Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> ভাবনা

পুদুচেরিতে আঞ্চলিক দলই ভরসা কংগ্রেস ও বিজেপির

তরুণ চক্রবর্তী

তরুণ চক্রবর্তী

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ১৮: ২৫
পুদুচেরিতে আঞ্চলিক দলই ভরসা কংগ্রেস ও বিজেপির

ফরাসি ভাষায় পোঁদিশেরি, বাংলা উচ্চারণে পন্ডিচেরি। আবার দক্ষিণ ভারতের তামিল উচ্চারণে পুদুচেরি। যে নামেই ডাকা হোক না কেন, খুব সুন্দর দক্ষিণ ভারতের এই ছোট্ট কেন্দ্রশাসিত অঞ্চল। ফরাসি স্মৃতি বিজড়িত শান্ত-সুন্দর পুদুচেরিতে কাল বৃহস্পতিবার বিধানসভার ভোট। দক্ষিণ ভারতে একমাত্র এই পুদুচেরিতেই বিজেপি রয়েছে শাসক জোটে। তাই ছোট হলেও বিজেপি নেতাদের কাছে পুদুচেরি প্রেস্টিজ ফাইট। ভোটের প্রচারে ও প্রস্তুতিতে কোনো খামতি নেই বিজেপির।

Advertisement
Advertisement
Advertisement

অন্যদিকে, জাতীয় সংসদের নির্বাচনে জয়লাভ করে কংগ্রেসের জোটও পুদুচেরিতে সরকার গঠনে আত্মবিশ্বাসী। শুধু এই দুই জোট নয়, তামিল চিত্র তারকা থালাপতি বিজয়ের তৈরি করা রাজনৈতিক দল টিভিকেও এবারের নির্বাচনে সব আসনে প্রার্থী দিয়েছে। সঙ্গে দিচ্ছে জবরদস্ত ফাইট। তাই বেশ জমজমাট দ্বীপভূমির নির্বাচন। এই নির্বাচনে বিজেপি ও কংগ্রেস উভয়েই পরনির্ভরশীল!

ব্রিটিশদের শাসনামলেও ফরাসিদের উপনিবেশ ছিল ভারতে। যেমন, পশ্চিমবঙ্গের চন্দননগর, তেমনি পন্ডিচেরি। দেশ স্বাধীন হওয়ার পর, ১৯৫৪ সালের ১ নভেম্বর ফরাসিরা তাদের উপনিবেশগুলো নিঃশর্তে তুলে দেয় ভারতের হাতে। সেই থেকে পন্ডিচেরি ভারতের অংশ। ফরাসিদের নিয়ন্ত্রণ চলে গেলেও বঙ্গোপসাগরের পারে এখনো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাদের সভ্যতার ঝলক। এমনকি, তামিলনাডুর প্রতিবেশি এই দ্বীপভূমিতে এখনো দক্ষিণ ভারতীয় ভাষা তামিল, তেলেগুর পাশাপাশি ফরাসি ভাষারও প্রচলন আছে। তবে সরকারি ভাবে পোঁদিশেরি বা পন্ডিচেরি হয়ে গিয়েছে তামিলের পুদুচেরি। কিন্তু কান পাতলেই শোনা যায় ফরাসির সঙ্গে তামিল ভাষা ও সংস্কৃতির এক অদ্ভুত যুগলবন্দি।

পশ্চিমবঙ্গে তালিকা থেকে ৮৯ লাখ ভোটারের নাম বাদelection-india

আর হবে নাই বা কেন! ১৩৮ বছরের ইতিহাস তো সহজে মুছে ফেলা যায় না! পুদুচেরিকে এখনো অনেকে বলেন, ‘প্রাচ্যের ফরাসি রিভিয়েরা’। সেখানকার খাওয়া-দাওয়াতেও রয়েছে ফরাসি ও দক্ষিণ ভারতীয় রন্ধনশৈলীর মেলবন্ধন। উপকূলবর্তী এই কেন্দ্রশাসিত অঞ্চলের মূল আয় পর্যটন থেকে। তামিলনাডুর রাজনৈতিক প্রভাব পুদুচেরিতে বড্ড বেশি। এবারের নির্বাচনেও তাই বিজেপি ও কংগ্রেসের মতো সর্বভারতীয় দলগুলো তামিল রাজনীতির স্রোতেই বেশি ভরসা রেখেছেন। ক্ষমতা দখলের লড়াইতে তারা বাধ্য হচ্ছেন জোটধর্ম পালনে।

Advertisement
Advertisement
Advertisement

উপকূলীয় এই কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে বঙ্গোপসাগরের তীরে চারটি ছিটমহল। সবচেয়ে বড়টিরই নাম পুদুচেরি। এই দ্বীপভূমির রাজধানী পুদুচেরি। সমুদ্রের পাথুরে তীর, সোনালি বালির সঙ্গে মিশে রয়েছে অপরূপ সৌন্দর্য। পর্যটকদের কাছে পাথুরে সৈকত প্রমেনেড বিচ খুবই আকর্ষণীয়। আবার নৌবিলাসীদের জন্য রয়েছে সেরেনিটি বিচ। ধর্মীয় কারণেও অনেকে পুদুচেরি যান। সেখানকার শ্রীঅরবিন্দ আশ্রমের স্নিগ্ধ পরিবেশ অনেককেই আকর্ষিত করে।

ভোটের কথায় আসা যাক। মাত্র ৯ লাখ ৪৪ হাজার ২১১ জন ভোটার পুদুচেরিতে। তারাই নির্বাচিত করবেন ৩০ জন বিধায়ককে। নির্বাচিত সদস্যরা আবার তিনজন বিধায়ককে মনোনীত করবেন। বর্তমানে পুদুচেরিতে বিজেপির সমর্থনে মুখ্যমন্ত্রীর চেয়ারে আছেন প্রাক্তন কংগ্রেস নেতা এন রঙ্গাস্বামী। ২০২১ সালে নিজের নামেই ‘এন আর কংগ্রেস’ নামে দল গঠন করেন। তারপর বিজেপির সঙ্গে হাত মিলিয়ে দখল করেন ক্ষমতা। তবে নির্বাচনে লড়াই ছিল হাড্ডাহাড্ডি। কংগ্রেস জোট করেছিল তামিলনাডুর শাসক দল ডিএমকের সঙ্গে। শাসক ও বিরোধী–উভয়পক্ষের জোটই অটুট রয়েছে। তবে টিভিকে প্রার্থী দেওয়ায় লড়াই হচ্ছে ত্রিমুখী।

পশ্চিমবঙ্গ: মুসলিম ভোট বিজেপির আতঙ্ক!india muslim

গতবার বিধানসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছিল ১৬টি আসন। আর কংগ্রেসের ইউপিএ জোট আটটি আসন জেতে। বাকি ছয়টি আসনে জয়লাভ করে নির্দল ও অন্যান্য প্রার্থীরা। ভোটের হার এনডিএর পক্ষে ছিল ৪৩.৬ শতাংশ, ইউপিএর ৩৭.৯ শতাংশ এবং অন্যান্যরা ১৮.৫ শতাংশ ভোট পায়। কিন্তু বিজেপি জোটের জনপ্রিয়তা কমতে থাকে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তাই ইউপিএ জোট একমাত্র লোকসভা আসনে জয়ী হয়। কংগ্রেস প্রার্থী ভি ভাইথিলিঙ্গম ৫২.৭৩ শতাংশ ভোট পেয়ে জয়ী হন। বিজেপি পায় মাত্র ৩৫.৮ শতাংশ ভোট। তাই পুদুচেরিতে জয়ের গন্ধ পেতে শুরু করেছে কংগ্রেস শিবির।

পুদুচেরিতে বিজেপি ও কংগ্রেস দুই সর্বভারতীয় দলই পরনির্ভরশীল। আঞ্চলিক দল দয়া না করলে তাদের পক্ষে ভালো কিছু করা সম্ভব নয়। এই ছোট্ট দ্বীপভূমে তামিলনাডুর প্রভাব সবচেয়ে বেশি। তামিল রাজনীতির সঙ্গে তাদের মিল চোখে পড়ার মতো। এবারও তামিলনাডুর শাসক দল ডিএমকে জয়ের জন্য ঝাঁপিয়ে পড়েছে। মূল স্লোগান উন্নয়ন। সেইসঙ্গে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। পুদুচেরির বেশির ভাগ বাসিন্দাই হিন্দু। তবে ৬ শতাংশের কাছাকাছি মুসলমান ও খ্রিস্টান রয়েছেন। বিজেপি তাই বিভাজনের রাজনীতি করছে বলে অভিযোগ।

তবে সব জল্পনাকেই উড়িয়ে দিতে পারেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়। গত বছর তামিলনাডুতে টিভিকে নামে তার আঞ্চলিক দলের আত্মপ্রকাশের সময়ই ভিড়ের চাপে ৪২ জন প্রাণ হারিয়েছিলেন। লাখ লাখ মানুষ তাকে একবার দেখার জন্য উদগ্রীব হয়ে থাকেন। দারুন জনপ্রিয় এই অভিনেতা। আর দক্ষিণ ভারতের রাজনীতিতে এনটি রামারাও, এমজি রামচন্দ্রন, জে জয়ললিতারাও অতীতে বহু দিন রাজ্যশাসন করেছেন। এখনো কেরলমে সুরেশ গোপী, তামিলনাডুতে কামাল হাসান, চিরঞ্জিবী বা থালাপতি বিজয়রা বেশ জনপ্রিয়। তাই পুদুচেরিতে টিভিকে চমক দেখাবে কি না সেটা ফলাফল প্রকাশ অবধি অপেক্ষা করতেই হবে। পশ্চিমবঙ্গ, আসাম, কেরলম ও তামিলনাডুর সঙ্গে পুদুচেরিতেও ভোটগণনা ৪ মে।

লেখক: জ্যেষ্ঠ সাংবাদিক, কলকাতা (ভারত)।

বিষয়: থালাপতি বিজয়নির্বাচনদক্ষিণ ভারতীয় সিনেমাভারত
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • মব দেশে বাড়ছে, বিদেশে কি রপ্তানিও হচ্ছে?

    মব দেশে বাড়ছে, বিদেশে কি রপ্তানিও হচ্ছে?

    আমাদের দেশে মব আর নতুন কোনো বিষয় নয়। বরং দিনকে দিন কিছুটা স্বাভাবিক ঘটনা হয়ে উঠছে যেন। কখনও বাড়ে, কখনও একটু কমে- কিন্তু মব বিদায় হচ্ছে না কোনোভাবেই। উল্টো যেন মব রপ্তানির দেশে পরিণত হচ্ছে আমাদের এই বাংলাদেশ! ভাবে? চলুন, আলোচনার ভেতরে ঢোকা যাক। শুরুতেই বর্তমানে দেশের ভেতরে মব কি অবস্থায় আছ

  • সাক্ষরতার সংখ্যায় অগ্রগতি, জীবনের পরীক্ষায় কত দূর?

    সাক্ষরতার সংখ্যায় অগ্রগতি, জীবনের পরীক্ষায় কত দূর?

    মানুষের অধিকার, মর্যাদা ও উন্নয়নের জন্য সাক্ষরতার গুরুত্ব তুলে ধরতে ইউনেসকো ১৯৬৬ সালে ৮ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ঘোষণা করে। বিশ্বজুড়ে এর উদযাপন শুরু হয় ১৯৬৭ সালে; আর স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালে।

  • রংপুরে ৪ খুন: ব্যর্থ আসলে কারা?

    রংপুরে ৪ খুন: ব্যর্থ আসলে কারা?

    ২৩ আগস্ট রাতে সাবেক স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তীর পুরো পরিবারের শেষ হয়ে যাওয়ার খবরটা প্রথম শুনে বুঝিনি যে এই ঘটনা সামনে অনেক চমক তৈরি করে রেখেছে। হত্যা রহস্য উন্মোচনের জন্য গোলকধাঁধা অপেক্ষা করছে–কে জানত? রাতে ঘুমিয়ে সকালে উঠেই শুনি দুই আসামি ধরা পড়েছে, এমনকি হত্যার দায়ও স্বীকার করে নিয়েছেন

  • সম্পত্তি হস্তান্তর আইনের বিরোধিতা কেন?

    সম্পত্তি হস্তান্তর আইনের বিরোধিতা কেন?

    গত রোববার জাতীয় সংসদে তিনটি গুরুত্বপূর্ণ আইন পাস হয়েছে। এর মধ্যে বহুলালোচিত ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল ২০২৬’ এবং ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল ২০২৬’ নিয়ে পরে আলোচনা করার ইচ্ছা আছে। এখানে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল ২০২৬’ নিয়ে কথা বলব। এই আইনের উদ্দেশ্য–বাবা–মা সন্তানকে সম্পত্তি লিখে দেওয়া