement

সিআইডি জানায়, ২০২২ সালের জুনের দিকে বাংলাদেশে কার্যক্রম শুরু করে প্ল্যাটফর্মটি। ঘরে বসে সহজে আয়ের পথ দেখানোর কথা বলে ফেসবুক ও ইউটিউবে ব্যাপক প্রচার চালায়। ভিডিও ও বিজ্ঞাপন দেখে অনেকে আগ্রহী হন। ২০২৩ সালের শুরুতে এর বিস্তার দ্রুত বাড়ে। ব্যবহারকারীদের ভার্চ্যুয়াল ট্রেডিং অ্যাকাউন্ট দেওয়া হতো, যেখানে জমা অর্থ ডিজিটাল ডলার হিসেবে দেখানো হতো।

এপ্রিলেই হামসহ ৬ রোগের টিকা দেশে আসবে, আশা স্বাস্থ্যমন্ত্রীরhealth-minister-file-photo

সিআইডি কর্মকর্তারা জানান, এই প্ল্যাটফর্মটির ট্রেডিং কার্যক্রম ছিল ভুয়া। লাভ-ক্ষতির তথ্য কৃত্রিমভাবে তৈরি করে বিনিয়োগকারীদের আকৃষ্ট করা হতো। শুরুতে কিছু অর্থ পরিশোধ করে বিনিয়োগকারীদের আস্থা অর্জন করা হয়। কিন্তু ২০২৩ সালের মাঝামাঝি হঠাৎ করে অর্থ উত্তোলন বন্ধ করে প্ল্যাটফর্মটি উধাও হয়ে যায়।

তদন্তে সিআইডি কর্মকর্তারা দেখতে পান, ব্যবহারকারীদের অ্যাকাউন্টে দেখানো ভার্চুয়াল মুদ্রা সম্পূর্ণ কাল্পনিক ছিল। বিনিয়োগকারীদের অর্থ এমটিএফই-সংযুক্ত ওয়ালেটে নিয়ে কেন্দ্রীয় অ্যাকাউন্টে জমা করা হতো এবং সেখান থেকে বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটে ছড়িয়ে দেওয়া হতো। এভাবে বাংলাদেশ থেকে পাচার হতো অর্থ।

সিআইডির তদন্তে উঠে আসে, প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া অর্থের একটি অংশ প্রায় ৩ দশমিক ৬ মিলিয়ন ইউএসডিটি আন্তর্জাতিক ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জে (ওকেএক্স) সংরক্ষিত রয়েছে। পরে ওকেএক্সের লিগ্যাল টিমের সঙ্গে যোগাযোগ করলে তারা আইনি প্রক্রিয়ায় অর্থ ফেরত দিতে সম্মত হয়।

সিআইডির সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) উদ্যোগে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে অর্থ ফেরতের প্রক্রিয়া শুরু হয়। নির্ধারিত প্রক্রিয়া শেষে ৩৬ লাখ ২২ হাজার ৯৯৮ মার্কিন ডলার সোনালী ব্যাংকের সরকারি হিসাবে জমা হয়।

এমটিএফই পনজি স্কিমের মাধ্যমে পাচার হওয়া বাকি অর্থ শনাক্ত ও উদ্ধারে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিষয়: সিআইডিপাচারঅর্থ পাচারপ্রতারণাপুলিশঅনলাইনটাকা
সর্বশেষ
  • ১

    পারমাণবিক সক্ষমতায় আরও এগিয়েছে উ.কোরিয়া

  • ২

    ‘ট্রায়াল অব সূর্যসেন’-এর বিশেষ প্রদর্শনী, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনীর আয়োজন

  • ৩

    হুতিদের ঠেকাতে সৌদিকে সামরিক সহায়তা দেবে তুরস্ক?

  • ৪

    মানুষ অপরাধী হয়ে জন্মায়, নাকি সমাজ গড়ে তোলে?

  • ৫

    অপ্রতিম ও আজমুল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছে ব্লাস্ট

সম্পর্কিত
  • অপ্রতিম ও আজমুল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছে ব্লাস্ট

    অপ্রতিম ও আজমুল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছে ব্লাস্ট

    ব্লাস্টের পক্ষ থেকে একই সঙ্গে শিশুদের ক্ষেত্রে শিশু আইন, ২০১৩-এর বিধান যথাযথভাবে অনুসরণ করে প্রয়োজনীয় সুরক্ষা, বিচার ও আইনগত ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

  • ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১,৬৫৫

    ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১,৬৫৫

    স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন ছয় মৃত্যুর ঘটনাই রাজশাহী বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকাগুলোতে ঘটেছে।

  • গাজী নজরুলের ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল

    গাজী নজরুলের ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল

    রাজধানীর ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রী মরিয়াম খাতুনের মৃত্যুর ঘটনায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের মৃত্যুদণ্ডের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১টা থেকে উপজেলার পৌর সদরে এ কর্মসূচি পালন করা হয়।

  • পটিয়ায় কক্সবাজার এক্সপ্রেস লাইনচ্যুত

    পটিয়ায় কক্সবাজার এক্সপ্রেস লাইনচ্যুত

    লাইনচ্যুত হবার ঘটনায় চট্টগ্রাম থেকে কক্সবাজারের পথে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম রেল স্টেশন হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।