Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ সেপ্টেম্বর, ২০২৬
১২ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ সেপ্টেম্বর, ২০২৬
১২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> বিদেশে উচ্চশিক্ষা

আয়ারল্যান্ডের সেরা ৫ বৃত্তি, জেনে নিন এক ঝলকে

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪, ১৩: ৫২
আয়ারল্যান্ডের সেরা ৫ বৃত্তি, জেনে নিন এক ঝলকে

বিদেশে উচ্চশিক্ষায় অন্যতম পছন্দের জায়গা হতে পারে ইউরোপের দেশ আয়ারল্যান্ড। বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর ৩ শতাংশই রয়েছে দেশটিতে। অনেক শিক্ষার্থী এখন পাড়ি জমাচ্ছেন আয়ারল্যান্ডে। এর অন্যতম কারণ, উচ্চশিক্ষায় আয়ারল্যান্ডের বিভিন্ন স্কলারশিপ।

Advertisement
Advertisement
Advertisement

যারা স্কলারশিপ চান তাদের জন্য দারুণ খবর, প্রতি বছর বেশকিছু স্কলারশিপ দিয়ে থাকে আয়ারল্যান্ড সরকার ও দেশটির বিশ্ববিদ্যালয়গুলো। এর মধ্যে সেরা ৫টি স্কলারশিপ নিয়ে আজ আলোচনা করা যাক।

গ্র্যাটান স্কলারশিপ

২০১২ সাল থেকে বিদেশি শিক্ষার্থীদের এই স্কলারশিপ দেওয়া হচ্ছে। এর আওতায় গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন ও পিএইচডি করতে পারবেন যেকোনো দেশের শিক্ষার্থীরা। আইরিশ কোনো বিশ্ববিদ্যালয়ে গ্লোবাল ফাইন্যান্সিয়াল সিস্টেম, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, মার্কেটস, জাস্টিস অ্যান্ড ভ্যালুস, মাইগ্রেশন অ্যান্ড ক্লাস্টারিং, আরবান অ্যান্ড এনভায়রনমেন্টাল ইকোনমিক্সসহ বিভিন্ন বিষয়ে পড়তে পারবেন উচ্চশিক্ষায়। গবেষণা সুবিধা, বিভিন্ন একাডেমিক সুবিধা ও অত্যাধুনিক গবেষণা প্রকল্পে কাজ করার সুযোগ থাকছে।

Advertisement
Advertisement
Advertisement

বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।

ইউনিভার্সিটি অব লিমেরিক স্কলারশিপ

প্রতি বছর বিদেশি শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন ও পিএইচডি করার সুযোগ দিয়ে থাকে আয়ারল্যান্ডের ইউনিভার্সিটি অব লিমেরিক। বিনা খরচে পড়াশোনার পাশাপাশি জীবনযাত্রার খরচের অর্থও দেওয়া হয় এর আওতায়। একাডেমিক যোগ্যতা ও আর্থিক প্রয়োজনের ভিত্তিতে টিউশন ফি, বাসস্থান ও জীবনযাত্রার খরচ সুবিধা পাওয়া যায়। চমৎকার পরিবেশে গবেষণা করা যাবে এই বিশ্ববিদ্যালয়ে।

বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।

আয়ারল্যান্ড সরকারের বৃত্তি

ইউরোপের বাইরের দেশগুলোর শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তি দিয়ে থাকে আইরিশ সরকার। এই বৃত্তির নাম গভর্নমেন্ট অব আয়ারল্যান্ড স্কলারশিপ। এর আওতায় গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন ও পিএইচডি করতে পারবেন বাংলাদেশের শিক্ষার্থীরাও। ফুল ফান্ডেড স্কলারশিপটি টিউশন ফি ও এক বছরের নিবন্ধন ফি মওকুফ করার পাশাপাশি ১০ হাজার ইউরো উপবৃত্তি দিয়ে থাকে। আয়ারল্যান্ডের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় থেকে একাডেমিক ও পেশাদার জীবনে দক্ষতা বৃদ্ধির চমৎকার সুযোগ পাবেন এর আওতায়।

বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।

হার্ডিম্যান পিএইচডি স্কলারশিপ

পোস্ট গ্র্যাজুয়েশন ও পিএইচডি করতে প্রতি বছর স্কলারশিপ দিয়ে থাকে আয়ারল্যান্ডের ন্যাশনাল ইউনিভার্সিটি। বিদেশি শিক্ষার্থীদের জন্য বরাদ্দ এই স্কলারশিপের নাম হার্ডিম্যান পিএইচডি স্কলারশিপ। নীতিমালা প্রণয়ন ও সমাজ উন্নয়ন, সৃজনশীলতা ও সংস্কৃতি সমৃদ্ধি করে–এমন পাঁচটি ক্ষেত্রে গবেষণা করতে চাইলে এটি পাওয়া যাবে। বিশ্বমানের সুযোগ এবং নেতৃস্থানীয় শিক্ষাবিদদের সঙ্গে থেকে দক্ষতা উন্নয়ন, অত্যাধুনিক গবেষণায় নিযুক্ত হওয়া, অগ্রগতিতে অবদান রাখা যাবে এর মাধ্যমে।

বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।

জেনারেশন স্টাডি স্কলারশিপ

ট্রিনিটি কলেজ ডাবলিনের সহযোগিতায় স্কলারশিপটি দেওয়া হয়। এর আওতায় গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন ও পিএইচডি করতে পারবেন বাংলাদেশের শিক্ষার্থীরাও। একাডেমিক লক্ষ্য অর্জন ও অভিজ্ঞতা পেতে সহায়তা করার জন্য আর্থিক সহায়তা প্রদান করে এই স্কলারশিপ।

বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।

বিষয়: বৃত্তিআয়ারল্যান্ডস্কলারশিপ
সর্বশেষ
  • ১

    রাষ্ট্রপতির আগমন উপলক্ষে সজ্জিত হচ্ছে সিলেট

  • ২

    দুই বছরে ৩ সরকার, রূপালী ব্যাংকের পর্ষদে বদলও ৩ বার

  • ৩

    বরিশালে বোরকা পরা দুর্বৃত্তদের হাতে কৃষক খুন

  • ৪

    সিকৃবির উপাচার্যের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলন স্থগিত

  • ৫

    ‘আমাদেরকে পুতুল বানানো হয়েছে, আমাদের বাজার নেওয়ার জন্য’

সম্পর্কিত
  • তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ

    তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ

    চলতি বছরের ১৫ মে পর্যন্ত এই স্কলারশিপের আবেদন করা যাবে। আবেদনকারীকে ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় শর্তাবলি মেনে আবেদন করতে হবে।

  • আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

    আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

    বিদেশে উচ্চশিক্ষা থেকে শুরু করে চাকরির আবেদনে পূর্বশর্ত হিসেবে আইইএলটিএস স্কোরের কথা উল্লেখ করা থাকে। তবে আন্তর্জাতিক ভালো মানের কিছু বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষার সনদ ছাড়াও পড়াশোনা করা সম্ভব।

  • বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

    বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

    প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার দক্ষিণ এশিয়ার চার দেশকে (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ ঝুঁকির তালিকায় অন্তর্ভুক্ত করে।

  • গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

    গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

    জ্যান নামের একজন শিক্ষার্থী বিডিজেনকে বলেন, বর্তমানে আমি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। এখানে বিবিএ শেষ করে অস্ট্রেলিয়াতে এমবিএ করতে চাই। তবে এমবিএ করার ক্ষেত্রে কোন বিশ্ববিদ্যালয় কি ধরনের স্কলারশিপ দিচ্ছে এসব তথ্য জানার জন্য এসেছি।