Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> বিদেশে উচ্চশিক্ষা

দক্ষিণ কোরিয়ায় স্কলারশিপ, আবেদন শুরু

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪, ১৩: ৫০
দক্ষিণ কোরিয়ায় স্কলারশিপ, আবেদন শুরু

উচ্চশিক্ষায় বর্তমানে বাংলাদেশিদের জন্য বেশ আলোচিত একটি দেশ দক্ষিণ কোরিয়া। বিশেষ করে যারা কারিগরি শিক্ষায় যুক্ত, তারা দেশটিতে যেতে চান। এ জন্য কোরিয়ান ভাষা শেখার প্রবণতাও বেড়েছে। এই দেশটিতেই আপনি চাইলে করতে পারবেন গ্র্যাজুয়েশন ও পোস্ট গ্র্যাজুয়েশন। প্রতি বছরই এই সুযোগ দেওয়া হয়।

Advertisement

দক্ষিণ কোরিয়ার বিশ্ববিদ্যালয়গুলো বিদেশি শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের বৃত্তি দেয়। তেমনই বৃত্তি দিয়ে থাকে কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (কেএআইএসটি)। প্রতি বছর আন্তর্জাতিক আন্ডারগ্র্যাজুয়েট স্কলারশিপ ও গ্র্যাজুয়েট স্কলারশিপ দেয় তারা।

বর্তমানে ‘আন্তর্জাতিক আন্ডারগ্র্যাজুয়েট স্কলারশিপ ২০২৫’ পেতে আবেদন আহ্বান করা হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত।

আগে জেনে নিন সুবিধাগুলো

Advertisement
Advertisement
Advertisement

সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তির আওতায় কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ৪ বছরের ব্যাচেলর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। পড়ালেখার সুযোগ রয়েছে ১৫ থেকে ২০টি কোর্সে। নির্বাচিত শিক্ষার্থীদের ব্যাচেলর ডিগ্রি সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় তহবিল সরবরাহ করবে দক্ষিণ কোরিয়া। সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। জীবনযাত্রার ব্যয় ভাতা হিসেবে মাসে ৩ লাখ ৫০ হাজার উয়ন (৩১ হাজার ৭৭৫ টাকা) দেওয়া হবে এবং স্বাস্থ্যবিমার ব্যবস্থা রয়েছে।

আবেদনে লাগবে যে যোগ্যতা

বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের অবশ্যই উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। দ্বৈত নাগরিকত্বের প্রার্থীরা আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন।

কলেজ অব ন্যাচারাল সায়েন্সেসের অধীনে পদার্থবিদ্যা, গাণিতিক বিজ্ঞান ও রসায়ন; কলেজ অব লাইফ সায়েন্স অ্যান্ড বায়ো-ইঞ্জিনিয়ারিংয়ের অধীনে জৈবিক বিজ্ঞান; ইঞ্জিনিয়ারিং কলেজের অধীনে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, সিভিল ও এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংসহ আরও বেশ কিছু কোর্সে অধ্যয়ন করা যাবে।

আবেদনপত্র, একটি সুপারিশপত্র, পাসপোর্ট বা ন্যাশনাল আইডির কপি, ইংরেজি দক্ষতা পরীক্ষার রিপোর্ট, স্ট্যান্ডার্ডাইজড অফিশিয়াল টেস্ট স্কোর রিপোর্ট ও আর্থিক সম্পদের বিবৃতি লাগবে।

কখন কীভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়টির অফিশিয়াল ওয়েবসাইটের লিংকে গিয়ে আবেদন করতে পারবেন। ‘আন্তর্জাতিক স্কলারশিপ’ এ আবেদন করা যায় বছরের তিনটি সময়ে। এগুলো হলো স্প্রিং এন্ট্রি (আগস্ট-সেপ্টেম্বর), আর্লি ট্রাক ফল এন্ট্রি (ডিসেম্বর) ও রেগুলার ফল এন্ট্রি (মার্চ)।

এই মুহূর্তে ‘আন্তর্জাতিক আন্ডারগ্র্যাজুয়েট স্কলারশিপ ২০২৫’ এ আবেদনের সময় চলছে। আবেদন করা যাবে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত।

আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানেও এখানে।

বিষয়: বৃত্তিস্কলারশিপকোরিয়াকোরিয়ায় উচ্চশিক্ষা
Advertisement
সর্বশেষ
  • ১

    ফিলিস্তিনে নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ২

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

  • ৩

    দেশীয় ব্যবস্থাপনায় লাভজনক এনসিটি, তবু কেন ডিপি ওয়ার্ল্ডকে ইজারা?

  • ৪

    ব্যাংক থেকে ঋণ পেতে কী লাগে? ৫টি যোগ্যতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?

  • ৫

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

সম্পর্কিত
  • তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ

    তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ

    চলতি বছরের ১৫ মে পর্যন্ত এই স্কলারশিপের আবেদন করা যাবে। আবেদনকারীকে ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় শর্তাবলি মেনে আবেদন করতে হবে।

  • আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

    আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

    বিদেশে উচ্চশিক্ষা থেকে শুরু করে চাকরির আবেদনে পূর্বশর্ত হিসেবে আইইএলটিএস স্কোরের কথা উল্লেখ করা থাকে। তবে আন্তর্জাতিক ভালো মানের কিছু বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষার সনদ ছাড়াও পড়াশোনা করা সম্ভব।

  • বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

    বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

    প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার দক্ষিণ এশিয়ার চার দেশকে (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ ঝুঁকির তালিকায় অন্তর্ভুক্ত করে।

  • গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

    গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

    জ্যান নামের একজন শিক্ষার্থী বিডিজেনকে বলেন, বর্তমানে আমি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। এখানে বিবিএ শেষ করে অস্ট্রেলিয়াতে এমবিএ করতে চাই। তবে এমবিএ করার ক্ষেত্রে কোন বিশ্ববিদ্যালয় কি ধরনের স্কলারশিপ দিচ্ছে এসব তথ্য জানার জন্য এসেছি।