Advertisement

আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ

বিডিজেন ডেস্ক

আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ

উচ্চশিক্ষার জন্য মিসর এখন অনেকের পছন্দের দেশ। তবে দেশটিতে তেমন বেশি স্কলারশিপ পাওয়া যায় না। সেই সংকট কাটাতে এগিয়ে এল মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পূর্ণাঙ্গ অর্থায়নসহ বৃত্তি প্রদানের ঘোষণা দিয়েছেন আল-আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড ইমাম ড. আহমেদ আল তাইয়েব।

Advertisement

আজারবাইজানের রাজধানী বাকুর রিটজ কার্লটন হোটেলে সম্প্রতি ড. আহমেদ আল তাইয়েবের সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এ ঘোষণা গ্রহণ করেন।

এসময় গ্র্যান্ড ইমাম ড. আহমেদ আল তাইয়েব অধ্যাপক ইউনূসকে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার আমন্ত্রণ জানান। তিনি ঘোষণা করেন, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ফুল ফান্ডেড স্কলারশিপ চালু করা হবে।

অধ্যাপক ইউনূসকে গ্র্যান্ড ইমাম বলেন, ‘আপনার বিচক্ষণ নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল। গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ উন্নতির নতুন মাত্রায় পৌঁছাবে। আমি আপনাকে স্যালুট জানাই।’

Advertisement

অধ্যাপক ইউনূস গ্র্যান্ড ইমামকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং তাঁকে বাংলাদেশে সাম্প্রতিক সংস্কার উদ্যোগ সম্পর্কে অবহিত করেন।

সাক্ষাৎকালে গ্র্যান্ড ইমাম অধ্যাপক ইউনূসের সামাজিক সেবা, গ্রামীণ ব্যাংকের মাধ্যমে ক্ষুদ্রঋণ কার্যক্রম ও দারিদ্র্য দূরীকরণে তাঁর অবদানের প্রশংসা করেন।