Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

খুলনায় ঘর থেকে নানি ও দুই নাতির মরদেহ উদ্ধার

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ৩১ মে ২০২৬, ১২: ১৫
খুলনায় ঘর থেকে নানি ও দুই নাতির মরদেহ উদ্ধার

খুলনা নগরীর সোনাডাঙ্গা এলাকার একটি ভাড়া বাসা থেকে একই পরিবারের তিন সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

নিহতরা হলেন—বেবি বেগম (৫৫) এবং তার দুই নাতি মুস্তাকিম (৪) ও শামিম (১৩)।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বার্তা সংস্থা ইউএনবিকে জানান, শনিবার সন্ধ্যায় তামিজউদ্দিন রোডের দারুস আমান মহল্লার ওই বাসা থেকে লাশগুলো উদ্ধার করেন।

নিহত দুই শিশুর মা ফাতেমা বেগম মেরি (৩৫) জানান, তার দ্বিতীয় স্বামী রফিকুল ইসলাম তার আগের সংসারের সন্তানদের ভালো চোখে দেখতেন না। রফিকুল গত শুক্রবার রাতে ওই বাসায় আসেন এবং সেখানে অবস্থান করেন। পরদিন সকালে তিনি বাইরে থেকে ঘরে তালা লাগিয়ে চলে যান বলে অভিযোগ।

Advertisement
Advertisement
Advertisement

ফাতেমা তার মা ও দুই সন্তানকে খুঁজে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। পরে বিকালের দিকে পাশের একটি ঘর থেকে দুর্গন্ধ বের হতে দেখে তিনি স্থানীয়দের বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

ডিটেকটিভ ব্রাঞ্চ (ডিবি) এবং অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দুটি দলও ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফাতেমা চার বছর আগে তার প্রথম স্বামী মাসুম বেপারীকে তালাক দেন। এর পর থেকে তাদের দুই সন্তান—শামিম ও মুস্তাকিম তাদের মায়ের সাথেই থাকত। ফাতেমা পরে ট্রাকচালক রফিকুলকে বিয়ে করলেও তিনি প্রায়ই তার মা বেবি বেগমের বাসায় থাকতেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মো. জাহিদুল ইসলাম জানান, সোনাডাঙ্গা থানার অধীনে দারুল আমান এলাকার ওই ভাড়া বাসা থেকে তিনটি লাশ উদ্ধার করা হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, জিজ্ঞাসাবাদের জন্য শিশুদের মা ফাতেমাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ফাতেমার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সন্দেহ করছে যে, তার দ্বিতীয় স্বামী রফিকুল এই ঘটনার সাথে জড়িত থাকতে পারেন।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং নগরীর মহেশ্বরপাশা এলাকার আলমগীর হোসেনের ছেলে রফিকুলকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

এদিকে, এই ঘটনার পর আজ রোববার ভোরে একটি মামলা দায়ের করা হয়েছে। ফাতেমার প্রথম স্বামী মাসুম বেপারী বাদী হয়ে তার দ্বিতীয় স্বামী রফিকুল ইসলামের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেন।

বিষয়: পুলিশলাশমরদেহখুলনা
Advertisement
সর্বশেষ
  • ১

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

  • ২

    ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

  • ৩

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

  • ৪

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

  • ৫

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

সম্পর্কিত
  • রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

    রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

  • সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    পুলিশ পরিদর্শক মো. শাহ আলমের ওপর ছিনতাইকারীদের হামলার পর জারি করা সতর্কতামূলক নির্দেশনার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে খুলনা জেলা পুলিশ সুপারের দপ্তর। পুলিশ প্রশাসন স্পষ্ট করেছে, নির্দেশনামূলক চিঠিটি সম্পূর্ণভাবে সদস্যদের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে জারি করা হয়েছিল

  • বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

    বাল্যবিয়ে, বৈষম্য বা নিরাপত্তাহীনতার কারণে দেশের কোনো কন্যাসন্তানের স্বপ্ন যেন মাঝপথে থমকে না যায়, তা নিশ্চিতে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

  • রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

    এবিসি টেলিভিশনের ‘দিস উইক’ অনুষ্ঠানে জেলেনস্কি বলেন, “দয়া করে পুতিনকে বলুন, আমাদের দুই মাস সময় দিন—টানা ৬০ দিনের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি। আমরা নির্বাচন আয়োজন করব।”