Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সুপ্রবাস

নিউইর্য়কে লিডারশিপ সামিটে প্রার্থীদের সঙ্গে বাংলাদেশি আমেরিকানদের মতবিনিময়

সিকান্দর হক, নিউইর্য়ক থেকে

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৬: ০৮
নিউইর্য়কে লিডারশিপ সামিটে প্রার্থীদের সঙ্গে বাংলাদেশি আমেরিকানদের মতবিনিময়

আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউইর্য়ক শহরের অদূরে কুইন্সের প্রাণকেন্দ্র উডসাইডে গুলশান টেরেসে রাইজআপ নিউইর্য়ক সিটির ব্যানারে তৃতীয় বার্ষিক লিডারশিপ সামিট অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৭ ফেব্রুয়ারি) এই অনিষ্ঠানের আয়োজন করা হয়।

Advertisement

প্রার্থীদের এজেন্ডা নিয়ে উম্মুক্ত আলোচনার মধ্যদিয়ে প্রবাসী বাংলাদেশিদের পছন্দের প্রার্থী বাছাইয়ের পথ সুগমের একটি ব্যতিক্রমধর্মী চমৎকার অনুষ্ঠান তৃতীয়বারের মতো আয়োজন করে সংগঠনটি।

তীব্র কনকনে শীতকে উপেক্ষা করে স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টা থেকে কমিউনিটির নেতৃবৃন্দ, নিউইর্য়ক স্টেটের কম্পট্রোলার, সিনেট, অ্যাসেম্বলি, ইউএস কংগ্রেসের বিভিন্ন পদের ১৮ জন প্রার্থীসহ ১ জন নির্বাচিত কাউন্সিল সদস্য অনুষ্ঠানে অংশ নেন। পাশাপাশি কমিউনিটি নেতা, ব্যবসায়ী ও পেশাজীবীসহ ১৫০ জনের বেশি আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি হয়ে ওঠে মুখরিত। ঐক্য, নাগরিক সচেতনতা এবং নিউইর্য়কে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির ভবিষ্যত নিয়ে অর্থবহ আলোচনা ও মতবিনিময় ছিল অনুষ্ঠানজুড়ে।

Advertisement
Advertisement
Advertisement
প্রার্থীদের সঙ্গে কমিউনিটির নেতৃবৃন্দ ও রাইজআপের কার্যকরি বোর্ডের সদস্যরা। ছবি–লেখক
প্রার্থীদের সঙ্গে কমিউনিটির নেতৃবৃন্দ ও রাইজআপের কার্যকরি বোর্ডের সদস্যরা। ছবি–লেখক

রঙিন আলোয় সুসজ্জিত জমকালো অনুষ্ঠানের শুরুতেই আমেরিকা ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাইজআপ এনওয়াইসির প্রতিষ্ঠাতা সভাপতি এনওয়াইপিডির অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কমান্ডিং ডিটেকটিভ শামসুল হক।

সঞ্চালনার দায়িত্বে ছিলেন কাজী তেজওয়ার (আরভিন)। তারুণ্যদীপ্ত আরভিনের প্রাণবন্ত ও সুচিন্তিত উপস্থাপনা সকলের নজর কেড়ে নেয়।

মূল বক্তব্যে শামসুল হক বাংলাদেশি কমিউনিটির অগ্রগতি এবং সামনে থাকা চ্যালেঞ্জ—দুটিই তুলে ধরেন। তিনি আমেরিকা যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের একটি বিখ্যাত উক্তি উল্লেখ করে বলেন, ‘‘ভবিষ্যৎকে জানার সবচেয়ে ভালো উপায় হলো সেটিকে নিজেই তৈরি করা।”

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন রাইজআপ এনওয়াইসির প্রতিষ্ঠাতা সভাপতি শামসুল হক। ছবি–লেখক
অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন রাইজআপ এনওয়াইসির প্রতিষ্ঠাতা সভাপতি শামসুল হক। ছবি–লেখক

তিনি আরও বলেন, নিউইর্য়কে বাংলাদেশিদের সংখ্যা ও নাগরিক অংশগ্রহণ দিন দিন বাড়ছে। কিন্তু এখনো কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে। তার মধ্যে নির্বাচিত বাংলাদেশি জনপ্রতিনিধির অভাব, সিটির সরকারি উচ্চপদে বাংলাদেশিদের সীমিত উপস্থিতি এবং পরিবার ও তরুণদের জন্য পর্যাপ্ত কমিউনিটি সেন্টারের অভাব উল্লেখযোগ্য। তাই নিয়মিত নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধি এবং যোগ্য ও নতুন নেতৃত্ব গড়ে তোলা এখন সময়ের দাবি।

২০২১ সালে কয়েকজন বাংলাদেশি আমেরিকানদের নিয়ে রাজনৈতিক সংগঠন রাইজআপ এনওয়াইসির প্রতিষ্ঠা করেন শামসুল হক। শুরু থেকেই তার নেতৃত্বে সংগঠনটির এক্সিকিউটিভ বোর্ড এবং স্বেচ্ছাসেবী সদস্যরা নিউইয়র্কের বিভিন্ন স্পটে ভোটার নিবন্ধন, নাগরিক সচেতনতা এবং গণতান্ত্রিক অংশগ্রহণ বাড়াতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

কমিউনিটি নেতাদের মতে, ২০২৫ সালের সিটি মেয়র নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান ভোটারদের রেকর্ডসংখ্যক অংশগ্রহণে এসব যুগোপযোগী ও ব্যতিক্রমধর্মী উদ্যোগ অনন্য ভূমিকা রেখেছে । এর ফলস্বরুপ বর্তমানে নিউইর্য়ক সিটি মেয়র জোহরান মামদানির প্রশাসনে ট্রান্সজিশন কমিটিতে শামসুল হকসহ ১০ বাংলাদেশি ঠাই পেয়েছেন। আগামী বছরগুলোতে এই ধরনের জনকল্যাণমূলক কাজ আরও বিস্তৃত পরিসরে করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। যাতে আমেরিকার মূল ধারার রাজনীতিতে বাংলাদেশি কমিউনিটির একটি শক্তিশালী ও প্রতিনিধিত্বমূলক ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলা যায়।

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন নিউইর্য়ক স্টেট সিনেটের ডিস্ট্রিক্ট ৩৪=এর পদপ্রার্থী আবির কায়াস। ছবি–লেখক
অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন নিউইর্য়ক স্টেট সিনেটের ডিস্ট্রিক্ট ৩৪=এর পদপ্রার্থী আবির কায়াস। ছবি–লেখক

প্রার্থীদের মধ্যে বক্তব্য দেন নিউইর্য়ক স্টেট কম্পট্রোলার পদপ্রার্থী রাজীব গোয়েল, আদেম বাষ্কেদ্দেকো, কংগ্রেস ডিস্ট্রিক্ট ৬–এর প্রার্থী চাক পার্ক, ডিস্ট্রিক্ট ৭–এর প্রার্থী অ্যান্টোনিও রেইনোসো ও জুলি ওন, নিউইর্য়ক স্টেট সিনেটের ডিস্ট্রিক্ট ১৩–এর জেসিকা রামোস ও জেসিকা গঞ্জালেস-রোহাস, ডিস্ট্রিক্ট ২৪–এর ওমর মোহাম্মদ, নিউইর্য়ক স্টেট এসেম্বলি ডিস্ট্রিক্ট ২৪–এর মাহতাব খান, ডিস্ট্রিক্ট ২৫–এর কেনেথ প্যাক, ডিস্ট্রিক্ট ৩২–এর মোহাম্মদ মোল্লা, ডিস্ট্রিক্ট ৩৪–এর আবির কায়াস ও ব্রায়ান রোমেরো, ডিস্ট্রিক্ট ৩৭–এর পিয়া রহমান, ডিস্ট্রিক্ট ৩৮–এর ডেভিড অরকিন, ডিস্ট্রিক্ট ৮৭–এর জাকির চৌধুরী। এ ছাড়া আরও বক্তব্য দেন নিউইর্য়ক সিটি কাউন্সিলের ডিস্ট্রিক্ট ২১–এর সদস্য শ্যানেল থমাস-হেনরি। তিনি এবার কেনো পদে প্রার্থী নন।

নিউইর্য়ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৪–এর প্রার্থী আবির কায়াস তিনি প্রকৃত অর্থে জনগণের প্রতিনিধি হতে চান বলে তার বক্তব্যে ব্যক্ত করেন। এ ছাড়াও বাংলাদেশি কমিউনিটির গুরুত্বপূর্ণ সমস্যা, প্রয়োজন ও অগ্রাধিকার নিয়ে তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে দৃঢ় অঙ্গিকারবদ্ধ বলে জানান তিনি।

এদিকে কংগ্রেসনাল প্রার্থী জুলি ওন বলেন, এখন সময় এসেছে বাংলাদেশি কমিউনিটির সদস্যদের নিউইর্য়ক সিটি সরকারের উচ্চ পর্যায়ে যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করার। তিনি এই লক্ষ্য বাস্তবায়নে কমিউনিটির সঙ্গে কাজ করতে সম্পূর্ণভাবে প্রস্তুত বলে জানান।

লিডারশিপ সাবমিট অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন কংগ্রেস ডিস্ট্রিক্ট ৬–এর পদপ্রার্থী চাক পাক। ছবি–লেখক
লিডারশিপ সাবমিট অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন কংগ্রেস ডিস্ট্রিক্ট ৬–এর পদপ্রার্থী চাক পাক। ছবি–লেখক

২৩ জুন আসন্ন প্রাইমারি নির্বাচনকে সামনে রেখে বক্তারা নিউইর্য়কজুড়ে বাংলাদেশি-আমেরিকানদের অতীতের চেয়ে আরও বেশি সংখ্যায় ভোট প্রদানের আহহ্বান জানান। সর্বশেষ নির্বাচনে নিবন্ধিত বাংলাদেশি ভোটারের প্রায় ৫০ শতাংশ ভোট প্রদান করেছেন বলে বক্তারা জানান। সম্মিলিত প্রচেষ্ঠায় আগামীতে এই হার ৯০ শতাংশে উপনীত করার লক্ষ্য নির্ধারণের আশা ব্যক্ত করেন বক্তারা। এতে মূলধারার রাজনীতিতে বাংলাদেশিদের প্রতিনিধিত্ব বাড়ানোর পাশাপাশি শক্তিশালী কমিউনিটি বিনির্মাণে প্রতিনিধিদের আরও দায়বদ্ধ ও সক্রিয় করে তুলবে।

অনুষ্ঠানে উপস্থিত প্রার্থীরা বাংলাদেশি কমিউনিটির স্বপ্ন ও চ্যালেঞ্জের প্রতি অকুন্ঠ সমর্থন জানান। প্রতিনিধিত্ব বাড়ানো, সুযোগ সৃষ্টি করা এবং শক্তিশালী কমিউনিটি বিনির্মানে সম্মিলিত কাজ করার অঙ্গীকার করেন।

কমিউনিটির নেতারা এই সামিটকে গুরুত্বপূর্ণ সংলাপ, অংশীদারত্ব এবং সম্মিলিত উদ্যোগের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতেও নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। নাগরিক শক্তি বৃদ্ধি, নতুন নেতৃত্ব গড়ে তোলা এবং সরকারের প্রতিটি স্তরে বাংলাদেশি আমেরিকানদের কন্ঠস্বর পৌঁছে দেওয়াই হল রাইজআপ নিউইর্য়ক সিটির ব্যানারে বার্ষিক লিডারশিপ সামিটের মূল লক্ষ্য।

অনুষ্ঠানের শেষের দিকে সকল প্রার্থীদের উপস্থিতিতে ফটোসশেনে অংশ নেন অতিথিবৃন্দ, সংগঠনটির এক্সিকিউটিভ বোর্ড ও স্বেচ্ছাসেবী সদস্যরা।

নৈশভোজের পর অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন শামসুল হক। অনুষ্ঠান সফল করার জন্য উপস্থিত সকল প্রার্থী, অতিথিবৃন্দ, রাইজআপের স্বেচ্ছাসেবী সদস্যদের পাশাপাশি যারা আর্থিক ও অন্যভাবে সহায়তা করেছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ দেন তিনি।

বিষয়: নির্বাচনযুক্তরাষ্ট্রআমেরিকানিউইয়র্কবাংলাদেশি কমিউনিটিবাংলাদেশি আমেরিকানপ্রবাসী
Advertisement
সর্বশেষ
  • ১

    ব্যাংক থেকে ঋণ পেতে কী লাগে? ৫টি যোগ্যতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?

  • ২

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

  • ৩

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

  • ৪

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

  • ৫

    ক্ষমতার ২৫ বছরে কীভাবে এই বাচ্চাদের থামাবেন মোদি?

সম্পর্কিত
  • জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

    জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

    মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

  • ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

    ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

    বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

  • ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

    ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

    ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।

  • আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

    আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

    পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।