Advertisement

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের অপসারণ দাবিতে রাজশাহীতে মানববন্ধন

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের অপসারণ দাবিতে রাজশাহীতে মানববন্ধন

ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের উদ্যোগে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের অপসারণ দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর আলুপট্টি মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Advertisement

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ইসলামী ব্যাংকে সাধারণ গ্রাহকদের আস্থা ও স্বার্থকে পুরোপুরি উপেক্ষা করে বিতর্কিত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমান নতুন চেয়ারম্যানকে দ্রুত অপসারণ করে ব্যাংকটিকে প্রকৃত অর্থে জনগণের প্রতিষ্ঠানে পরিণত করার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, রাতারাতি ব্যাংকের নিয়ন্ত্রণ পরিবর্তন করে এমন কিছু ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে, যাদের বিরুদ্ধে অতীতে আর্থিক অনিয়ম, অর্থ আত্মসাৎ ও বিদেশে অর্থ পাচারের গুরুতর অভিযোগ রয়েছে। ফলে সাধারণ গ্রাহকেরা এখন নিজেদের আমানতের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে পড়েছেন বলেও জানান তারা।