Advertisement

অস্ট্রিয়ায় হেলমুট ভেইথ স্কলারশিপ: আবেদন শুরু

বিডিজেন ডেস্ক

অস্ট্রিয়ায় হেলমুট ভেইথ স্কলারশিপ: আবেদন শুরু

প্রতিবছর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত ব্যতিক্রমী ও প্রতিভাবান নারী শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে মাস্টার্সের সুযোগ দিয়ে থাকে হেলমুট ভেইথ স্টাইপেন্ড কর্তৃপক্ষ। এ ফান্ডের আওতায় শিক্ষার্থীরা অস্ট্রিয়ায় অবস্থিত ভিয়েনা ইউনিভার্সিটি অব টেকনোলজিতে পড়ার সুযোগ পাবেন।

Advertisement

এখানে পড়াশোনা করে আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা অর্জনের পাশাপাশি বিশ্বব্যাপী ক্যারিয়ার গড়ার এক অসামান্য সুযোগ পাবেন।

এ বছর এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে এ বছরের ৩০ নভেম্বর পর্যন্ত।

আগে জেনে নিন সুবিধাগুলো

Advertisement

সম্পূর্ণ স্নাতক ডিগ্রির জন্য টিউশন মওকুফ করা হবে। বছরে ৭ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় ৮ লাখ ৪ হাজার ২১৬ টাকা) দেওয়া হবে।লজিক অ্যান্ড কম্পিউটেশন, বিজনেস ইনফরমেটিকস, ডেটা সায়েন্স, মিডিয়া অ্যান্ড হিউম্যান সেন্টার কম্পিউটিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়া যাবে। শুধু যেসব নারী শিক্ষার্থী কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেছেন, তারাই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

আবেদনে লাগবে যে যোগ্যতা

কম্পিউটার সায়েন্স কিংবা গণিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। একাডেমিক ফল ভালো হতে হবে। যেকোনো দেশের নারী শিক্ষার্থী আবেদন করতে পারবেন। হেলমুট ভেইথের রিসার্চ এরিয়াগুলোতে গবেষণা করার ইচ্ছা এবং প্রযুক্তিগত জ্ঞান থাকতে হবে।

পাসপোর্ট, সিভি, পূর্বের স্নাতক ডিগ্রির ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট, একটি কভার লেটার, দুটো মটিভেশনাল লেটার এবং শিক্ষকদের সঙ্গে যোগাযোগের সম্পূর্ণ ঠিকানা, ইংরেজি ভাষায় দক্ষতার সার্টিফিকেট লাগবে।

কখন কীভাবে আবেদন করবেন

আবেদনকারীর সব প্রয়োজনীয় কাগজপত্র একটি পিডিএফ ফাইল করে জমা দিতে হবে। পিডিএফ ফাইলটির নাম অবশ্যই ‘Document.pdf দিয়ে [email protected] ওয়েবসাইটে পাঠাতে হবে।

প্রতি বছর বছরের শেষদিকে এই আবেদন প্রক্রিয়া চলে। এতে বাংলাদেশিরাও আবেদন করতে পারেন। এ বছর আবেদন বর্তমানে চলছে। আবেদন করতে পারবেন এ বছরের ৩০ নভেম্বর পর্যন্ত।

আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।