Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> বিদেশে উচ্চশিক্ষা

অস্ট্রেলিয়ায় পড়তে আবেদন করুন এই স্কলারশিপে

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪, ০৮: ৫৬
অস্ট্রেলিয়ায় পড়তে আবেদন করুন এই স্কলারশিপে

উচ্চশিক্ষায় অস্ট্রেলিয়া হতে পারে অন্যতম সেরা অপশন। তবে সম্প্রতি বিদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ কমিয়ে দিয়েছে দেশটি। তবুও একটি বড় অংশ পড়তে যাচ্ছেন অস্ট্রেলিয়ায়।

Advertisement

বিনা খরচে পড়ার সুযোগ রয়েছে দেশটিতে। প্রতি বছর স্কলারশিপ দিয়ে থাকে অস্ট্রেলিয়ার প্রথম সারির বিশ্ববিদ্যালয় তাসমানিয়া বিশ্ববিদ্যালয়। এর আওতায় প্রতি বছর দেশি-বিদেশি মিলিয়ে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীকে বিনা খরচে পড়ার সুযোগ দেয় বিশ্ববিদ্যালয়টি। যদিও এই সংখ্যা কম-বেশি হতে পারে।

২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বৃত্তি দিচ্ছে অস্ট্রেলিয়া। আবেদন করতে পারবেন এ বছরের ৪ ডিসেম্বর পর্যন্ত।

Advertisement
Advertisement
Advertisement
‘সহিংসতা বন্ধ করতে সরকার ব্যর্থ’maxresdefault

আগে জেনে নিন সুবিধাগুলো

এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা অস্ট্রেলিয়ার তাসমানিয়া বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রির সুযোগ পাবেন। বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীরা স্নাতকোত্তর ডিগ্রির জন্য ২ বছর আর পিএইচডি ডিগ্রির জন্য পাবেন ৩ বছর সময়।

শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ ছাড়াও বেশ কিছু সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে। এর মধ্যে ভাতা হিসেবে বছরে থাকছে ৪৭ হাজার ৩৬৯ অস্ট্রেলিয়ান ডলার (৩৮ লাখ ৭৭ হাজার ৫২৫ টাকা)। এ ছাড়া সাবসিস্টেন্স ভাতা ও ট্রান্সফার ভাতারও ব্যবস্থা রয়েছে।

আবেদনে লাগবে যে যোগ্যতা

নির্বাচিত শিক্ষার্থীরা কলা, আইন, স্বাস্থ্য, বিজ্ঞান ও ব্যবসায় অর্থনীতির মতো বিষয়ে লেখাপড়া করার সুযোগ পাবেন। এর বাইরে পড়তে চাইলে আবেদন নেওয়া হবে না। ইংরেজি ভাষা দক্ষতা সার্টিফিকেট দেখাতে হবে। এমনকি সেখানে পড়াশোনার খরচ মেটানোর মতো সক্ষমতা দেখাতে হবে। প্রতি বছর নতুন কিছু যোগ্যতা যোগ করা হয়। ওয়েবসাইটে গিয়ে মিলবে এসব তথ্য।

স্নাতকোত্তরে বৃত্তির জন্য শিক্ষার্থীদের স্নাতক ও পিএইচডির জন্য স্নাতকোত্তর সম্পন্ন শিক্ষার্থী হতে হবে।

এনসিপি চায় ‘এক’, গণঅধিকার চায় ‘অনেক’ncp-gonoadhikar

কখন কীভাবে আবেদন করবেন

প্রতি বছরের শেষদিকে এই আবেদন শুরু হয়। তবে এর আওতায় আরও বেশকিছু স্কলারশিপের তথ্য পেয়ে যাবেন আপনি। সেগুলোতে আবেদনের সময়সীমা ভিন্ন। এ জন্য নিয়মিত ওয়েবসাইটে খোঁজ রাখতে হবে।

২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বৃত্তি দিচ্ছে অস্ট্রেলিয়া। আবেদন করতে পারবেন এ বছরের ৪ ডিসেম্বর পর্যন্ত।

আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।

বিষয়: বৃত্তিঅস্ট্রেলিয়াঅস্ট্রেলিয়ায় স্কলারশিপস্কলারশিপ
Advertisement
সর্বশেষ
  • ১

    দেশীয় ব্যবস্থাপনায় লাভজনক এনসিটি, তবু কেন ডিপি ওয়ার্ল্ডকে ইজারা?

  • ২

    ব্যাংক থেকে ঋণ পেতে কী লাগে? ৫টি যোগ্যতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?

  • ৩

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

  • ৪

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

  • ৫

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

সম্পর্কিত
  • তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ

    তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ

    চলতি বছরের ১৫ মে পর্যন্ত এই স্কলারশিপের আবেদন করা যাবে। আবেদনকারীকে ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় শর্তাবলি মেনে আবেদন করতে হবে।

  • আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

    আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

    বিদেশে উচ্চশিক্ষা থেকে শুরু করে চাকরির আবেদনে পূর্বশর্ত হিসেবে আইইএলটিএস স্কোরের কথা উল্লেখ করা থাকে। তবে আন্তর্জাতিক ভালো মানের কিছু বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষার সনদ ছাড়াও পড়াশোনা করা সম্ভব।

  • বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

    বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

    প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার দক্ষিণ এশিয়ার চার দেশকে (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ ঝুঁকির তালিকায় অন্তর্ভুক্ত করে।

  • গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

    গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

    জ্যান নামের একজন শিক্ষার্থী বিডিজেনকে বলেন, বর্তমানে আমি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। এখানে বিবিএ শেষ করে অস্ট্রেলিয়াতে এমবিএ করতে চাই। তবে এমবিএ করার ক্ষেত্রে কোন বিশ্ববিদ্যালয় কি ধরনের স্কলারশিপ দিচ্ছে এসব তথ্য জানার জন্য এসেছি।